সোমবার, ৪ মে ২০২৬

উখিয়ায় ভারত থেকে পালিয়ে আসা ৭ রোহিঙ্গা আটক

কায়সার হামিদ মানিক, কক্সবাজার প্রতিনিধি

ভারতের সীমান্ত দিয়ে আবারও পালিয়ে এসে রোহিঙ্গা ক্যাম্পে অবস্থানকালে হেড মাঝির সহযোগিতায় ১৪ এপিবিএনের সদস্যরা অভিযান চালিয়ে ৭ জন রোহিঙ্গা নারী পুরুষ ও শিশুকে আটক করেছে।

শনিবার (২৮ মে) সন্ধ্যায় উখিয়া থানাধীন রাজাপালং ইউনিয়নের লম্বাশিয়া পুলিশ ক্যাম্পের আওতাধীন ক্যাম্প-১/ইস্ট, ব্লক-এফ/১৪, এর আসাদ জামান এর শেড ও ক্যাম্প-১/ওয়েস্ট, এফ/৫ এর আবুল কাশেম শেডে অবস্থান কালে তাদের আটক করে।

ভারত থেকে আসা আটককৃত রোহিঙ্গারা হলেন, মুসা আলীর ছেলে সাজান (২২) ও তার স্ত্রী হামিদা বেগম (২১) এবং তাদের ছেলে ইব্রাহিম (৩), ও মোঃ হোসেনের ছেলে মোহাম্মদ তাহির (৩৩) ও তাহিরের দুই মেয়ে সাইমা (৫), রমিনা (২), সৈয়দ হোসেনের ছেলে আনোয়ার কলিম (২৫)।

১৪ এপিবিএনের অধিনায়ক নাঈমুল হক পিপিএম জানান, শনিবার সন্ধ্যায় লম্বাশিয়া পুলিশ ক্যাম্পের আওতাধীন মোবাইল-৭ ডিউটি করাকালে হেড মাঝি মাহমুদুল্লাহ জানায় লম্বাশিয়া ক্যাম্প-১/ইস্ট, ব্লক-এফ/১৪ এর জনৈক আসাদ জামান, এফসিএন-১৪৬১৪৬, ব্লক-এফ/১৪, ক্যাম্প-১/ইস্ট, সাব-মাঝি হামিদ হোসেন-২ এর শেডে ভারত হইতে আসা মিয়ানমারে বাস্ত্যচুত ৭ রোহিঙ্গা অবস্থান করছে মর্মে আমাদের জানান। এমন সংবাদের ভিক্তিতে অভিযান চালিয়ে উক্ত রোহিঙ্গাদের আটক করে সিআইসি‘র মাধ্যমে ট্রানজিট ক্যাম্পে প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্যঃ (২৪ মে) সকাল সাড়ে ৮টার সময় টেকনাফ আলীখালী ২৫নং ক্যাম্প থেকে দুই জন ও বিকাল ৩টার দিকে ভারত থেকে প্রবেশ করা টেকনাফের চাকমারকুল ২১নং ক্যাম্পে একই পরিবারের সাতজনসহ মোট ৯ জন রোহিঙ্গাকে আটক করে আর্মড পুলিশ সদস্যরা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

উখিয়ায় ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার

কক্সবাজারের উখিয়ার বালুখালী এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা...

সাতকানিয়ায় চার রোহিঙ্গার পেট থেকে  ১৯ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার 

সাতকানিয়ায় পেটের ভেতর অভিনব কায়দায় ইয়াবা পাচারকালে চারজন রোহিঙ্গা...

বোয়ালখালীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালীতে পুকুরে ডুবে মাইশা (৫) নামের এক শিশুর...

বোয়ালখালীতে কালবৈশাখী ঝড়ে কৃষকের সর্বনাশ! পানিতে তলিয়ে গেছে কষ্টের ফসল

চট্টগ্রামের বোয়ালখালীতে উৎসবের আবহে শুরু হয়েছিল বোরো ধান কাটা।...

সিডিএসএ ও সিজেকেএস সদস্য সচিবকে জাতীয়তাবাদী ক্রীড়া দলের সংবর্ধনা

চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থা (সিডিএসএ) ও চট্টগ্রাম জেলা ক্রীড়া...

রেইনবো গ্রামার স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন

পটিয়া রেইনবো গ্রামার স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা...

আরও পড়ুন

উখিয়ায় ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার

কক্সবাজারের উখিয়ার বালুখালী এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট ও একটি সিএনজি উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১৫ (র‌্যাব-১৫)।রোববার (৩মে) র‌্যাব-১৫ এর সিপিসি-২ এর...

সাতকানিয়ায় চার রোহিঙ্গার পেট থেকে  ১৯ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার 

সাতকানিয়ায় পেটের ভেতর অভিনব কায়দায় ইয়াবা পাচারকালে চারজন রোহিঙ্গা মাদক কারবারিকে আটক করেছেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১৫) এর একটি টিম।রোববার (৩মে) রাতে উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার...

বোয়ালখালীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালীতে পুকুরে ডুবে মাইশা (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।সোমবার (৪ মে) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার শেখ পাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে। মাইশা...

বোয়ালখালীতে কালবৈশাখী ঝড়ে কৃষকের সর্বনাশ! পানিতে তলিয়ে গেছে কষ্টের ফসল

চট্টগ্রামের বোয়ালখালীতে উৎসবের আবহে শুরু হয়েছিল বোরো ধান কাটা। তবে উৎসব মলিন হতে সময় নেয়নি কালবৈশাখী ঝড়ে। টানা বৃষ্টির পানিতে তলিয়ে গেছে শত শত...