বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

‘নিখোঁজ’ সাংসদ নুসরত জাহান, সন্ধান চেয়ে পোস্টার

বিনোদন ডেস্ক

দেয়ালে সাঁটানো ভারতের পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য ও অভিনেত্রী নুসরাত জাহানের পোস্টার। একজন রাজনীতিবিদ হিসেবে বিভিন্ন জায়গায় তার পোস্টার সাঁটানো থাকতেই পারে! কিন্তু পোস্টারের লেখাগুলো আলাদাভাবে নজর কেড়েছে। কারণ তাতে লেখা রয়েছে—‘নিখোঁজ সংবাদ। বসির হাটের এমপি নুসরাত জাহান নিখোঁজ। সন্ধান চাই। প্রচারে তৃণমূল কর্মীবৃন্দ।’ আবার কোনো পোস্টারের প্রচারের জায়গায় লেখা রয়েছে—‘প্রতারিত জনগণ’।

অন্তর্জালে বেশকিছু স্থিরচিত্র ও ভিডিও ছড়িয়ে পড়েছে তাতে এমন দৃশ্য দেখা যায়। এ নিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এক প্রতিবেদনে জানিয়েছে, উত্তর ২৪ পরগনার হাড়োয়া বিধানসভা এলাকার চাঁপাতলায় নুসরাত জাহানের নামে এসব পোস্টার ছাপিয়েছে। সোমবার (১৬ মে) রাতের অন্ধকারেই এই পোস্টার লাগানো হয়েছে।

স্থানীয় তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েত প্রধান বলেন, ‘সাংসদ নুসরাত জাহানকে এলাকায় দেখতে না পেয়েই দলের কর্মীদের একাংশের ক্ষোভ বিক্ষোভ থাকতে পারে। তাদেরই কেউ এই পোস্টার দিয়ে থাকতে পারেন।’ এ প্রসঙ্গে চাঁপাতলার তৃণমূল নেতা ও গ্রাম পঞ্চায়েত প্রধান হুমায়ূন রেজা চৌধুরী বলেন, ‘শুনেছি সেখানে লেখা রয়েছে তৃণমূল কর্মীবৃন্দ। যাক সেই পোস্টারগুলো আমি ছিঁড়ে ফেলে দিয়েছি।’

এদিকে সুযোগ পেয়ে বিজেপি বিষয়টি নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি। পোস্টার প্রসঙ্গে বিজেপির বসিরহাট সাংগঠনিক জেলার যুব মোর্চার সভাপতি পলাশ সরকার বলেন, ‘সাংসদ টিকটক আর সিনেমার পর্দায় রয়েছেন। তিনি অন্তরাল থেকে বেরিয়ে এসে মানুষের জন্য কাজ করুন। আসলে তৃণমূলে তার অস্তিত্ব হারিয়ে গেছে।’

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বুদ্ধ পূর্ণিমায় প্রধানমন্ত্রীর সঙ্গে বৌদ্ধ নেতাদের শুভেচ্ছা বিনিময়

শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা...

রাঙ্গুনিয়ায় চলন্ত অটোরিক্সায় গাছ পড়ে চালক নিহত, আহত ৩

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় কাপ্তাই সড়কের মরিয়মনগর কাটাখালী এলাকায় চলন্ত সিএনজিচালিত...

চট্টগ্রামে ৬০ মিলিমিটার বৃষ্টিতে তলিয়ে গেছে নিচু এলাকা

টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর প্রবর্তক মোড়সহ নগরের নিচু এলাকাগুলো...

চট্টগ্রামে নবনির্মিত নেভি মেডিকেল কলেজের উদ্বোধন

চট্টগ্রামের বানৌজা ঈসা খান সংলগ্ন বন্দরটিলা এলাকায় নবনির্মিত বাংলাদেশ...

সংসদে অসুস্থ জামায়াত এমপির খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

জাতীয় সংসদের অধিবেশন চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিলেন বিরোধী...

চট্টগ্রামের জলাবদ্ধতা নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ

চট্টগ্রাম নগরের জলাবদ্ধতা পরিস্থিতি নিয়ে দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী...

আরও পড়ুন

বাংলা নববর্ষ বরণকে ঘিরে উৎসবে মুখর চট্টগ্রাম

বাংলা নববর্ষ বরণের উৎসবকে ঘিরে সেজেছে পুরো চট্টগ্রাম। নব বৈশাখের আলপনার রঙ, গানের সুর আর আবৃত্তির মূর্ছনায় বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ করছে চট্টগ্রাম। ঐতিহ্যবাহী...

বাঙালির প্রাণের উৎসব আজ

'মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা/ অগ্নিস্নানে শুচি হোক ধরা’– পুরনো সব জীর্ণতাকে পেছনে ফেলে ভোরের আকাশে উদিত হয়েছে নতুন বছরের রক্তিম সূর্য।১৪৩২ এর...

জাপানের সর্বোচ্চ ও আইকনিক আগ্নেয়গিরি মাউন্ট ফুজি

অতিথি লেখক: কল্যাণ বড়ুয়া মুক্তা ।  জাপানের সর্বোচ্চ ও আইকনিক আগ্নেয়গিরি মাউন্ট ফুজি দেখার সু‌যোগ হ‌য়ে‌ছে। র‌বিবার (৬ এ‌প্রিল ) ভো‌রে টো‌কিও আরআরকে হেড়...

রবিরশ্মি’র “প্রেমে ধন্য কর” শীর্ষক রবীন্দ্রসঙ্গীত সন্ধ্যা ও আলোচনা সভা

রবিরশ্মি, চট্টগ্রাম শাখার দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী ও নব নির্বাচিত কার্যকরী কমিটির অভিষেক উপলক্ষে গত ২৮ মার্চ শনিবার চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়ে গেল...