সোমবার, ১০ আগস্ট ২০২৬

বান্দরবানে কাল থেকে শুরু হচ্ছে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল

মোঃ শহীদুল ইসলাম রানা,বান্দরবান জেলা প্রতিনিধি

বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে দীর্ঘ ২ বছর পর আবারো চাঙ্গা ভাব ফিরতে যাচ্ছে পার্বত্য বান্দরবানের ফুটবল মাঠে।

 শুক্রবার ২০শে মে থেকে বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে শুরু হতে যাচ্ছে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২২।

টুর্নামেন্ট উপলক্ষে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় এরই মধ্যে গ্রহণ করা হয়েছে ব্যাপক প্রস্তুতি।

স্টেডিয়ামের প্রধান ফটক থেকে শুরু করে আগত দর্শক গ্যালারী সাজানো হয়েছে নতুন ভাবে,মাঠের সর্বশেষ পরিচর্যাও সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (১৯ মে) সকালে বান্দরবান জেলা স্টেডিয়ামের মিলনায়তনে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক জানান, এবারের বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে স্বাগতিক বান্দরবানসহ দেশের ৮ টি ফুটবল ক্লাব অংশ নিচ্ছে এবং খেলাগুলো আরো দর্শকপ্রিয়তা বৃদ্ধির জন্য মাঠ কাপানো বিদেশী খেলোয়াড়দেরও ক্রীড়া নৈপুণ্য উপভোগ করার সুযোগ পাবে বান্দরবানবাসী।

তিনি আরো বলেন ২০শে মে শুক্রবার সকাল ১০টায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে আকর্ষণীয় আনন্দ শোভাযাত্রার মাধ্যমে টুর্নামেন্টের শুভ সূচনা করা হবে, পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিকেল ৩ টায় জেলা স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করবেন।

সংবাদ সম্মেলনে আরো জানানো হয় এবারের টুর্নামেন্টে জেলা সহ মোট ৮ টি ফুটবল ক্লাব অংশগ্রহণ করতে যাচ্ছে।দল গুলো হলো ১)শেখ জামাল ক্লাব,চকরিয়া,২)ফেনী জেলা ফুটবল দল,৩)বনরূপা কিংস,বান্দরবান,৪) পটিয়া ফুটবল একাডেমি,৫)ফুটবল একাডেমি শ্রীমঙ্গল,৬)রাঙ্গুনিয়া খেলোয়াড় কল্যান সমিতি,৭)আবহানী ক্রীড়া চক্র,দোহাজারী,৮)হাটহাজারী ফুটবল একাদশ।

টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দলকে ১ লক্ষ টাকা এবং রানারআপ দল পাবে ৫০ হাজার টাকার প্রাইজমানি।

জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তাগন ছাড়া সরকারি কর্মকর্তা,জনপ্রতিনিধি,বিভিন্ন বিষয়ে অভিজ্ঞ ও ক্রীড়া সংগঠকদের সমন্বয়ে ব্যাবস্থাপনা কমিটি এবং উপ-কমিটি গঠন করে টুর্নামেন্টের আয়োজনকে সুন্দর দৃষ্টিনন্দন করার সার্বিক প্রস্তুতি গ্রহন করা হয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য সচিব লক্ষী পদ দাশ,আবদুর রহীম চৌধুরী,জেলা প্রেস ক্লাবের সভাপতি মনিরুল ইসলাম মনু ও সেক্রেটারি মিনারুল হক সহ বান্দরবানে কর্মরত বিভিন্ন ইলেকট্রনিকস ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

রামগড়ে চুরির অপবাদে যুবকের আত্মহত্যা

খাগড়াছড়ির রামগড়ে চুরির অপবাদ সইতে না পেরে গলায় ফাঁস...

মিরসরাইয়ে হোটেলকক্ষে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ, পাশেই রক্তাক্ত অবস্থায় উদ্ধার স্ত্রী

চট্টগ্রামের মিরসরাইয়ে একটি আবাসিক হোটেল থেকে এক পুলিশ সদস্যের...

বান্দরবান রেড ক্রিসেন্টে নতুন নেতৃত্ব, ৩ মাসের জন্য অ্যাডহক কমিটি

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির বান্দরবান ইউনিটে নতুন অ্যাডহক কার্যনির্বাহী...

চকরিয়ায় ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত আরও দুই

কক্সবাজারের চকরিয়ায় ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মোহাম্মদ মিজান উদ্দিন...

চট্টগ্রাম বোর্ডে এসএসসির ফল বিপর্যয়, পাসের হার ৫৯.৪৮ শতাংশ

চলতি বছরের এসএসসি পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাসের হার...

আনোয়ারায় সড়ক পরিবহন আইনে তিন মামলায় ১১ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামের আনোয়ারায় সড়ক পরিবহন আইন লঙ্ঘনের দায়ে তিনটি মামলায়...

আরও পড়ুন

রামগড়ে চুরির অপবাদে যুবকের আত্মহত্যা

খাগড়াছড়ির রামগড়ে চুরির অপবাদ সইতে না পেরে গলায় ফাঁস দিয়ে হেলাল হোসেন সাগর (২০) নামে এক যুবক আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।সোমবার (১০...

মিরসরাইয়ে হোটেলকক্ষে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ, পাশেই রক্তাক্ত অবস্থায় উদ্ধার স্ত্রী

চট্টগ্রামের মিরসরাইয়ে একটি আবাসিক হোটেল থেকে এক পুলিশ সদস্যের মরদেহ ও তার স্ত্রীকে আশঙ্কাজন অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (১০ আগস্ট) উপজেলার বড়তাকিয়া...

বান্দরবান রেড ক্রিসেন্টে নতুন নেতৃত্ব, ৩ মাসের জন্য অ্যাডহক কমিটি

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির বান্দরবান ইউনিটে নতুন অ্যাডহক কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। ইউনিটের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রমকে আরও সচল ও গতিশীল করার লক্ষ্যে...

চকরিয়ায় ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত আরও দুই

কক্সবাজারের চকরিয়ায় ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মোহাম্মদ মিজান উদ্দিন (২২) নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা আরও দুই আরোহী আহত হয়েছেন।সোমবার (১০ আগস্ট) বিকাল...