মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

কাঁদতে কাঁদতে পিএসজিকে বিদায় বললেন ডি মারিয়া

খেলাধুল ডেস্ক

কান্নাভেজা চোখে পার্ক দি প্রিন্সে পিএসজি সমর্থকদের বিদায় জানালেন আর্জেন্টাইন ফরোয়ার্ড আনহেল ডি মারিয়া। দীর্ঘ সাত মৌসুম যে এই মাঠে, এই সমর্থকদের সঙ্গেই কত হাসি-কান্না ভাগাভাগি করে নিয়েছেন, বিদায় বেলায় তাই আবেগে বাঁধ দিতে পারেননি তিনি। ছলছল করে উঠেছে ডি মারিয়ার চোখ, আবেগের বিচ্ছুরণ ঘটেছে। পিএসজির হয়ে বিদায়ী ম্যাচে অবশ্য ডি মারিয়ার জন্য আনন্দের উপলক্ষও কম ছিল না। মেসের বিপক্ষে পিএসজির ৫-০ গোলের জয়ে দলের পঞ্চম ও শেষ গোলটি এসেছে তার পা থেকে। আর ম্যাচ শেষে পিএসজির হয়ে সাত মৌসুমে নিজের পঞ্চম লিগ শিরোপা জয়ের আনন্দে ভেসেছেন তিনি।

কয়েক সপ্তাহ ধরেই ডি মারিয়ার পিএসজি ছাড়ার গুঞ্জন শোনা যাচ্ছিল। শনিবার মেসের বিপক্ষে ম্যাচের আগে পিএসজি আনুষ্ঠানিকভাবে তার বিদায়ের কথা নিশ্চিত করে। ক্লাব সভাপতি নাসের আল খেলাইফি বিদায় বেলায় প্রশংসায় ভাসিয়েছেন ডি মারিয়াকে, ‘আমাদের ক্লাবকে সব অবস্থায় প্রতিনিধিত্ব করা নিখুঁত একজন ফুটবলার হিসেবে ডি মারিয়াকে মনে রাখবে সমর্থকরা।’

ডি মারিয়া অবশ্য বিদায়ী বার্তায় খুব বেশি কিছু বলেননি, সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে সতীর্থদের সঙ্গে তোলা একটি ছবি পোস্ট করে শুধু ধন্যবাদ জ্ঞাপন করেছেন। নতুন চুক্তি প্রসঙ্গে ক্লাবের সঙ্গে বনিবনা না হওয়ায় কিছুটা বিষাদ নিয়েই ডি মারিয়া পিএসজিকে বিদায় বলছেন, এমনটা জানিয়েছিল বেশ কিছু ইউরোপীয় সংবাদমাধ্যম।

ম্যানচেস্টার ইউনাইটেডে ভুলে যাওয়ার মতো এক মৌসুম কাটিয়ে ২০১৫ সালে পিএসজিতে যোগ দিয়েছিলেন ডি মারিয়া। সাত মৌসুমে ক্লাবটির হয়ে ২৯৫ ম্যাচ খেলেছেন তিনি, গোল করেছেন ৯২ টি।

প্যারিসিয়ান ক্লাবটির হয়ে সাত মৌসুমে পাঁচটি লিগ শিরোপার সঙ্গে পাঁচটি কুপ দে ফ্রান্স, চারটি কুপ দে লা লিগ এবং সমান সংখ্যক ট্রফি দেস চ্যাম্পিয়ন্সও জিতেছেন ডি মারিয়া। ৩৪ বছর বয়সী এই আর্জেন্টাইন মিডফিল্ডারের পরবর্তী গন্তব্য হতে যাচ্ছে ইতালিয়ান ক্লাব জুভেন্টাস।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

দেশি-বিদেশি সব বিনিয়োগকারীর নিরাপত্তা নিশ্চিত করা হবে: সালাহউদ্দিন

আনোয়ারায় চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল (চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল...

বাংলাদেশ ও চীনের অংশীদারত্ব শুধু অর্থনৈতিক নয়, এটি কৌশলগতও: অর্থমন্ত্রী

বাংলাদেশ ও চীনের মধ্যকার সম্পর্ক এখন এমন পর্যায়ে পৌঁছেছে,...

বোয়ালখালীতে পলিটেকনিক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় অমিত সেনগুপ্ত (২২) নামে এক পলিটেকনিক...

রামুতে কাভার্ডভ্যান-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, দুই বোনসহ নিহত ৩

কক্সবাজারের রামু উপজেলায় কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে...

নতুন কুঁড়ি স্পোর্টসের খুদে ক্রীড়াবিদদের হাতে পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’র জাতীয় পর্বের...

স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

স্বাধীন গণমাধ্যম ও সাংবাদিকদের জন্য নীতিমালা প্রণয়নের চলমান কাজে...

আরও পড়ুন

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে গত ২৫ জুলাই শনিবার রাতে । নগরীর আইস ফ্যাক্টেরি রোডস্থ এস এ ফ্যামিলি স্পোর্টস এরিনায় ব্যাচ...

শারীরিক শিক্ষা কলেজে তিনদিনব্যাপী ভলিবল রেফারিজ কোর্সের উদ্বোধন

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহযোগিতায় সরকারি শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রামের ব্যবস্থাপনায় আয়োজিত তিনদিন ব্যাপী ভলিবল রেফারিজ প্রশিক্ষন কোর্সের উদ্বোধন আজ শুক্রবার কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।প্রধান...

ফাইনালে আলোর ঠিকানা ও গোসাইলডাঙ্গা

সিজেকেএস কাউন্সিলর আবুল হাশেম বক্করের ব্যবস্থাপনায় এবং সিটি মেয়র ডা. শাহাদাত হোসেনের সহযোগিতায় আয়োজিত চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসব ফুটবল টুর্নামেন্টের ফাইনালে উঠেছে আলোর ঠিকানা...

চট্টগ্রামে ইনডোর একাডেমি কাপ ক্রিকেট উদ্বোধন: প্রথম দিনেই ১০টি খেলা সম্পন্ন

স্পোর্টিফাই ইভেন্টসের ব্যবস্থাপনায় চট্টগ্রামের ১৬টি ক্রিকেট একাডেমি নিয়ে আয়োজিত ইনডোর একাডেমি কাপ ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে আজ বৃহস্পতিবার । সাগরিকাস্থ চট্টগ্রাম বিভাগীয় মহিলা কমপ্লেক্সর ইনডোর...