বুধবার, ১২ আগস্ট ২০২৬

ভারত থেকে রোহিঙ্গা অনুপ্রবেশ অব্যাহত:আটক ৯

কায়সার হামিদ মানিক,কক্সবাজার প্রতিনিধি

ভারতের সীমান্ত অতিক্রম করে দালালদের মাধ্যমে বাংলাদেশে অনুপ্রবেশ করে ক্যাম্পে অবস্থান কালে পৃথক অভিযান চালিয়ে ৯ জন রোহিঙ্গা নারী পুরুষ ও শিশুকে আটক করা হয়েছে।

মঙ্গলবার(২৪ মে) সকাল সাড়ে ৮টার সময় টেকনাফ আলীখালী ২৫নং ক্যাম্প থেকে দুই জন ও বিকাল ৩টার দিকে ভারত থেকে প্রবেশ করা টেকনাফের চাকমারকুল ২১নং ক্যাম্পে একই পরিবারের সাতজনসহ মোট ৯ জন রোহিঙ্গাকে আটক করেছে ১৬ এপিবিএনের সদস্যরা ।

১৬ এপিবিএন অধিনায়ক (এসপি) তারিকুল ইসলাম তারিক সন্ধ্যার দিকে সংবাদের সত্যতা নিশ্চিত করে বলেন, রোহিঙ্গা সাইদুল ইসলামের ছেলে মো. জামাল(৬৫), তার স্ত্রী নূর জাহান(৬০) ভারতের জম্মু-কাশ্মীর হতে দালালের মাধ্যমে কুমিল্লা সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে আজ ভোর বেলা গোপনে টেকনাফ আলীখালী ক্যাম্পে ব্লক-ডি/২০ এ বসবাসরত তাদের মেয়ে গুল মরিজান(৪০)-এর ঘরে বসবাস করে আসছে।

তারা ক্যাম্প-২৩ (শামলাপুর) হতে ২০১৮ সালে ভারতের জম্মু-কাশ্মীরের শরণার্থী ক্যাম্পে চার বছর বসবাস করে পুনরায় দালালের মাধ্যমে বাংলাদেশে চলে আসে।

অপরদিকে মঙ্গলবার বেলা ৩টার সময় ক্যাম্প নিরীক্ষণে জানা যায় ভারতের জম্মু কাশ্মীর রিফিউজি ক্যাম্প হতে রোহিঙ্গা গুল বাহার(৬০), আবু তাহের(২৭), হামিদা বেগম(২৪), আবুল মনসুর(২১), ইয়াছমিন(১৮), খুশিদা(০৩), আয়েশাসহ একই পরিবারের সাতজন চাকমারকুল ক্যাম্পে প্রবেশ করে।

তারা জানায়, দালালের মাধ্যমে ভারত-বাংলাদেশের মৌলভীবাজার সীমান্ত দিয়ে তারা মঙ্গলবার সকাল ১০টার দিকে গোপনে প্রবেশ করে ক্যাম্পের ব্লক-ই/১ এ রোহিঙ্গা গুল বাহারের ছেলে আবুল কাশেম(২৫)-এর ঘরে আশ্রয় নেয়।

১৬ এপিবিএন অধিনায়ক (এসপি) তারিকুল ইসলাম তারিক জানান, পরবর্তীতে সিআইসির নির্দেশনায় আটক রোহিঙ্গাদের সংশ্লিষ্ট মাঝির মাধ্যমে উখিয়া কুতুপালং ট্রানজিট ক্যাম্পে স্থানান্তর করা হয়।

উল্লেখ্য, বেশ কিছু দিন ধরে ভারত থেকে বাংলাদেশে রোহিঙ্গা অনুপ্রবেশ অব্যাহত রয়েছে।

এ বিষয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় উদ্বেগ প্রকাশ করেছে এবং ভারত সরকারকে লিখিতভাবে জানিয়েছে কিন্তু তারপরও ভারত সীমান্ত দিয়ে বাংলাদেশে রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকানো যাচ্ছে না।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বাঁশখালীতে পুত্রের মারধরের শিকার হয়ে চমেকে পিতার মৃত্যু

চট্টগ্রামের বাঁশখালীতে পারিবারিক কলহের জেরে ছেলের লাঠির আঘাতে গুরুতর...

জিপিএ ৫ না পেয়ে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে’ চিঠি লিখে নিখোঁজ মুগ্ধ

স্কুলের ‘ফাস্ট বয়’ হিসেবে মুগ্ধ ধারনা করেছিল এবারের এসএসসি...

চট্টগ্রাম ঘিরে বড় পরিকল্পনা রয়েছে এডিবির: অর্থমন্ত্রী

বন্দর ও লজিস্টিকস অবকাঠামোসহ চট্টগ্রাম অঞ্চলের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে...

চট্টগ্রামে প্রবাসীর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে ভবনে গুলি

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় ৫০ লাখ টাকা...

চট্টগ্রামে এসএসসিতে অকৃতকার্য হয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় থানা এলাকায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে...

আনোয়ারায় দুই খাবার হোটেলকে ১৫ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের দায়ে দুটি...

আরও পড়ুন

জিপিএ ৫ না পেয়ে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে’ চিঠি লিখে নিখোঁজ মুগ্ধ

স্কুলের ‘ফাস্ট বয়’ হিসেবে মুগ্ধ ধারনা করেছিল এবারের এসএসসি পরীক্ষায় সে জিপিএ-৫ পাবে। কিন্তু গত সোমবার প্রকাশিত এসএসসি ফলাফলে মুগ্ধ ‘এ’ গ্রেডে পাস করেছে।...

চট্টগ্রামে প্রবাসীর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে ভবনে গুলি

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় ৫০ লাখ টাকা চাঁদা না পেয়ে এক প্রবাসী ব্যবসায়ীর বাসার গেট লক্ষ্য করে গুলি করার অভিযোগ উঠেছে। গতকাল...

চট্টগ্রামে এসএসসিতে অকৃতকার্য হয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় থানা এলাকায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে আদনানুজ্জামান নিহাল (১৯) নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন।আদনানুজ্জামান নিহাল, পূর্ব বাকলিয়া সিটি কর্পোরেশন বালক উচ্চ...

আনোয়ারায় দুই খাবার হোটেলকে ১৫ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের দায়ে দুটি খাবার হোটেলকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।মঙ্গলবার (১১ আগস্ট) বিকেল ৪টার দিকে উপজেলার...