বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

স্কটল্যান্ডকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিল

স্পোর্টস ডেস্ক

মায়ামির হার্ড রক স্টেডিয়াম যেন রূপ নিয়েছিল হলুদের সমুদ্রে। গ্যালারিজুড়ে ব্রাজিল সমর্থকদের উচ্ছ্বাসের ঢেউয়ের সঙ্গে যোগ হয়েছিল ভিনিসিয়ুসদের সাম্বার ছন্দ! দুয়ে মিলে স্রেফ উড়ে গেছে স্কটল্যান্ড। তাদের ৩-০ ব্যবধানে উড়িয়ে দিয়ে বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করেছে সেলেসাওরা। শুধু কি তাই? সি গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই শেষ ৩২ এ যাচ্ছে তারা।

স্কটল্যান্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে প্রথমার্ধেই ভালো অবস্থানে চলে যায় ব্রাজিল। ব্রাজিল অগ্রগামিতা পায় ৭ মিনিটেই। অবশ্য গোলের জন্য দায়টা স্কটল্যান্ডেরই। দীর্ঘ সময় বলের দখল ধরে রাখার পর নিজেদের অর্ধেই বড় ভুল করেন স্কটল্যান্ডের ডিফেন্ডার স্কট ম্যাকেনা। আক্রমণ গড়ার চেষ্টা করতে গিয়ে তিনি প্রয়োজনের তুলনায় অনেক বেশি সময় বল পায়ে রাখেন। সেই সুযোগে তাকে চাপে ফেলেন রায়ান। ব্রাজিলের তরুণ ফরোয়ার্ড বলটি ম্যাকেনার পা থেকে ছিনিয়ে নিতে গেলে সেই বল গিয়ে পড়ে ভিনিসিয়ুস জুনিয়রের সামনে। যিনি তখন বক্সের মুখেই ছিলেন। এরপর ভিনিসিয়ুস বল নিয়ন্ত্রণে নিয়ে গোলরক্ষক অ্যাঙ্গাস গানের পাশ কাটিয়ে ফাঁকা জালে বল জড়িয়ে দেন। তাতে সহজ গোলে এগিয়ে যায় ব্রাজিল।

২৪ মিনিটে আরেকবার জালে বল পাঠিয়েছিলেন ভিনিসিয়ুস। কিন্তু বিল্ডআপে স্কটল্যান্ড খেলোয়াড়ের ওপর ফাউল করায় ভারে পর্যালোচনার পর সেই গোল বাতিল করে দেন রেফারি।

৪৫ মিনিটে আরও একটি সুযোগ তৈরি করেছিল সেলেসাওরা। গোলমুখে নিচু ক্রস বাড়িয়েছিলেন ভিনিসিয়ুস। সেই বলে পা ছোঁয়ানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করেন মাথেউস কুনহা। তবে স্কটল্যান্ডের ডিফেন্ডাররা সম্মিলিতভাবে বাধা হয়ে দাঁড়ান। একাধিক খেলোয়াড় নিজেদের শরীর ছুড়ে দিয়ে শট ঠেকিয়ে দেন।

তবে যোগ হওয়া ৪৫+৩ মিনিটে আর কোনও ভুল করেনি ব্রাজিল। স্কটল্যান্ডের রক্ষণের ভুলে এবারও জাল কাঁপান ভিনিসিয়ুস। দলগত আক্রমণের পর বল পেয়ে বক্সের ভেতর দারুণ এক ক্রস বাড়িয়েছিলেন ব্রুনো গুইমারেস। তখন গোলমুখে কোনো মার্কিং ছাড়াই হাজির ছিলেন ভিনিসিয়ুস জুনিয়র। সহজ হেডে বল জালে জড়িয়ে নিজের দ্বিতীয় গোল তুলে নেন এই ফরোয়ার্ড। চলতি বিশ্বকাপে ভিনিসিয়ুসের গোলসংখ্যা দাঁড়ায় চারটিতে।

বিরতির পর ৪৯ মিনিটে অবশেষে গোলমুখে নিজেদের প্রথম শটটি নিতে সক্ষম হয় স্কটল্যান্ড। বাম প্রান্ত থেকে দারুণ একটি ক্রস ভাসিয়ে দিয়েছিলেন কিয়েরান টিয়ার্নি। সেই বলে লাফিয়ে মাথা ছোঁয়ান স্কট ম্যাকটমিনে। কিন্তু তা সহজেই তালুবন্দি করে ফেলেন ব্রাজিল গোলরক্ষক আলিসন।

২ মিনিট পর হ্যাটট্রিকের দুর্দান্ত সুযোগ তৈরি করেছিলেন ভিনিসিয়ুস। কিন্তু স্কটল্যান্ড গোলকিপার অ্যাঙ্গাস গান দৃঢ়তা দেখানোয় তার সেই প্রচেষ্টা সফল হয়নি।

৬০ মিনিটে ব্রাজিলের তৃতীয় গোলটিতে ছিল সাম্বার ছন্দ। মাঝমাঠ থেকে নিখুঁত পাস করেছিলেন কাসেমিরো। বল পেয়ে সরাসরি গোলমুখে এগিয়ে যান ব্রুনো গুইমারেস। তার পর ডান দিকে ফাঁকায় থাকা সতীর্থ মাথেউস কুনহার পথে বাড়িয়ে দেন বল। সেখান থেকে অনায়াসে বল জালে পাঠিয়ে স্কোর ৩-০ করেন তিনি।

তার পর ব্রাজিল আক্রমণ করে গেলেও ব্যবধানে আর হেরফের করতে পারেনি। নেইমার শুরুর একাদশে না থাকলেও ৭৬ মিনিটে বদলি হয়ে মাঠে নেমেছিলেন। যদিও তেমন কিছুই করতে পারেননি। শেষ দিকে স্কটল্যান্ড আক্রমণে ধাড় বাড়িয়েছিল। যদিও লাভ হয়নি তাতে। যোগ হওয়া সময়ের শেষ দিকে তাদের হতাশ করেছেন আলিসন।

‘সি’ গ্রুপ থেকে ব্রাজিল ও মরক্কো শেষ ৩২ নিশ্চিত করেছে। দুই দলেরই পয়েন্ট সমান ৭। কিন্তু গোল ব্যবধানে এগিয়ে ব্রাজিল। তাই গ্রুপ চ্যাম্পিয়নও তারা। মরক্কো গ্রুপ রানার্স আপ হয়েই পরের পর্বে যাচ্ছে।

চট্টগ্রাম নিউজ / এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বান্দরবানের আলীকদমে যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড গুলিসহ আটক ১

বান্দরবানের আলীকদমে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড...

অভিমানী কিশোর মুগ্ধকে পাওয়া গেল লালদীঘির পার্কে ঘুমন্ত অবস্থায়

এসএসসিতে প্রত্যাশিত ফলাফল করতে না পেরে ঘরে মায়ের কাছে...

চৌদ্দগ্রামে পৃথক ঘটনায় গৃহবধূসহ তিনজনের মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বিদ্যুৎস্পৃষ্ঠ, সড়ক দুর্ঘটনা ও সাপের কামড়ে গৃহবধুসহ...

টেকনাফে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত

কক্সবাজার-টেকনাফ হাইওয়েতে ডাম্প ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত...

চুয়েটের পুকুরে গোসলে নেমে আবারও দুই শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পুকুরে গোসল করতে...

চট্টগ্রামে এসএসসিতে শতভাগ পাশের গৌরব অর্জন সেন্ট জেভিয়ার্স স্কুলের

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার (২০২৬ সালের) প্রকাশিত...

আরও পড়ুন

খাগড়াছড়িতে প্রমিলা একাডেমি কাপের বর্ণিল উদ্বোধন

খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত রাখার প্রত্যয়ে খাগড়াছড়িতে শুরু হয়েছে প্রমিলা একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্ট। শনিবার (৮ আগস্ট) বিকেলে খাগড়াছড়ি স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করা...

সেপাক টাকরো কোচেস প্রশিক্ষণে অংশ নিতে থাইল্যান্ড যাচ্ছেন সোহেল

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত জাপানের নাগোয়াতে অনুষ্ঠিত হবে ২০তম এশিয়ান গেমস। উক্ত গেমস উপলক্ষ্যে আন্তর্জাতিক সেপাক টাকরো ফেডারেশনের উদ্যোগে বাংলাদেশ সেপাক...

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী ‘ম্যারাথন দৌড়' দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে’—এই প্রতিপাদ্যে আয়োজিত ম্যারাথনে তিন শতাধিক দৌড়বিদ...

চট্টগ্রাম প্রেসক্লাবের ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান 

চট্টগ্রাম প্রেসক্লাব কর্তৃক আয়োজিত ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ ৬ আগস্ট (বৃহস্পতিবার) চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উৎসবমুখর পরিবেশে...