সোমবার, ২০ এপ্রিল ২০২৬

তামাকের ব্যবহার স্বাস্থ্যের জন্য মারাত্বক হুমকি: জেলা প্রশাসক

নিজস্ব প্রতিবেদক

বিশ্ব তামাকমুক্ত দিবস-২০২২ উপলক্ষে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের উদ্যোগে আজ (৩১ মে) মঙ্গলবার সকাল ১১টায় এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। র‌্যালিতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান।

দিবসটির এবারের প্রতিপাদ্য বিষয় ছিল-‘তামাকমুক্ত পরিবেশ, সুস্বাস্থ্যের বাংলাদেশ’। র‌্যালি শেষে এক সংক্ষিপ্ত আলোচনা সভা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরীর সভাপতিত্বে ও জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়–য়ার সঞ্চালনায় অনুষ্ঠিত বিশ্ব তামাকমুক্ত দিবসের আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ডেপুটি সিভিল সার্জন ডা. মোহাম্মদ আসিফ খান, সিভিল সার্জন কার্যালয়ের এমওসিএস ডা. মোঃ ওয়াজেদ চৌধুরী অভি, এমওডিসি ডা. মোহাম্মদ নুরুল হায়দার, জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্লাবন কুমার বিশ্বাস, বিশ্ব স্বাস্থ্য সংস্থার এসআইএমও ডা. এএফএম জাহিদ, সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র হেলথ এডুকেশন অফিসার থোয়াইনু মং মার্মা প্রমূখ। স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মচারীবৃন্দ র‌্যালি ও আলোচনা সভায় অংশ নেন।

র‌্যালি পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান বলেন, ধূমপান আর বিষপান সমান। তামাকের ব্যবহার স্বাস্থ্যের জন্য মারাত্বক হুমকি। ধূমপানের কারণে অনেকে জঠিল রোগে আক্রান্ত হয়ে অকালে মৃত্যুর কোলে ঢলে পড়ছে। ধুমপানের পরোক্ষ ধোঁয়ার প্রভাবের কারণে ধূমপায়ীর পাশাপাশি অ-ধূমপায়ীরাও ক্ষতিগ্রস্ত হচ্ছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে তামাকের মরণ ফাঁদ থেকে যুব, কিশোর ও তরুণদের বিরত রাখতে হবে। তামাকের ক্ষতিকর প্রভাবের কারণে যে রোগগুলো হতে পারে তা প্রতিরোধযোগ্য ব্যবস্থা সম্পর্কে সর্বত্র সচেতনা সুষ্টি করতে হবে।

তিনি আরও বলেন, তামাক নিয়ন্ত্রণে গণস্বাক্ষর সংগ্রহ, জনমত সৃষ্টি, জনসচেতনতামূলক সভা, এ্যাডভোকেসি মিটিং, প্রেস কনফারেন্স, জনসচেতনতা মূলক ক্যাম্পেইন, মতবিনিময় সভা, সোস্যাল মিডিয়া ক্যাম্পেইন, ব্যানার স্থাপন, নো-স্মোকিং সাইনেজ বিতরণ এবং ওয়েবিনারসহ বিভিন্ন কর্মসূচী গ্রহণ করতে হবে।

সভাপতির বক্তব্যে জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী বলেন, সড়ক দূর্ঘটনা, করোনা মহামারী বা যে কোন প্রাকৃতিক দূর্যোগে প্রাণহাণির চেয়ে তামাক ব্যবহারজনিত কারণে মৃত্যুহার বেশি। তামাক চাষের ক্ষেত্রে কৃষি জমিতে অত্যন্ত ক্ষতিকারক ক্লোরিন, বিভিন্ন রাসায়নিক ও কীটনাশকের ব্যবহার করার ফলে মাটির উর্বরতা হ্রাস, পানি ধারণ ক্ষমতা নষ্ট এবং ক্ষয় বৃদ্ধি পায়। এছাড়াও এসকল ক্ষতিকর রাসায়নিক নদী ও জলাশয়ের পানিতে মিশে পানি দূষিত করছে যা জনস্বাস্থ্যের জন্য মারাত্বক হুমকিস্বরূপ। তামাক পাতা প্রক্রিয়াজাতকরণের জন্য নির্বিচারে বনজ, ফলজ, ঔষধিসহ সব রকম গাছ কেটে চুল্লিতে ব্যবহার করা হচ্ছে। যা আমাদের জীববৈচিত্র্য, পরিবেশ ও জলবায়ুর মারাত্বক পরিবর্তন করছে। ফলে জীবন-জীবিকা ও আয়ের উৎসও সংকীর্ণ হচ্ছে।

উল্লেখ্য যে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডবিøউএইচও) সদস্য রাষ্ট্রসমূহ ১৯৮৭ সালের ৩১ মে বিশ্ব তামাকমুক্ত দিবস পালনের সিদ্ধান্ত নেন। এর পর থেকে প্রতিবছর এ দিনে সারা বিশ্বজুড়ে দিবসটি পালন করা হচ্ছে। বিশ্ব তামাকমুক্ত দিবস বিশ্ব স্বাস্থ্য সংস্থা দ্বারা পরিচালিত ৮টি বৈশ্বিক জনস্বাস্থ্য প্রচারাভিযানের মধ্যে একটি। অন্যান্য দিবসগুলোর মধ্যে রয়েছে-বিশ্ব স্বাস্থ্য দিবস, বিশ্ব রক্তদাতা দিবস, বিশ্ব টিকা সপ্তাহ, বিশ্ব যক্ষা দিবস, বিশ্ব ম্যালেরিয়া দিবস, বিশ্ব হেপাটাইটিস দিবস ও বিশ্ব এইডস দিবস।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সিআরবিতে হাসপাতাল নিয়ে সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি: রেলপথ মন্ত্রী

রেলমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, সিআরবি এলাকায় হাসপাতাল নির্মাণের...

আগামী ২ মে দেশব্যাপী শুরু হচ্ছে “নতুন কুঁড়ি স্পোর্টস”

১২-১৪ বছর বয়সী শিশু-কিশোরদের সুপ্ত ক্রীড়া প্রতিভা অন্বেষণ, বাছাই...

সরকারি শারীরিক শিক্ষা কলেজের আন্ত:হাউজ ফুটবল প্রতিযোগিতা সম্পন্ন

চট্টগ্রাম সরকারি শারীরিক শিক্ষা কলেজ কর্তৃক আয়োজিত আন্তঃ হাউজ...

ভুয়া এনআইডিতে চাকরি নিয়ে মালামাল আত্মসাৎ, পলাতক চালক গ্রেপ্তার

ভুয়া জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্যবহার করে চাকরি নিয়ে প্রায়...

এনসিটি নিয়ে ডিপি ওয়ার্ল্ডের প্রস্তাব রাষ্ট্রের স্বার্থ অক্ষুণ্ন রেখেই সিদ্ধান্ত: নৌপরিবহনমন্ত্রী

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনায় আন্তর্জাতিক প্রতিষ্ঠান...

সিআরবিতে গাছ কেটে কখনো কোনো হসপিটাল বা স্থাপনা আমরা করতে দিব না : মেয়র শাহাদাত

   চট্টগ্রামে সিআরবি এলাকায় হাসপাতাল বা নতুন কোনো স্থাপনা নির্মাণ...

আরও পড়ুন

ভুয়া এনআইডিতে চাকরি নিয়ে মালামাল আত্মসাৎ, পলাতক চালক গ্রেপ্তার

ভুয়া জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্যবহার করে চাকরি নিয়ে প্রায় পাঁচ লাখ টাকার মালামাল আত্মসাৎ করার অভিযোগে রুবেল গাজী নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।শনিবার...

এনসিটি নিয়ে ডিপি ওয়ার্ল্ডের প্রস্তাব রাষ্ট্রের স্বার্থ অক্ষুণ্ন রেখেই সিদ্ধান্ত: নৌপরিবহনমন্ত্রী

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনায় আন্তর্জাতিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের প্রস্তাবনা নিয়ে সরকার সক্রিয়ভাবে কাজ করছে বলে জানিয়েছেন নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি...

সিআরবিতে গাছ কেটে কখনো কোনো হসপিটাল বা স্থাপনা আমরা করতে দিব না : মেয়র শাহাদাত

   চট্টগ্রামে সিআরবি এলাকায় হাসপাতাল বা নতুন কোনো স্থাপনা নির্মাণ করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন মেয়র ডা. শাহাদাত হোসেন।তিনি বলেন, গতকালকে এ বিষয়ে রেলপথমন্ত্রী...

জেলার অন্তত ৯৫ শতাংশ শিশুকে হাম রুবেলা টিকা দিতে হবে : সিভিল সার্জন

চট্টগ্রামে আগামী সোমবার থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে হাম রুবেলা জরুরি টিকাদান ক্যাম্পেইন-২০২৬। এই বিশেষ ক্যাম্পেইনের আওতায় চট্টগ্রাম জেলার ১৫টি উপজেলায় মোট ৭ লাখ ৬৭...