মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

পটিয়ায় নৌকা প্রার্থী রাসেলের মনোনয়ন বাতিল

নয়ন শর্মা, পটিয়া প্রতিনিধি

ঋণ খেলাপির দায়ে বাতিল করা হয়েছে চট্টগ্রামের পটিয়া উপজেলার ছনহরা ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী মামুনুর রশিদ রাসেলের মনোনয়ন ।বৃহস্পতিবার ১৯ মে দুপুরে উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে যাচাই বাছাইকালে রাসেলের মনোনয়ন বাতিল করা হয়।

বাংলাদেশ ব্যাংকের ক্রেডিট কার্ডের ঋণ খেলাপীর দায়ে তার এ মনোনয়ন বাতিলের সিদ্ধান্ত হয়। মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের ক্ষেত্রে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আবদুর রশিদ দৌলতী, মোঃ সাহাবুদ্দিন, মোঃ জাহিদুল হক এখনো পর্যন্ত টিকে থাকলেও ব্যাংকে হিসাব না খোলায় মোঃ সাহাবুদ্দিনকে সময় বেঁধে দেন নির্বাচন কর্মকর্তা।

বিষয়টি নিশ্চিত করেছেন পটিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা আরাফাত আল হোছাইনী।

মনোনয়ন বাতিলের বিষয়ে নৌকা প্রতীকের প্রার্থী মামুনুর রশিদ রাসেল বলেন, একটি ব্যাংকের ক্রেডিট কার্ডে অন্যজনের গ্যারান্টার হিসেবে থাকাতে এ সমস্যা হয়েছে। ইতমধ্যে আমি তা পরিশোধ করে দিয়েছি। আমার মনোনয়নয় ফিরে পাওয়ার জন্য জেলা নির্বাচন কর্মকর্তার নিকট আপিল দাখিল করছি।

উল্লেখ্য, বিগত ২৬ ডিসেম্বর পটিয়া উপজেলার মোট ১৭ ইউনিয়নে ইউপি নির্বাচন অনুষ্ঠিত হয়। এসময় ছনহরায় ভোট কেন্দ্র দখল ও জোরপূর্বক ভোট নেওয়ার অভিযোগে ২টি কেন্দ্রে ভোট বাতিল করা হয়। পরবর্তীতে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আবদুর রশিদ দৌলতী আরো ৩টি ভোট কেন্দ্রে ভোট কারচুপির অভিযোগ এনে নির্বাচন কমিশনে অভিযোগ করেন। অভিযোগের প্রেক্ষিতে সত্যতা পাওয়া যায়। পরবর্তীতে আবদুর রশিদ দৌলতী উচ্চ আদালতে একটি রিট মামলা করেন।বিগত ৭ ফেব্রুয়ারি স্থগিত হওয়া ২টি ভোট কেন্দ্রের নির্বাচন সম্পন্ন করা হয়। নির্বাচনে নৌকার প্রার্থী মুক্তিযোদ্ধা শামসুল আলম বিজয়ী হলেও এটি স্বতন্ত্র প্রার্থী আবদুর রশিদ দৌলতী প্রত্যাখান করে উচ্চ আদালতে শরনাপন্ন হয়। ওই মামলায় উচ্চ আদালত গেজেট স্থগিত করে। পরবর্তীতে ২৫ মার্চ নৌকার প্রার্থী মুক্তিযোদ্ধা শামসুল আলম মারা গেলে উপ-নির্বাচনে নৌকা প্রতীকে তার ছেলে মামুনুর রশিদ রাসেল মনোনয়ন পান।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

দেশি-বিদেশি সব বিনিয়োগকারীর নিরাপত্তা নিশ্চিত করা হবে: সালাহউদ্দিন

আনোয়ারায় চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল (চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল...

বাংলাদেশ ও চীনের অংশীদারত্ব শুধু অর্থনৈতিক নয়, এটি কৌশলগতও: অর্থমন্ত্রী

বাংলাদেশ ও চীনের মধ্যকার সম্পর্ক এখন এমন পর্যায়ে পৌঁছেছে,...

বোয়ালখালীতে পলিটেকনিক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় অমিত সেনগুপ্ত (২২) নামে এক পলিটেকনিক...

রামুতে কাভার্ডভ্যান-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, দুই বোনসহ নিহত ৩

কক্সবাজারের রামু উপজেলায় কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে...

নতুন কুঁড়ি স্পোর্টসের খুদে ক্রীড়াবিদদের হাতে পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’র জাতীয় পর্বের...

স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

স্বাধীন গণমাধ্যম ও সাংবাদিকদের জন্য নীতিমালা প্রণয়নের চলমান কাজে...

আরও পড়ুন

দেশি-বিদেশি সব বিনিয়োগকারীর নিরাপত্তা নিশ্চিত করা হবে: সালাহউদ্দিন

আনোয়ারায় চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল (চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন-সিইআইজেড) বাংলাদেশে শিল্পায়ন এবং অর্থনৈতিক উন্নয়নে নতুন অধ্যায়ের সূচনা করবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন...

বাংলাদেশ ও চীনের অংশীদারত্ব শুধু অর্থনৈতিক নয়, এটি কৌশলগতও: অর্থমন্ত্রী

বাংলাদেশ ও চীনের মধ্যকার সম্পর্ক এখন এমন পর্যায়ে পৌঁছেছে, যেখানে আরো কৌশলগত বিনিয়োগ প্রত্যাশিত বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।চীনা বিনিয়োগকারীদের এগিয়ে...

রামুতে কাভার্ডভ্যান-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, দুই বোনসহ নিহত ৩

কক্সবাজারের রামু উপজেলায় কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই বোনসহ তিনজন নিহত এবং আরও তিনজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে...

পেকুয়ায় ইউপি সচিবের বাড়িতে ভয়াবহ ডাকাতি

কক্সবাজারের পেকুয়া পৌরসভায় এক ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (ইউপি সচিব) রেজাউল করিমের বাড়িতে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে। গভীর রাতে অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি...