বুধবার, ২৯ জুলাই ২০২৬

মুশফিক-লিটনের জোড়া ফিফটিতে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

২৪ রানেই ৫ উইকেট নেই বাংলাদেশের। রানের খাতা না খুলেই সাজঘরে ফিরতে হয় তিন ব্যাটারকে। টপ আর মিডল-অর্ডার যখন লণ্ডভণ্ড তখন মুশফিকুর রহিম আর লিটন দাসের ব্যাটে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ।

চট্টগ্রাম টেস্টে ৮৮ রানের ইনিংস খেলা লিটন দাস ঢাকা টেস্টেও ধরে রেখেছেন ধারাবাহিকতা।

একের পর এক বাউন্ডারি হাঁকিয়ে যখন অর্ধশতকের দ্বারপ্রান্তে তখন শর্ট ফাইন লেগে ক্যাচ তুলে দেন লিটন। তবে বদলি ফিল্ডার কামিন্দু মেন্ডিসের হাত ফসকে যাওয়ায় বেঁচে যাওয়া লিটন শেষ পর্যন্ত ৯৬ বলে তুলে নিয়েছেন অর্ধশতক।

অন্যদিকে মুশফিকুর রহিমের ব্যাটেও এসেছে অর্ধশতকের ইনিংস। চট্টগ্রাম টেস্টে ১০৫ রানের ইনিংস খেলা মুশফিকও এদিন বেশ হাত খুলে খেলার চেষ্টা করেছেন। ফিফটি পূর্ণ করতে হাঁকান ৭টি বাউন্ডারি।

এর আগে সকালে টস জিতে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই মাহমুদুল হাসান (০) জয়ের উইকেট হারায় বাংলাদেশ। এরপর তামিম ইকবালও সাজঘরে ফেরেন শূন্য রানে।

দুই ওপেনারের বিদায়ের পর অধিনায়ক মুমিনুল হক বিদায় নেন ৯ রান করে। নাজমুল হোসেন শান্ত ৮ রানে ফেরেন বোল্ড হয়ে। সাকিব আল হাসান ব্যাটে বলই লাগাতে পারেননি, শূন্য রানে ফিরতে হয় সাজঘরে।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ১৩৩ রান। লিটন দাস ৬২ ও মুশফিক ৫২ রানে আছে অপরাজিত।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বোয়ালখালীতে জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরার ইউনিয়নের ঘোষখীল গ্রামে জায়গা জমির...

হালিশহরে গামছা পেঁচিয়ে সাত বছরের শিশুকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

চট্টগ্রাম নগরীর হালিশহর থানা এলাকায় গামছা দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধ...

সেবাপ্রত্যাশীদের প্রতিটি অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরবাসীর অভিযোগ ও সমস্যার দ্রুত সমাধানের মাধ্যমে জনবান্ধব...

আকবরশাহে বাসা থেকে চুরি: ১০ ভরি স্বর্ণ উদ্ধার, দুইজন গ্রেপ্তার

চট্টগ্রাম মহানগরের আকবরশাহ থানাধীন বিশ্ব কলোনি এলাকায় একটি বাসা...

দেশীয় প্রযুক্তির অক্সিজেন মেশিন তৈরিকারকদের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

দেশীয় প্রযুক্তিতে তৈরি ভেন্টিলেটর ও হাই-ফ্লো অক্সিজেন মেশিন প্রস্তুতকারকদের...

মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসম্পদ উন্নয়ন, দক্ষতা বৃদ্ধিসহ বিভিন্ন খাতে...

আরও পড়ুন

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে গত ২৫ জুলাই শনিবার রাতে । নগরীর আইস ফ্যাক্টেরি রোডস্থ এস এ ফ্যামিলি স্পোর্টস এরিনায় ব্যাচ...

শারীরিক শিক্ষা কলেজে তিনদিনব্যাপী ভলিবল রেফারিজ কোর্সের উদ্বোধন

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহযোগিতায় সরকারি শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রামের ব্যবস্থাপনায় আয়োজিত তিনদিন ব্যাপী ভলিবল রেফারিজ প্রশিক্ষন কোর্সের উদ্বোধন আজ শুক্রবার কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।প্রধান...

ফাইনালে আলোর ঠিকানা ও গোসাইলডাঙ্গা

সিজেকেএস কাউন্সিলর আবুল হাশেম বক্করের ব্যবস্থাপনায় এবং সিটি মেয়র ডা. শাহাদাত হোসেনের সহযোগিতায় আয়োজিত চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসব ফুটবল টুর্নামেন্টের ফাইনালে উঠেছে আলোর ঠিকানা...

চট্টগ্রামে ইনডোর একাডেমি কাপ ক্রিকেট উদ্বোধন: প্রথম দিনেই ১০টি খেলা সম্পন্ন

স্পোর্টিফাই ইভেন্টসের ব্যবস্থাপনায় চট্টগ্রামের ১৬টি ক্রিকেট একাডেমি নিয়ে আয়োজিত ইনডোর একাডেমি কাপ ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে আজ বৃহস্পতিবার । সাগরিকাস্থ চট্টগ্রাম বিভাগীয় মহিলা কমপ্লেক্সর ইনডোর...