প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বাংলাদেশ আওয়ামী যুবলীগ চেয়ারম্যান অধ্যাপক শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মো. মাঈনুল হাসান খান নিখিল এর নির্দেশনায় ভূমিমন্ত্রী আলহাজ্ব সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি’র পক্ষে চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের সংগঠক, সাবেক ছাত্রনেতা দিদারুল ইসলাম মুরাদ এর ব্যক্তিগত উদ্যোগে রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করা হয়।
আজ (৩০ এপ্রিল) শনিবার আনোয়ারায় এ ইফতার বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা মোহাম্মদ আলী হোসেন, মোশারফ হোসেন, আবু নাঈম।
যুবলীগ নেতা দিদারুল ইসলাম বলেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের ডাইনামিক চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের নির্দেশনা অনুযায়ী মানবিক কার্যক্রম হাতে নিয়েছে যুবলীগ। এরই অংশ হিসেবে আমার ব্যক্তিগত উদ্যোগে বিভিন্ন স্থানে মানুষের মধ্যে ইফতার বিতরণ ও ঈদুল ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
জাতির পিতার আদর্শ বুকে ধারণ করে মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে মানবিক যুবলীগের এ কার্যক্রম বিস্তৃত করে আদর্শিক যুব সমাজ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছি।
এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা যুবলীগ নেতা নভোজিৎ চৌধুরী রানা, পলাশ চৌধুরী, মোসলেম উদ্দিন, মোহাম্মদ এরশাদ প্রমুখ।
