রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ বাস্তবায়নে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে গরীব, দুঃস্থ অসহায় মানুষের মাঝে বস্ত্র ও নগদ অর্থ বিতরণ করেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য প্রবর্তক চাকমা।
এ সময় প্রবর্তক চাকমা সকলকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন, বর্তমান সরকার অসাম্প্রদায়িক ধর্ম নিরপেক্ষতা চেতনা নিয়ে কাজ করে যাচ্ছে। তাই সকল সম্প্রদায় যাহাতে তাদের স্ব-স্ব উৎসব পালন করতে পারে সেজন্য বর্তমান সরকার সহযোগিতা দিয়ে যাচ্ছে।
এছাড়াও তিনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জননেতা দীপংকর তালুকদার এমপিসহ রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যানের সুস্বাস্থ্যের দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন জুরাছড়ি ইউনিয়ন আওয়ামি লীগের সাধারণ সম্পাদক মিন্টু চাকমা, ইউপি সদস্য পল্লব দেওয়ান, মহিলা আওয়ামিলীগ সভানেত্রী কল্পিতা চাকমা, স্থানীয় সাংবাদিক স্মৃতি বিন্দু চাকমাসহ ছাত্রলীগের নেতৃবৃন্দ।
