রবিবার, ৯ আগস্ট ২০২৬

বান্দরবানে প্রথমবারের মতো ‘বঙ্গবন্ধু ধান’ চাষ

মোঃ জুয়েল হোসাইন, বান্দরবান প্রতিনিধি

মুজিব শতবর্ষ উপলক্ষে বান্দরবানে চলতি বছর প্রথমবারের মতো চাষ হয়েছে বঙ্গবন্ধু জাতের ধান। জানা যায়, এই জাতের ধানটি উদ্ভাবন করেছে ধান গবেষণা ইনস্টিটিউট।

বান্দরবান সদর উপজেলার উমেচিং মারমা নামে এক কৃষক প্রায় ৩ বিঘা জমিতে এই জাতের ধান চাষ করেছেন। প্রথমবার এই ধানের চাষ করে তিনি সাফল্য পেয়েছেন। ৩ বিঘা জমিতে আবাদি ধান এর মধ্যে কাটা শুরু করে দিয়েছে । আগামী কয়েকদিনের মধ্যেই মাড়াই করে ঘরে তোলা হবে বলে জানিয়েছেন কৃষক উমেচিং মারমা ।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, এ কৃষকের উৎপাদিত ধান বীজ হিসেবে নিয়ে দ্রুত সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি)।

সাফল্যের বিষয়ে জানতে চাইলে উমেচিং মারমা বলেন, আমি এ ধান চাষ করে ব্যাপক সফলতা পাওয়ার ব্যাপারে আশাবাদী। উৎপাদনও ভালো, খরচ মোটামুটি কম।

এই প্রকল্পের চাষ করার জন্য দুই বিঘা নিজের দায়িত্বে ও ১বিঘা প্রকল্প হতে সহযোগিতা করেন এই প্রতিষ্ঠান । চাষ করার জন্য তিন বিঘাতে মোট খরচ হয়েছে ১৫ হাজার টাকা । ধানে দাম ঠিক থাকলে এবার ২৫ হাজার টাকা আয় হবে বলে জানান তিনি।

তিনি আরও বলেন, অন্যান্য ধানের তুলনায় দু-এক সপ্তাহ আগেই ধান ঘরে তুলতে পারায় ঝড়বৃষ্টির কবলে পড়ে ফসল নষ্টের সম্ভাবনা কম রয়েছে এই জাতের ধানের। এরই মধ্যেই রোপণকৃত ধান কাটতে শুরু করছি ।

সোমবার বিকালে মাঠ দিবসের অংশ হিসেবে বঙ্গবন্ধু ১০০ ধানের মাঠ পরিদর্শন করেছেন উপজেলা কৃষি কর্মকর্তারা । এই সময় উপস্থিত ছিলেন বান্দরবান সদরের উপ-সহকারী কৃষি কর্মকর্তা লুলুমং চৌধুরী সহ কৃষকরা ।

উপ-সহকারী কৃষি কর্মকর্তা লুলুমং চৌধুরী বলেন, বান্দরবানে প্রথমবারের মতো বঙ্গবন্ধু (ব্রি ধান ১০০) এর চাষ করা হয়েছে। ধানের ফ্লাগ লিড ভালো থাকায় ফলন ভালো‌ হয়েছে। অন্যান্য ধানে ফ্লাগ লিড কম থাকায় চিটা বেশি হয়। ১৪৫ থেকে ১৪৮ দিনের মধ্যে এই ধানে হেক্টর প্রতি ৭.৮ মেট্রিক টন ধান উৎপাদন সম্ভব। অন্যান্য ধানে যা প্রায় ১৬০ দিন লাগে।

তিনি আরও বলেন, ধান গবেষণা কেন্দ্র ফেনী থেকে মুজিব শতবর্ষ উপলক্ষে উদ্ভাবিত বঙ্গবন্ধু (ব্রি ধান ১০০) জাতের ধান বীজ সংগ্রহ করে বান্দরবান সদরে তিন বিঘা জমিতে ক্ষুদ্র পরিসরে চাষাবাদ শুরু করেছে‌। কর্মকর্তরা মাঠ পর্যায়ে ধানক্ষেত পরিচর্যায় সার্বিক পরামর্শ ও সহযোগিতা করছি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

বাংলাদেশ হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে...

বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক...

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই নতুন মূল্য নির্ধারণ করবে সরকার: প্রধানমন্ত্রী

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই লবণের নতুন মূল্য নির্ধারণ...

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে টিনের নতুন...

বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখতে...

মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও কয়লা বিদ্যুৎ প্রকল্প পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের মহেশখালীতে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প ও...

আরও পড়ুন

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কায় বাসটির হেলপার নিহত হয়েছেন। আহত হয়েছেন চালকসহ অন্তত ১১ জন। আহতদের মধ্যে...

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী ‘ম্যারাথন দৌড়' দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে’—এই প্রতিপাদ্যে আয়োজিত ম্যারাথনে তিন শতাধিক দৌড়বিদ...

নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অভিযানে ৯০ হাজার ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তবর্তী জারুলিয়াছড়ি এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে মালিকবিহীন ৮৯ হাজার ৯১৬ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার...

নাইক্ষ্যংছড়িতে মাদক ও মাদক সেবনের সরঞ্জামসহ আটক ১

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধীনস্থ ফুলতলী বিওপির সদস্যরা মাদকবিরোধী বিশেষ অভিযানে একজনকে আটক করেছেন। এ সময় তার কাছ থেকে ৯০ পিস বার্মিজ ইয়াবা,...