বুধবার, ২৯ জুলাই ২০২৬

৯২ বছরের ইতিহাস ভাঙতে যাচ্ছে কাতার বিশ্বকাপ

ক্রীড়া প্রতিবেদক

গত ৯২ বছরে বিশ্বকাপ ফুটবলে যা দেখা যায়নি, সেটি দেখা যাবে কাতার বিশ্বকাপে। গত বিশ্বকাপের আসরগুলোতে কখনও নারী রেফারি ম্যাচ পরিচালনা করার দায়িত্ব পাননি। এবার দায়িত্ব পেতে যাচ্ছেন একসঙ্গে ছয়জন।

বৃহস্পতিবার ফিফা এক বিবৃতিতে জানিয়েছে, আসন্ন কাতার বিশ্বকাপের রেফারি প্যানেলে মোট তিনজন নারী রেফারি ও সহকারী রেফারি থাকছেন।

দায়িত্ব পাওয়া তিন নারী রেফারি হলেন ফ্রান্সের স্টেফানি ফ্র্যাপা, রুয়ান্ডার সালিমা মুকাসাঙ্গা ও জাপানের ইয়োশিমা ইয়ামাশিতা।

সহকারী রেফারির দায়িত্বে ব্রাজিলের নিউজা ব্যাক, মেক্সিকোর কারেন ডিয়াজ মেদিনা, ও যুক্তরাষ্ট্রের ক্যাথেরিন নেসবিট।

আজ বৃহস্পতিবার টুর্নামেন্টের জন্য মোট ৩৬ জন রেফারি, ৬৯ জন সহকারী রেফারি এবং ২৪ জন ভিডিও ম্যাচ অফিসিয়াল (ভিআর) নিয়োগ করা হয়েছে।

নারী রেফারিরা তালিকায় থাকলেও এখনি বলা যাবে না তারা বিশ্বকাপে ম্যাচ পরিচালনার দায়িত্ব পাবেন। বিশ্বকাপ শুরুর আগে বিভিন্ন টুর্নামেন্ট ও প্রস্তুতি ম্যাচগুলোতে তাদের পারফর্ম্যান্স নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে বিচার করা হবে। এসব ম্যাচে পাশ করলেই কেবল সুযোগ দেয়া হবে বিশ্বকাপের মূল মঞ্চে।

নারী রেফারি নিয়োগের বিষয়টি নিয়ে ফিফার রেফারিজ কমিটির প্রধান পিয়েরলুইজি কলিনা বলেছেন, ‘রেফারি নির্বাচনের মাধ্যমে অনেক বড় একটা কাজ সমাপ্ত হলো। বিশেষ করে নারী রেফারি নিয়োগের বিষয়টি নিয়ে লম্বা সময় ধরে কাজ করতে হয়েছে।

কেন না, এর আগে নারী রেফারিদের ফিফার বিভিন্ন বালক টুর্নামেন্ট ও বিভিন্ন সিনিয়র টুর্নামেন্টে ম্যাচ পরিচালনার দায়িত্ব দেয়া হয়েছিল।

আমি মনে করি নারীকে নারী হিসেবে বিবেচনা না করে তাদের কাজ বিবেচনা করাটাই আসল ব্যাপার। আশা করি ভবিষ্যতে বিশ্বকাপের মতো বড় বড় আসরগুলোতে এলিট নারী রেফারিদের অংশগ্রহণ বাড়বে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বোয়ালখালীতে জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরার ইউনিয়নের ঘোষখীল গ্রামে জায়গা জমির...

হালিশহরে গামছা পেঁচিয়ে সাত বছরের শিশুকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

চট্টগ্রাম নগরীর হালিশহর থানা এলাকায় গামছা দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধ...

সেবাপ্রত্যাশীদের প্রতিটি অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরবাসীর অভিযোগ ও সমস্যার দ্রুত সমাধানের মাধ্যমে জনবান্ধব...

আকবরশাহে বাসা থেকে চুরি: ১০ ভরি স্বর্ণ উদ্ধার, দুইজন গ্রেপ্তার

চট্টগ্রাম মহানগরের আকবরশাহ থানাধীন বিশ্ব কলোনি এলাকায় একটি বাসা...

দেশীয় প্রযুক্তির অক্সিজেন মেশিন তৈরিকারকদের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

দেশীয় প্রযুক্তিতে তৈরি ভেন্টিলেটর ও হাই-ফ্লো অক্সিজেন মেশিন প্রস্তুতকারকদের...

মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসম্পদ উন্নয়ন, দক্ষতা বৃদ্ধিসহ বিভিন্ন খাতে...

আরও পড়ুন

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে গত ২৫ জুলাই শনিবার রাতে । নগরীর আইস ফ্যাক্টেরি রোডস্থ এস এ ফ্যামিলি স্পোর্টস এরিনায় ব্যাচ...

শারীরিক শিক্ষা কলেজে তিনদিনব্যাপী ভলিবল রেফারিজ কোর্সের উদ্বোধন

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহযোগিতায় সরকারি শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রামের ব্যবস্থাপনায় আয়োজিত তিনদিন ব্যাপী ভলিবল রেফারিজ প্রশিক্ষন কোর্সের উদ্বোধন আজ শুক্রবার কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।প্রধান...

ফাইনালে আলোর ঠিকানা ও গোসাইলডাঙ্গা

সিজেকেএস কাউন্সিলর আবুল হাশেম বক্করের ব্যবস্থাপনায় এবং সিটি মেয়র ডা. শাহাদাত হোসেনের সহযোগিতায় আয়োজিত চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসব ফুটবল টুর্নামেন্টের ফাইনালে উঠেছে আলোর ঠিকানা...

চট্টগ্রামে ইনডোর একাডেমি কাপ ক্রিকেট উদ্বোধন: প্রথম দিনেই ১০টি খেলা সম্পন্ন

স্পোর্টিফাই ইভেন্টসের ব্যবস্থাপনায় চট্টগ্রামের ১৬টি ক্রিকেট একাডেমি নিয়ে আয়োজিত ইনডোর একাডেমি কাপ ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে আজ বৃহস্পতিবার । সাগরিকাস্থ চট্টগ্রাম বিভাগীয় মহিলা কমপ্লেক্সর ইনডোর...