মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

পুলিশি পাহারায় বিমানবন্দরে সালমান খান

বিনোদন ডেস্ক

হুমকির চিঠি পাওয়ার পর থেকেই বাড়ানো হয়েছে বলিউড স্টার সালমান খানের নিরাপত্তা ব্যবস্থা। কোনোরকম ছাড় দিতে রাজি নয় মুম্বাই পুলিশ।

সোমবার মুম্বাইয়ের কালিনা এয়ারপোর্টে পুলিশি নিরাপত্তায় দেখা যায় সালমান খানকে। এর আগের দিন সালমান খান ও তার বাবা সেলিম খান হুমকির চিঠি পান।

ইনস্টাগ্রামে শেয়ার হওয়া ভিডিওতে দেখা গেছে এয়ারপোর্টে সালমানের গাড়ি ঢুকতেই সেখান থেকে প্রথমে নেমে আসেন এক পুলিশ অফিসার। তার পর সালমানকে গাড়ি থেকে বের করে নিয়ে আসা হয়। সেখানে ছিলেন তার ব্যক্তিগত নিরাপত্তারক্ষী শেরাও।

সালমান খান কালো টি-শার্টের ওপর নিল চেক শার্ট পরে আছেন। সঙ্গে ডেনিম প্যান্ট। করোনার নতুন নিয়ম মেনে মুখে মাস্কও পরেছিলেন তিনি। এর পর পাপারাজ্জিদের দেখে হাত নাড়েন ভাইজান। জানা গেছে ব্যক্তিগত প্লেনে হায়দ্রাবাদে গেছেন সালমান নিজের নতুন ছবির কাজের জন্য।

সোমবার খান পরিবারের বান্দ্রার গ্যালাক্সি অ্যাপার্টমেন্টও ঘুরে দেখেন পুলিশ কর্মকর্তারা। সেখানকার নিরাপত্তা ব্যবস্থাও বাড়িয়ে দেওয়া হয়েছে। পাঞ্জাবের গায়ক সিধু মুসেওয়ালার মৃত্যুর পর কোনোরকম ঝুঁকি নিতে রাজি না মহারাষ্ট্র সরকার।

মুম্বাই পুলিশ কমিশনার সঞ্জয় পাণ্ডে জানিয়েছেন, ‘এই চিঠি ভুয়া কি না, তা এত দ্রুত বলা সম্ভব নয়। লরেন্স বিষ্ণোয়ি গ্যাং নিয়ে কিছু বলাই মুশকিল।’

প্রসঙ্গত, আইফা ২০২২-র জন্য সালমান ছিলেন আবুধাবিতে। সেখানে থেকে মুম্বাই ফেরেন রোববারই। জানা গেছে সালমানের জন্য কেউ ছেড়ে গিয়েছেন একটি বেনামি চিঠি।

রিপোর্ট অনুযায়ী, প্রতিদিন সকালে নিজের বডিগার্ডদের নিয়ে হাঁটতে বের হন সালমান। একটি নির্দিষ্ট লোকেশনে গিয়ে বিরতিও নেন। সেখানেই একটা বেঞ্চে ছেড়ে যাওয়া হয়েছে সেই বেনামি চিঠিটি। যা খুঁজে পায় সালমানের নিরাপত্তারক্ষীরা।

সেই কাগজে লেখা ছিল, ‘মুসেওয়ালার মতো অবস্থা করে দেব’।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

দেশি-বিদেশি সব বিনিয়োগকারীর নিরাপত্তা নিশ্চিত করা হবে: সালাহউদ্দিন

আনোয়ারায় চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল (চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল...

বাংলাদেশ ও চীনের অংশীদারত্ব শুধু অর্থনৈতিক নয়, এটি কৌশলগতও: অর্থমন্ত্রী

বাংলাদেশ ও চীনের মধ্যকার সম্পর্ক এখন এমন পর্যায়ে পৌঁছেছে,...

বোয়ালখালীতে পলিটেকনিক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় অমিত সেনগুপ্ত (২২) নামে এক পলিটেকনিক...

রামুতে কাভার্ডভ্যান-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, দুই বোনসহ নিহত ৩

কক্সবাজারের রামু উপজেলায় কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে...

নতুন কুঁড়ি স্পোর্টসের খুদে ক্রীড়াবিদদের হাতে পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’র জাতীয় পর্বের...

স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

স্বাধীন গণমাধ্যম ও সাংবাদিকদের জন্য নীতিমালা প্রণয়নের চলমান কাজে...

আরও পড়ুন

বাংলা একাডেমির নজরুল পুরস্কার পাচ্ছেন ফাতেমা তুজ জোহরা

ফাতেমা তুজ জোহরা-এর দীর্ঘ সংগীতজীবনের স্বীকৃতি হিসেবে এবার তাকে ‘নজরুল পুরস্কার ২০২৬’-এ ভূষিত করেছে বাংলা একাডেমি। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর গান পরিবেশন, চর্চা...

যিশুকে চুমু নিয়ে মুখ খুললেন কাজল, ২৯ বছরে প্রথমবার!

বলিউড যখন ক্রমশ আধুনিক ও সাহসী হচ্ছে, কাজল তখন নিজের তৈরি একটি গণ্ডিতে নিজেকে ধরে রেখেছিলেন। ১৯৯২ সালে ‘বেখুদি’ দিয়ে পথচলা শুরু, আর তারপর...

বাংলা নববর্ষ বরণকে ঘিরে উৎসবে মুখর চট্টগ্রাম

বাংলা নববর্ষ বরণের উৎসবকে ঘিরে সেজেছে পুরো চট্টগ্রাম। নব বৈশাখের আলপনার রঙ, গানের সুর আর আবৃত্তির মূর্ছনায় বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ করছে চট্টগ্রাম। ঐতিহ্যবাহী...

বাঙালির প্রাণের উৎসব আজ

'মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা/ অগ্নিস্নানে শুচি হোক ধরা’– পুরনো সব জীর্ণতাকে পেছনে ফেলে ভোরের আকাশে উদিত হয়েছে নতুন বছরের রক্তিম সূর্য।১৪৩২ এর...