বুধবার, ২৯ জুলাই ২০২৬

আমাদের পুলিশ যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলা করবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রাঙ্গামাটি প্রতিনিধি

বাংলাদেশ পুলিশ এখন আগের চেয়েও অনেক সক্ষম‌ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ফলে পার্বত্য চট্টগ্রাম এলাকাতেও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে যা কিছু প্রয়োজন, পুলিশ করতে পারবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, পার্বত্য চট্টগ্রাম যা প্রয়োজন হবে, করা হবে। যদি র‍্যাব প্রয়োজন হয়, র‌্যাব আসবে। যদি আরও বেশি পুলিশ প্রয়োজন হয়, আরও বেশি পুলিশ আসবে। আমাদের পুলিশ যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলা করবে।

বুধবার (২৫ মে) রাত দশটায় রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান— এই তিন পার্বত্য জেলার আইনশৃঙ্খলা সংক্রান্ত এক বিশেষ সভা শেষে তিনি এসব কথা বলেন।

রাঙ্গামাটি জেলা প্রশাসন কার্যালয়ের সম্মেলনে কক্ষে অনুষ্ঠিত এই বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, হেডম্যান-কারবারি, জনপ্রতিনিধি ও পার্বত্য মন্ত্রী — তারা এই এলাকার শান্তির কথা বলেছেন। তারা ভয়ংকর পরিস্থিতির কথা বলছেন। চাঁদাবাজির কথা বলছেন, সন্ত্রাসের কথা বলছেন। উপদলের মারামারির কথা বলছেন। এই লক্ষ্যে যারা শান্তি প্রতিষ্ঠায় কাজ করছেন, তাদের সঙ্গে আমরা আলাপ-আলোচনা করেছি।

মন্ত্রী বলেন, দাদার (সন্তু লারমা) সঙ্গে শান্তি চুক্তি হয়েছিল। সেই চুক্তির একটি শর্ত ছিল সেনা ক্যাম্প প্রত্যাহার। সেই পরিত্যক্ত ক্যাম্পগুলোতে পুলিশ আনাব, যেন ওই এলাকার শান্তি-শৃঙ্খলা অব্যাহত থাকে। লক্ষ্য একটাই পার্বত্য চট্টগ্রামে শান্তির সুবাতাস যেন অব্যাহত থাকে। আপনারা এ-ও জানেন, আমরা জলদস্যুর কবল থেকে বিভিন্ন এলাকা মুক্ত করেছি, চরমপন্থির কবল থেকে বিভিন্ন এলাকা মুক্ত করেছি।

রাত পৌনে ৮টায় শুরু হওয়া দুই ঘণ্টার এই রুদ্ধদ্বার বৈঠকের শেষ হয় রাত পৌনে ১০টায়। বৈঠক শেষ সাংবাদিকদের সার্বিক বিষয়ে ব্রিফিং করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং, মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা), রাঙ্গামাটির সংসদ সদস্য দীপংকর তালুকদার, খাগড়াছড়ির সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বাসন্তী চাকমা, পুলিশ মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদ, র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) মহাপরিচালক মেজর টি এম জোবায়েরসহ তিন পার্বত্য জেলার জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এর আগে ২০১৯ সালের ১৭ অক্টোবর তিন পার্বত্য জেলার আইনশৃঙ্খলা সংক্রান্ত বিশেষ সভা করা হয়। সেই সভাতেও পাহাড়ের সার্বিক পরিস্থিতি নিয়ে বৈঠক শেষে ব্রিফিং করেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন তার ৩ সহযোগীসহ যশোরে গ্রেপ্তার

চট্টগ্রামসহ দেশ জুড়ে আলোচিত সন্ত্রাসী মোবারক হোসেন ওরফে ডেভিড...

৩১ জুলাই শিল্পকলা একাডেমি চট্টগ্রামে  শ্যামল চৌধুরীর ‘চন্দ্রপ্রভা’র প্রিমিয়ার শো

বাংলাদেশে নির্মিত এই প্রথম বুদ্ধের জীবনীভিত্তিক টেলিফিল্ম ‘চন্দ্রপ্রভা’ প্রিমিয়ার...

কথা রাখলেন সাংসদ সাচিং প্রু জেরী, ২৪ ঘন্টার মধ্যে সদর হাসপাতাল পরিদর্শন 

বান্দরবানে হাম রোগের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতি পর্যবেক্ষণে বান্দরবান...

চুয়েটের পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর কাজী নজরুল ইসলাম...

বোয়ালখালীতে জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরার ইউনিয়নের ঘোষখীল গ্রামে জায়গা জমির...

হালিশহরে গামছা পেঁচিয়ে সাত বছরের শিশুকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

চট্টগ্রাম নগরীর হালিশহর থানা এলাকায় গামছা দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধ...

আরও পড়ুন

কথা রাখলেন সাংসদ সাচিং প্রু জেরী, ২৪ ঘন্টার মধ্যে সদর হাসপাতাল পরিদর্শন 

বান্দরবানে হাম রোগের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতি পর্যবেক্ষণে বান্দরবান সদর হাসপাতালে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য সাচিং প্রু জেরী।বুধবার (২৯ জুলাই) সকালে তিনি...

সেবাপ্রত্যাশীদের প্রতিটি অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরবাসীর অভিযোগ ও সমস্যার দ্রুত সমাধানের মাধ্যমে জনবান্ধব পুলিশিং নিশ্চিত করতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) নিরলস কাজ করছে বলে জানিয়েছেন সিএমপি কমিশনার হাসান...

খাগড়াছড়িতে বিজিবির সঙ্গে সশস্ত্র চোরাকারবারীদের গোলাগুলি, ৪ আগ্নেয়াস্ত্রসহ গুলি উদ্ধার

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার যামিনীপাড়া সীমান্তে বিজিবির সঙ্গে সশস্ত্র চোরাকারবারীদের গোলাগুলির ঘটনা ঘটেছে।খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার তবলছড়ি সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে চারটি আগ্নেয়াস্ত্র, ১৪ রাউন্ড...

দেশি-বিদেশি সব বিনিয়োগকারীর নিরাপত্তা নিশ্চিত করা হবে: সালাহউদ্দিন

আনোয়ারায় চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল (চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন-সিইআইজেড) বাংলাদেশে শিল্পায়ন এবং অর্থনৈতিক উন্নয়নে নতুন অধ্যায়ের সূচনা করবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন...