শনিবার, ২৭ জুন ২০২৬

লাথি দিয়ে সাকিবের স্ট্যাম্প ভাঙা দেখুন

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) ম্যাচ চলাকালীন সময় লাথি দিয়ে স্ট্যাম্প ভেঙে আবারও আলোচনায় সাকিব আল হাসান।

শুক্রবার (১১ জুন) আবাহনী লিমিটেডের বিপক্ষে মাঠে নেমেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড।

৪০তম ম্যাচে টস জেতার পর চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনীর সামনে ১৪৬ রানের লক্ষ্য দেয় মোহামেডান।

জবাবে ব্যাট করতে নেমে তৃতীয় ওভারে মাত্র ৯ রান তুলতেই তিন উইকেট হারিয়ে বিপাকে পড়তে হয় আবাহনীকে। নাজমুল হোসেন শান্তকে নিয়ে দলের হাল ধরার চেষ্টা করেন অধিনায়ক মুশফিকুর রহিম।

ম্যাচের পঞ্চম ওভারের বল করছিলেন মোহামেডান দলনেতা সাকিব। শেষ বলে মুশফিক ছিলেন স্ট্রাইকে। এলবিডব্লিউর আবেদন করছিলেন সাকিব। তবে দায়িত্বে থাকা আম্পায়ার ইমরান পারভেজ কোনও সাড়া দেননি। এতে ক্ষোভ প্রকাশ করে স্ট্যাম্পে লাথি দিতে দেখা যায় সাকিবকে। তার পরই আম্পায়ারের সঙ্গে কথা বলতে দেখা যায় তাকে।

ষষ্ঠ ওভারের পঞ্চম বল পর্যন্ত আবাহনীর সংগ্রহ ছিল ৩ উইকেটে ৩১ রান। এমন সময় শুরু হয় বৃষ্টি। প্রতিবেদনটি প্রকাশ করা পর্যন্ত খেলা বন্ধ রয়েছে।

১৭ বলে ১৩ রান করে ক্রিজে আছেন শান্ত। ৮ বলে ১২ রান করছেন মুশফিক। গেল সপ্তাহে অনুশীলনের সময় জৈব সুরক্ষা বলয় (বায়ো-বাবল) ভাঙার অভিযোগ ছিল মোহামেডানের বিরুদ্ধে।

দলীয় অনুশীলন না থাকলেও গেল ৪ জুন মোহামেডান অধিনায়ক সাকিব এককভাবে অনুশীলনে অংশ নেন। বিসিবি’র একাডেমি মাঠে সাকিবকে নিজ মালিকানাধীন মাস্কো ক্রিকেট একাডেমির দুই বোলার। যারা বিসিবির বায়ো-বাবলের বাইরের। অন্যদিকে সাদা শার্ট পরা এক ব্যক্তিকেও দেখা যায় অনুশীলনে, যিনি ক্রিকেটারদের সংস্পর্শে যাচ্ছিলেন।

বিষয়টি নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম) ভার্চ্যুয়ালি এক শুনানির আয়োজন করে।

সতর্ক করে ছেড়ে দেয়া হয় মোহামেডানকে। তাই শাস্তির মুখোমুখি হতে হয়নি ঐতিহ্যবাহী ক্লাবটিকে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

জুলাই অভ্যুত্থান ক্রীড়া উৎসব ক্রিকেটের ফাইনালে এফএমসি এবং সিটি কর্পোরেশন

সিজেকেএস কাউন্সিলর আবুল হাশেম বক্করের ব্যবস্থাপনায় এবং চট্টগ্রাম সিটি...

আপনার বাবা-মা দু’জনই চীনের ভালো বন্ধু ছিলেন: তারেক রহমানকে শি জিনপিং

চীনা প্রেসিডেন্ট শি জিনপিং প্রধানমন্ত্রী তারেক রহমানকে বলেছেন, আপনার...

ঢাকা-বেইজিং ১৫ দফা যৌথ ঘোষণা, তিস্তা প্রকল্পে সহায়তা দেবে চীন

তিস্তা নদীর সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্পে (টিআরসিএমআরপি) সহায়তা...

প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী

চারদিনের চীন সফর শেষে দেশের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী...

বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে করিডোরের প্রস্তাব চীনের

বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীনে ইকোনোমিক করিডোরের প্রস্তাব দেওয়া...

চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত

প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে...

আরও পড়ুন

মকসুদুর রহমান বুলবুল একজন নিভৃতচারী ক্রীড়া সংগঠকের মহা প্রয়ান

একজন অতি সাধারন মানুষ। উঠা, বসা, চাল চলন, পোষাক আষাক কোন কিছতেই নেই কোন চাকচিক্য। নিরবে, ধীরপায়ে হেটে চলেছেন। পাশ দিয়ে কে হেটে যাচ্ছেন...

লিডার্স স্কুল এন্ড কলেজের ইনডোর গেমসের পুরস্কার বিতরণ সম্পন্ন

লিডার্স স্কুল এন্ড কলেজের ইনডোর গেমস এর পুরষ্কার বিতরনী আজ বৃহস্পতিবার স্কুল অডিটোরিয়ামে সম্পন্ন হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সরকারি শারীরিক শিক্ষা...

স্কটল্যান্ডকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিল

মায়ামির হার্ড রক স্টেডিয়াম যেন রূপ নিয়েছিল হলুদের সমুদ্রে। গ্যালারিজুড়ে ব্রাজিল সমর্থকদের উচ্ছ্বাসের ঢেউয়ের সঙ্গে যোগ হয়েছিল ভিনিসিয়ুসদের সাম্বার ছন্দ! দুয়ে মিলে স্রেফ উড়ে...

দুই মহাতারকার রেকর্ড ভাঙা-গড়ার খেলায় বিশ্বকাপে উন্মাদনা

চার বছর আগে কাতারের লুসাইল স্টেডিয়ামে বিশ্বকাপ ফাইনাল থেকেই শুরু হয়েছিল আধুনিক ফুটবলের সবচেয়ে আলোচিত দ্বৈরথগুলোর একটি—লিওনেল মেসি বনাম কিলিয়ান এমবাপে। সেই রাত শুধু...