রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

হোয়াটসঅ্যাপে অনৈতিক কাজ, ১৮ লাখ অ্যাকাউন্ট বন্ধ

চট্টগ্রাম নিউজ ডটকম

অনলাইনে যোগাযোগের অন্যতম জনপ্রিয় মাধ্যম হলো হোয়াটসঅ্যাপ। নিরাপদ ও সহজেই ব্যবহারযোগ্য হওয়ায় এই প্ল্যাটফর্মকে বেছে নিয়েছেন অনেকেই। তবে এ মাধ্যম ব্যবহারে বেশ কিছু নিয়ম মানতে হয় ব্যবহারকারীকে। আর এ নিয়ম না মানায় ১৮ লাখ ব্যবহারকারীর অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ।

সোশ্যাল মিডিয়া, ইন্টারনেট মানুষের মধ্যে দূরত্ব কমিয়েছে অনেকটা। দূর-দূরান্তের মানুষ এখন এক ক্লিকেই হাতের মুঠোয়। কিন্তু অনেকেই এই অ্যাপের অপব্যবহার করছে। আর এই অপব্যবহার রুখতে এবার কড়া পদক্ষেপ নিল হোয়াটসঅ্যাপ। অনৈতিক আচরণের অভিযোগে বন্ধ করে দেওয়া হল ১৮ লাখ অ্যাকাউন্ট।

সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, মার্চে একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে। যেখানে ব্যবহকারীদের করা সব অভিযোগ ও সংস্থার পক্ষে নেওয়া পদক্ষেপের কথা উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অ্যাপের অপব্যবহার রুখতে হোয়াটসঅ্যাপের তরফে কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে তার বিস্তারিত বিবরণ দেওয়া হয়েছে।

হোয়াটসঅ্যাপের তরফে জানানো হয়েছে, গত মার্চে ১৮ লাখ অ্যাকাউন্ট ব্যান করা হয়েছে।

জানা গেছে, ক্ষতিকারক কার্যকলাপ মূলত কাউকে হেনস্তা করা, ভুল তথ্য ছড়ানো, এসব অভিযোগের কারণেই বন্ধ করা হয়েছে অ্যাকাউন্টগুলো। বহুদিন ধরেই অপব্যবহার রুখতে একাধিক পদক্ষেপ করেছে হোয়াটসঅ্যাপ। ভুয়া তথ্য ছড়ানো বন্ধ করতে অ্যাপে একাধিক বিশেষ ফিচারও আনা হয়েছে। তা সত্ত্বেও নানারকম অনৈতিক কাজ করছেন কিছু ব্যবহারকারী।

সেই কারণেই কড়া পদক্ষেপ সংস্থার। ফলে নিজের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট সুরক্ষিত রাখতে মাথায় রাখুন কয়েকটি বিষয়। সঠিকভাবে মেনে চলুন অ্যাপের পলিসি ও গাইডলাইন। ভুয়া তথ্য ছড়ানো থেকে বিরত থাকুন। সন্দেহজনক লিঙ্ক কাউকে পাঠাবেন না। সদ্য বন্ধ হওয়া অ্যাকাউন্টগুলোর মধ্যে কয়েকটি আর্থিক দুর্নীতিতেও জড়িয়েছিল। ফলে এখনই সতর্ক হন আপনি। মেনে চলুন সব নিয়ম।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

রাউজানে মধ্যরাতে যুবককে গুলি করে হত্যা

চট্টগ্রামের রাউজানে বাবলু (২৭) নামে এক যুবককে গুলি করে...

৮০ কুস্তির মধ্যে চ্যাম্পিয়ন বাঘা শরীফ, রানার আপ রাশেদ

শত বছরের ঐতিহ্যবাহী জব্বারের বলী খেলার ১১৭তম আসর ঘিরে...

শিক্ষার্থীদের সঙ্গে হাসি-আড্ডায় প্রধানমন্ত্রী

বাংলাদেশ ইনস্টিটিউট অব অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট (বিয়াম) ল্যাবরেটরি স্কুলের...

বর্তমান সরকার মেধানির্ভর মানবসম্পদ গড়ে তুলতে বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের উন্নয়নকে টেকসই করতে মেধাভিত্তিক,...

কুমিল্লার বাঘা শরীফের হ্যাটট্রিক শিরোপা

জব্বারের বলী খেলায় টানা তিনবার শিরোপা জিতে হ্যাটট্রিক করেছেন...

কোতোয়ালীতে ঝটিকা মিছিল: নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আ’ লীগের ১২ নেতাকর্মী গ্রেফতার

কোতোয়ালী থানাধীন রেলওয়ে বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সামনে নিষিদ্ধ ঘোষিত...

আরও পড়ুন

১৭ দিন পরই বাতিল হয়ে যাবে অতিরিক্ত সিম, বিটিআরসির জরুরি বার্তা

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ঘোষণা করেছে, কোনো ব্যক্তির নামে ১০টির বেশি মোবাইল সিম থাকলে সেগুলো আগামী ৩০ অক্টোবর ২০২৫ এর মধ্যে সংশ্লিষ্ট অপারেটরের...

ইউনেস্কোর ৪৩তম সাধারণ পরিষদের সভাপতি হলো বাংলাদেশ

বিশ্ব সাংস্কৃতিক সংস্থা ইউনেস্কোর ৪৩তম সাধারণ সম্মেলনের সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলা‌দে‌শের স্থায়ী প্রতি‌নি‌ধি ও ফ্রা‌ন্সের রাষ্ট্রদূত খন্দকার এম তালহা। তি‌নি ৩ ভো‌টে জাপা‌নের প্রতি‌নি‌ধি...

স্টারলিংক চালুতে বাংলাদেশের সরকারি কর্মকর্তাদের প্রশংসা স্পেসএক্স ভাইস প্রেসিডেন্টের

বাংলাদেশে স্যাটেলাইট ইন্টারনেট সেবা ‘স্টারলিংক’ সফলভাবে চালু করতে সরকারের কর্মকর্তাদের সমন্বিত প্রচেষ্টার প্রশংসা করেছেন স্পেসএক্সের ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রেয়ার।শুক্রবার (১৮ জুলাই) রাজধানীর রাষ্ট্রীয় অতিথি...

জাতীয় সেমিকন্ডাক্টর টাস্কফোর্সের চূড়ান্ত সুপারিশ প্রধান উপদেষ্টার কাছে ‍উপস্থাপন

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিআইডিএ)-এর নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেছেন, ‘জাতীয় সেমিকন্ডাক্টর টাস্কফোর্সে’র চূড়ান্ত সুপারিশলো প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করা...