বুধবার, ২৯ জুলাই ২০২৬

কাপ্তাইয়ে বিশ্ব পরিবেশ দিবসে নানা আয়োজন

ঝুলন দত্ত, কাপ্তাই( রাঙামাটি) প্রতিনিধি:-

” একটাই পৃথিবী: প্রকৃতির ঐক্যতানে টেকসই জীবন” এই প্রতিপাদ্য নিয়ে রাঙামাটির কাপ্তাই উপজলায় অনুষ্ঠিত হলো বিশ্ব পরিবেশ দিবস।

রবিবার দিবসটি উপলক্ষে কাপ্তাই ইউনিয়ন পরিষদের সামনে হতে উপজেলা প্রশাসন ও পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের কাপ্তাই ও কর্ণফুলি রেঞ্জ অফিসের আয়োজনে বর্ণাঢ্য র‍্যালী বের করা হয়।

কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান এর উপস্থিতিতে র‍্যালীটি কাপ্তাই জেটিঘাট হয়ে রাইক্ষ্য ফরেষ্ট চেক ষ্টেশন সামনে এসে শেষ হয়। র‍্যালী শেষে ফরেষ্ট অফিসের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান, প্রাণীসম্পদ কর্মকর্তা মোঃ এনামুল হক হাজারী, ৪ নং কাপ্তাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী মোঃ আব্দুল লতিফ, কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা খন্দকার মাহমুদুল হক মুরাদ, কর্ণফুলী রেঞ্জ কর্মকর্তা আনোয়ার হোসেন , সিএমসির সভাপতি কাজী মাকসুদুর রহমান বাবুল সহ স্থানীয় জনপ্রতিনিধি, বন বিভাগের কর্মকর্তা, কর্মচারী এবং গন্যমান্যব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সভায় ইউএনও মুনতাসির জাহান বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য পরিবেশ সংরক্ষণ করা খুবই দরকার। তাই পরিবেশ রক্ষায় পলিথিন ব্যবহার থেকে বিরত থেকে পাটজাতীয় পণ্যের ব্যবহারটাকে বাড়াতে হবে। আমাদেরকে নদী দূষণ ও লেক দূষণ রোধে জনসচেতনতা বাড়াতে হবে এবং বাড়ির আশেপাশে ও রাস্তার ধারে যেখানে খালি জায়গায় আছে সেইখানে বেশী বেশী করে গাছ লাগাতে হবে।

এদিকে বিশ্ব পরিবেশ দিবস ২০২২ উপলক্ষে একইদিন কাপ্তাই কর্নফুলী পেপার মিলস লিমিটেড( কেপিএম) এর আয়োজন, বর্ণাঢ্য র‍্যালী ও বৃক্ষ রোপন কর্মসূচি পালন করা হয়।

এতে উপস্থিত ছিলেন কেপিএম এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌ: সুদীপ কুমার মজুমদার, ব্যবস্থাপক (প্রশাসন) ফারুক হোসেন, উপ প্রধান রসায়নবিদ রেজা শরীফ কামাল, মো: কামরুল হাসান, শামীম আহমেদ, সঞ্জীব কুমার বিশ্বাস, হিসাব কর্মকর্তা শফিকুল ইসলাম মিলন, উপ প্রধান রসায়নবিদ রুপম বড়ুয়া, ব্যবস্থাপক (শ্রম কল্যাণ) সন্তোষ কুমার দাশ, হিসাব কর্মকর্তা জয়নাল আবেদীন, নির্বাহী প্রকৌশলী সিরাজুল ইসলাম, নির্বাহী প্রকৌ:(মেকানিক্যকল)শাহাদাত হোসেন প্রমুখ।

র‍্যালী শেষে কেপিএম সোনালী ব্যাংক এর সামনে বিভিন্ন প্রজাতির গাছ রোপন করা হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

৩১ জুলাই শিল্পকলা একাডেমি চট্টগ্রামে  শ্যামল চৌধুরীর ‘চন্দ্রপ্রভা’র প্রিমিয়ার শো

বাংলাদেশে নির্মিত এই প্রথম বুদ্ধের জীবনীভিত্তিক টেলিফিল্ম ‘চন্দ্রপ্রভা’ প্রিমিয়ার...

কথা রাখলেন সাংসদ সাচিং প্রু জেরী, ২৪ ঘন্টার মধ্যে সদর হাসপাতাল পরিদর্শন 

বান্দরবানে হাম রোগের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতি পর্যবেক্ষণে বান্দরবান...

চুয়েটের পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর কাজী নজরুল ইসলাম...

বোয়ালখালীতে জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরার ইউনিয়নের ঘোষখীল গ্রামে জায়গা জমির...

হালিশহরে গামছা পেঁচিয়ে সাত বছরের শিশুকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

চট্টগ্রাম নগরীর হালিশহর থানা এলাকায় গামছা দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধ...

সেবাপ্রত্যাশীদের প্রতিটি অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরবাসীর অভিযোগ ও সমস্যার দ্রুত সমাধানের মাধ্যমে জনবান্ধব...

আরও পড়ুন

কথা রাখলেন সাংসদ সাচিং প্রু জেরী, ২৪ ঘন্টার মধ্যে সদর হাসপাতাল পরিদর্শন 

বান্দরবানে হাম রোগের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতি পর্যবেক্ষণে বান্দরবান সদর হাসপাতালে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য সাচিং প্রু জেরী।বুধবার (২৯ জুলাই) সকালে তিনি...

চুয়েটের পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর কাজী নজরুল ইসলাম হলের পুকুরে ডুবে অর্ণব সাহা (২৫) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) সন্ধ্যার...

বোয়ালখালীতে জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরার ইউনিয়নের ঘোষখীল গ্রামে জায়গা জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের আঘাতে বড় ভাই নিহত হয়েছেন। নিহত নেজাম উদ্দিন (৪৫) ঘোষখীল গ্রামের...

সরকারের পাশাপাশি জেলা পরিষদও বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে কাজ করবেন:  জেলা প্রশাসক শামীম

চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেছেন, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনের পুনর্বাসন না হওয়া পর্যন্ত সরকারের সহযোগিতা...