শনিবার, ২ মে ২০২৬

উখিয়ায় ভুয়া ডাক্তার গ্রেফতার

কায়সার হামিদ মানিক, কক্সবাজার প্রতিনিধি

ডাক্তার না হয়েও কক্সবাজারের উখিয়ার পালংখালী বাজারে মিথ্যা পরিচয় ব্যবহার করে চিকিৎসা কার্যক্রম পরিচালনার অপরাধে এক ভুয়া ডাক্তারকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫।

বৃহস্পতিবার (২৬ মে) রাত ৮টার দিকে পালংখালী বাজারস্থ ইয়াকুব মোস্তাক মার্কেটের দ্বিতীয় তলায় তাজমান হাসপাতালের চেম্বার থেকে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব-১৫’র সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মো. বিল্লাহ উদ্দিন এ তথ্য জানিয়েছেন।

গ্রেফতার ভুয়া চিকিৎসক সাঈদ মোহাম্মদ ইমরান (২৪) উখিয়ার পালংখালী ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের পশ্চিম ফারিরবিল নলবনিয়া এলাকার কবীর আহাম্মদের ছেলে। তিনি চীন থেকে এমবিবিএস পাশ করার কথা প্রচার করে চিকিৎসা দিতেন।

র‌্যাব-১৫’র সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মো. বিল্লাহ উদ্দিন জানান, প্রকৃত চিকিৎসক না হয়েও সাঈদ মোহাম্মদ ইমরান নামে এই যুবক চীন থেকে পাশ করা এমবিবিএস ডাক্তার পরিচয়ে বিভিন্ন রোগীদের চিকিৎসা প্রদান করে আসছিলেন। এই সংবাদের সত্যতা যাচাইয়ের জন্য বৃহস্পতিবার (২৬ মে) রাত ৮টার দিকে র‌্যাব-১৫ এর এক আভিযানিক দল পালংখালী বাজারস্থ ইয়াকুব মোস্তাক মার্কেটের দ্বিতীয় তলায় তাজমান হাসপাতালের চেম্বারে অভিযান চালায়। এ সময় সাঈদ মোহাম্মদ ইমরানের কাছে ডাক্তারি পাশ সংক্রান্ত সনদপত্র চাইলে তিনি তা দেখাতে ব্যর্থ হন।

এ সময় আভিযানিক দল ডাক্তার হিসেবে মিথ্যা উপাধি ধারণকারী যুবককে আটক করে। চেম্বার আসা উপস্থিতদের ১টি স্টেথোস্কোপ, ১টি ব্লাডসুগার মাপার সেট, ১টি সিল ও ১১ পাতা তার নামীয় প্রেসক্রিপশন জব্দ করা হয়।

তিনি আরও জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কক্সবাজারের উখিয়া থানায় লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

‘নতুন কুঁড়ি স্পোর্টস’ তরুণদের সম্ভাবনার দুয়ার খুলবে”: প্রতিমন্ত্রী হেলাল উদ্দিন

“ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে...

‘নতুন কুঁড়ি স্পোর্টস’ উদ্বোধন করে প্রধানমন্ত্রী বললেন, ‘তোমরাই দেশের ভবিষ্যৎ’

‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’ স্লোগানে সিলেটে ‘নতুন...

এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে, ৮০ শতাংশই নারী: সিলেটে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শহরকেন্দ্রিক কিছুটা স্বাস্থ্যসেবা থাকলেও এখনো...

এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ ঘোষণা

সংরক্ষিত নারী আসনের নির্বাচনে এনসিপির প্রার্থী নুসরাত তাবাসসুমের মনোনয়ন...

প্রথম বাংলাদেশি হিসেবে মাকালু শিখরে বাবর আলী

প্রথম বাংলাদেশি হিসেবে বিশ্বের পঞ্চম উচ্চতম পর্বতশৃঙ্গ মাউন্ট মাকালু...

চকরিয়ায় ৬ বছরের শিশু ধর্ষণের শিকার, ধর্ষক গ্রেফতার

কক্সবাজারের চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড মিনি...

আরও পড়ুন

‘নতুন কুঁড়ি স্পোর্টস’ তরুণদের সম্ভাবনার দুয়ার খুলবে”: প্রতিমন্ত্রী হেলাল উদ্দিন

“ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো চট্টগ্রামেও উদ্বোধন করা হয়েছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ কর্মসূচি।শনিবার ভার্চুয়ালি আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে...

‘নতুন কুঁড়ি স্পোর্টস’ উদ্বোধন করে প্রধানমন্ত্রী বললেন, ‘তোমরাই দেশের ভবিষ্যৎ’

‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’ স্লোগানে সিলেটে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (০২ মে) বিকাল ৫টায় নগরীর রিকাবিবাজারে সিলেট...

এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ ঘোষণা

সংরক্ষিত নারী আসনের নির্বাচনে এনসিপির প্রার্থী নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।শনিবার (২ মে) সকালে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ সিদ্ধান্ত জানানো...

প্রথম বাংলাদেশি হিসেবে মাকালু শিখরে বাবর আলী

প্রথম বাংলাদেশি হিসেবে বিশ্বের পঞ্চম উচ্চতম পর্বতশৃঙ্গ মাউন্ট মাকালু জয় করে ইতিহাস গড়লেন পর্বতারোহী বাবর আলী। এর মধ্য দিয়ে আট হাজার মিটারের বেশি উচ্চতার...