বুধবার, ২৬ আগস্ট ২০২৬

রামুতে কাজের সন্ধানে এসে ৫ রোহিঙ্গা আটক

কায়সার হামিদ মানিক, কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের রামু উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সস্থ চটগ্রাম-কক্সবাজার মহাসড়কের চা বাগান নামক স্থান থেকে ৫ রোহিঙ্গাকে আটক করেছে সরকার কতৃক ঘোষিত লকডাউন বাস্তবায়নে মাঠে থাকা সিনিয়র সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান।

জানা যায়, ৭ জুলাই বুধবার সকাল ১১ দিকে তারা একটি টমটম যোগে সদর উপজেলার ঈদগাওঁ হতে রামু উদ্দেশ্যে রওনা দেয়,পরে রামুর চা বাগান নামক স্থান থেকে তাদের আটক করা হয়।এদের মধ্যে ২ জন ক্যাম্প ১৫নং এর জামতলীর এবং অপর ৩ জন ২২ নং নুচিপ্রাং উখিয়া কুতুপালং ও বালুখালি শরণার্থী শিবিরের বাসিন্দা।

রামু উপজেলা নির্বাহী অফিসার বাবু প্রনয় চাকমা জানান, আটককৃত রোহিঙ্গাদের তৎক্ষণাৎ মোবাইল কোর্ট বসিয়ে সহকারি কমিশনার ভুমি সরওয়ার উদ্দিন দণ্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারায় দোষী সাব্যস্ত করে তাদের প্রত্যেককে ০১ মাস করে কারাদন্ড প্রদান করা হয়।

তাদের রামু থানা পুলিশের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে এবং কারাভোগ করার পর তাদের উখিয়ার শরণার্থী শিবিরে তাদের নিজ নিজ ক্যাম্পে ফেরত পাঠানো হবে।

উল্লেখ্য: তারা লকডাউনের আগেই সদর উপজেলার ঈদগাওঁতে অবস্থান করেছিল, তারা সেখানে বেশ কিছুদিন কাজও করেছিল। তাদের ওখানে কাজ শেষ হয়ে গেলে তারা রামু উপজেলার দিকে কাজের সন্ধানে যাওয়ার চেষ্টা করে। এসময় তাদেরকে লকডাউন বাস্তবায়নে রামু উপজেলা প্রশাসনের সাথে থাকা সিনিয়র সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান তাদের আটক করেন। আটকৃতদের জিজ্ঞাসাবাদ করলে এসব তথ্য জানা যায়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায়...

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক...

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি,...

ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার মোবারক র‍্যালি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম নজমিয়া...

আরও পড়ুন

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান চালিয়ে বিদেশি মদ ও শাড়ি এবং গাঁজার বড় চালান আটক করেছে কোস্টগার্ড।মঙ্গলবার (২৫ আগস্ট) কোস্ট...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায় বাংলাদেশ আন্তঃজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচনকে কেন্দ্র করে দুই পক্ষের শ্রমিকদের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা...

চুনতীতে ৫৬তম আন্তর্জাতিক সীরাতুন্নবী মাহফিল শুরু

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতীতে শুরু হয়েছে ১৯ দিনব্যাপী ৫৬তম আন্তর্জাতিক মাহফিলে সীরাতুন্নবী (সা.)। মঙ্গলবার (২৫ আগস্ট) বাদ যোহর চুনতী শাহ মঞ্জিল সীরত ময়দানে উদ্বোধনী...

বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল বোটসহ ১৬ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী

দেশের সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সমুদ্রে সুশাসন বজায় রাখতে সমুদ্র ও উপকূলীয় এলাকায় নিয়মিত টহল পরিচালনা করে আসছে বাংলাদেশ নৌবাহিনী।এরই ধারাবাহিকতায় গতকাল সোমবার (২৪...