রবিবার, ৯ আগস্ট ২০২৬

বান্দরবানে

বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনালে চ্যাম্পিয়ন চকরিয়া শেখ জামাল

মোঃ শহীদুল ইসলাম রানা,বান্দরবান জেলা প্রতিনিধি

বান্দরবানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ১০ই জুন বিকেলে বান্দরবান জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

বিকেল ৩ টায় বান্দরবান জেলা স্টেডিয়ামে জমকালো সংস্কৃতিক অনুষ্ঠান,প্যারেড প্রদর্শন,উদ্বোধনী সংগীত প্রদর্শনীর মধ্য দিয়ে সমাপনী অনুষ্ঠানের সূচনা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণ করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও বান্দরবানের জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি,ব্রিগেডিয়ার জেনারেল মোঃ জিয়াউল হক (এনডিসি,এএফডব্লিউসি,পিএসসি,রিজিয়ন কমান্ডার,বান্দরবান রিজিয়ন), জেরিন আক্তার(বিপিএম)পুলিশ সুপার,বান্দরবান পার্বত্য জেলা,জেলা পরিষদের প্রতিনিধি, মোহাম্মদ ইসলাম বেবী মেয়র বান্দরবান পৌরসভা ,নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের প্রধান বিচারপতি,লক্ষী পদ দাস, টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য সচিব।

টুর্নামেন্টের সমাপনী ও ফাইনাল খেলায় মুখোমুখি হয় শেখ জামাল(চকরিয়া) বনাম আবহানী ক্রীড়া চক্র (দোহাজারী)। ৯০ মিনিটের খেলায় শেখ জামাল (চকরিয়া) ৩-০ গোলে আবহানী ক্রীড়া চক্র(দোহাজারী) কে পরাজিত করে টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়।

প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেন , বাংলাদেশ ফুটবল ফেডারেশন ফুটবল খেলাকে আরো জনপ্রিয় করার জন্য জেলা ক্রীড়া সংস্থাকে বিভিন্ন লীগের আয়োজন করার জন্য উদ্যোগ গ্রহনের আহ্বান জানান,এর মাধ্যমে জেলা হতে আরো ভালো খেলোয়াড় গড়ে উঠবে যারা জাতীয় পর্যায়ে নিজের জেলার সম্মান বয়ে আনবে।

তিনি বিজয়ী  দলের সকলকে অভিনন্দন জানান ভালো খেলা উপহার দিয়ে দর্শকদের আনন্দ দেয়ার জন্য।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

বাংলাদেশ হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে...

বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক...

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই নতুন মূল্য নির্ধারণ করবে সরকার: প্রধানমন্ত্রী

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই লবণের নতুন মূল্য নির্ধারণ...

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে টিনের নতুন...

বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখতে...

মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও কয়লা বিদ্যুৎ প্রকল্প পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের মহেশখালীতে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প ও...

আরও পড়ুন

বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে হেফাজতে ইসলাম বাংলাদেশের শীর্ষ আলেমদের মতবিনিময় সভা শুরু হয়েছে।হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা...

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই নতুন মূল্য নির্ধারণ করবে সরকার: প্রধানমন্ত্রী

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই লবণের নতুন মূল্য নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার (৯ আগস্ট) চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের...

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে টিনের নতুন ঘরের চাবি তুলে দিয়েছেন। তিনি আজ দুপুর ১টা ২০ মিনিটে বাহারছড়া ইউনিয়নের পশ্চিম বাঁশখালীর বন্যা...

বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখতে এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বিভ্রান্তি সৃষ্টিকারীদের ব্যাপারে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।তিনি বলেন, ‘বিগত কিছুদিন...