সোমবার, ১০ আগস্ট ২০২৬

যুবলীগের সম্মেলনে সড়ক বন্ধ, দুর্ভোগ মানুষের

বিশেষ প্রতিনিধি।

চট্টগ্রাম মহানগর আওয়ামী যুবলীগের সম্মেলন চলছে পাঁচলাইশ এলাকার কিং অব চট্টগ্রাম কমিউনিটি সেন্টারে।

সম্মেলনের কারণে সোমবার (৩০ মে) সকাল ৬টা থেকে বন্ধ রয়েছে প্রবর্তক মোড় থেকে পাঁচলাইশ থানার সামনের সড়ক। এতে দুর্ভোগে পড়েছেন সড়কটি দিয়ে চলাচলকারী মানুষরা।

এছাড়া সড়কটির পাশের আবাসিক এলাকার সড়ক দিয়ে গাড়ি চলাচল বন্ধ রয়েছে। পুলিশের পক্ষ থেকে বিকল্প সড়ক ব্যবহার করতে বলা হয়েছে। সড়কটি বন্ধ থাকার কারণে আশপাশের সড়কে গাড়ির চাপ বেড়েছে।

আজ বেলা ১১টার দিকে সড়ক এলাকা পরিদর্শন করে দেখা গেছে, প্রবর্তক মোড়ে ব্যারিকেড দিয়ে গাড়ি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।

এছাড়া পাঁচলাইশ থানা মোড়েও ব্যারিকেড দিয়ে পুলিশের পক্ষ থেকে গাড়ি চলাচল বন্ধ করে দিতে দেখা গেছে। সড়কটি বন্ধ থাকায় প্রবর্তক মোড় থেকে মেডিকেল সড়ক ও প্রবর্তক সড়ক থেকে দুই নম্বর গেট সড়কে গাড়ির চাপ বাড়ায় যানজটের সৃষ্টি হচ্ছে।

এ সড়কে অবস্থিত শেভরণ ডায়াগনস্টিক সেন্টারে মাকে নিয়ে পরীক্ষা করার জন্য এসেছিলেন পটিয়ার জয়নুল আবেদিন। মাকে ভাই-বোন মিলে ধরে হাঁটছিলেন তারা।

এ সময় জয়নুল বলেন, মা অসুস্থ। জরুরি পরীক্ষা করাতে হবে, তাই নিয়ে এসেছি। কিন্তু সড়ক বন্ধ হওয়ায় কোনো রিকশা ও সিএনজি নেই। হেঁটেই যেতে হচ্ছে। এক কথায় কষ্ট হচ্ছে চলাচল করতে।

রওশন আক্তার নামে একজন বলেন, মেয়ের জ্বর, চিকিৎসক পরীক্ষা দিয়েছেন। সব সময় শেভরনে পরীক্ষা করাই। এসে দেখি রাস্তা বন্ধ। তাই বাধ্য হয়ে হেঁটে আসতে হয়েছে।

কামরুল ইসলাম নামের একজন বলেন, প্রবর্তক মোড় থেকে হেঁটে যেতে হচ্ছে। আসলে রাস্তাটা খুব গুরুত্বপূর্ণ। রাস্তাটি বন্ধ থাকার কারণে আমাদের চলাচলে কষ্ট হচ্ছে।

পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে, যুবলীগের সম্মেলনকে কেন্দ্র করে প্রবর্তক মোড় থেকে পাঁচলাইশ থানা মোড় পর্যন্ত রাস্তায় প্রচুর লোক সমাগম হবে। এতে যান চলাচলে বিঘ্ন ঘটতে পারে। এ অবস্থায় আজ সকাল ৬টা থেকে সম্মেলন শেষ না হওয়া পর্যন্ত সর্ব-সাধারণকে বিকল্প রাস্তা ব্যবহার করার জন্য অনুরোধ করা হলো।

জানতে চাইলে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দীন মজুমদার বলেন, প্রবর্তক থেকে পাঁচলাইশ থানার মোড় পর্যন্ত মানুষের উপস্থিতি বেশি হওয়ার কারণে সড়কটি দিয়ে যান চলাচল সাময়িক বন্ধ করা হয়েছে। বিকল্প সড়ক দিয়ে গাড়ি চলাচল করছে। তবে রোগী কেউ আসলে তাদের চলাচলের ব্যবস্থা করে দিচ্ছি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

বাংলাদেশ হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে...

বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক...

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই নতুন মূল্য নির্ধারণ করবে সরকার: প্রধানমন্ত্রী

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই লবণের নতুন মূল্য নির্ধারণ...

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে টিনের নতুন...

বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখতে...

মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও কয়লা বিদ্যুৎ প্রকল্প পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের মহেশখালীতে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প ও...

আরও পড়ুন

বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে হেফাজতে ইসলাম বাংলাদেশের শীর্ষ আলেমদের মতবিনিময় সভা শুরু হয়েছে।হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা...

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই নতুন মূল্য নির্ধারণ করবে সরকার: প্রধানমন্ত্রী

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই লবণের নতুন মূল্য নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার (৯ আগস্ট) চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের...

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে টিনের নতুন ঘরের চাবি তুলে দিয়েছেন। তিনি আজ দুপুর ১টা ২০ মিনিটে বাহারছড়া ইউনিয়নের পশ্চিম বাঁশখালীর বন্যা...

বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখতে এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বিভ্রান্তি সৃষ্টিকারীদের ব্যাপারে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।তিনি বলেন, ‘বিগত কিছুদিন...