পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শিক্ষা উপমন্ত্রী ব্যারিষ্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি পক্ষে কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক ও ওমরগণি এমইএস কলেজ ছাত্রলীগ সভাপতি হাবিবুর রহমান তারেক এর ব্যবস্থাপনায় শতাধিক সাধারণ মানুষদের মাঝে ঈদ উপহার স্বরুপ লুঙ্গি বিতরণ করা হয়েছে।
রোববার (১লা মে) নগরীর পূর্ব নাসিরাবাদ এলাকা, জিইসির মোড়ে, ওমেন কলেজ মোড়সহ বিভিন্ন স্থানে সাধারণ মানুষদের মাঝে লুঙ্গি বিতরণ করেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক ও ওমরগণি এমইএস কলেজ ছাত্রলীগ সভাপতি হাবিবুর রহমান তারেক।
তাকে সহযোগিতা করেন নগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগনেতা মাসুদ হোসেন মজুমদার, মেহেদী হাসান চৌধুরী ফারুক, শুলকবহর ওয়ার্ড যুবলীগের সহ সভাপতি সাজ্জাদ হোসেন টিপু, এডভোকেট দাউদুল ইসলাম ডেনী, আসেদ বাবু, শওকত আলী, শাখাওয়াত হোসেন অপু, রমজান আলী, নুরুল আবছার রাফি, ও নাজিম উদ্দীনসহ নেতৃবৃন্দ সাথে ছিলেন।
এ সময় হাবিবুর রহমান তারেক বলেন, পবিত্র ঈদুল ফিতরে ধনী গরীব মিলে একসাথে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে আনন্দ ভাগাভাগি করে নিতে সাধারণ মানুষের মাঝে সামান্য লুঙ্গি উপহার দিয়ে নিজের কাছে খুশী লাগছে।
