রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

১৫ দিনে ১০০০ কোটি আয় করল ‘কেজিএফ ২’

বিনোদন ডেস্ক

সিনেমা জগতে বহুল প্রতীক্ষিত সিনেমা ‘কেজিএফ চ্যাপ্টার ২’ সিনেমার ইতিহাসে নতুন অধ্যায় রচনা করল। চতুর্থ সিনেমা হিসেবে এটি প্রবেশ করেছে ১ হাজার কোটি রুপির মেগাক্লাবে। মাত্র ১৫ দিনে সিনেমাটি এই বিপুল অর্থ আয় করতে সক্ষম হয়েছে।

খবরটি নিশ্চিত করেছেন ভারতের বক্স অফিস বিশ্লেষক রমেশ বালা।

তিনি জানান, ‘দঙ্গল’, ‘বাহুবলি ২’ ও ‘আরআরআর’-এর পর চতুর্থ ভারতীয় সিনেমা হিসেবে এটি ১ হাজার কোটি রুপির বেশি আয় করল।

এদিকে হিন্দিতে অবিশ্বাস্য রেকর্ড গড়েছে ‘কেজিএফ ২’। ইতোমধ্যে ৩৫৩ কোটি রুপি আয় করে ফেলেছে। ফলে সিনেমাটি অলটাইম ব্লকবাস্টার খেতাব পেয়ে গেছে। আরও চমকপ্রদ ব্যাপার হলো, এটি সবচেয়ে কম সময়ে ২৫০ কোটি ও ৩০০ কোটি রুপি আয়ের রেকর্ড গড়েছে। যা অদূর ভবিষ্যতে কোনো সিনেমার পক্ষে অতিক্রম করা প্রায় অসম্ভব।

গত ১৪ এপ্রিল বিশ্বব্যাপী ১০ হাজার সিনেমা হলে মুক্তি পায় ‘কেজিএফ ২’। জনপ্রিয়তার সুবাদে পরবর্তীতে সিনেমা হলের সংখ্যা আরও বাড়ে। এটি মূলত কন্নড় ভাষার সিনেমা। তবে হিন্দিসহ মোট পাঁচটি ভাষায় মুক্তি পেয়েছে। এর আগে কোনো কন্নড় সিনেমা এত বেশি সাফল্য লাভ করতে পারেনি।

উল্লেখ্য, ২০১৮ সালে মুক্তি পেয়েছিল ‘কেজিএফ: চ্যাপ্টার ১’। কন্নড় ভাষার সিনেমাটি সে সময় তাক লাগিয়ে দেয় সবাইকে। তখন থেকেই এর দ্বিতীয় পর্বের জন্য মুখিয়ে ছিল দর্শকরা। ফলে মুক্তির পর দর্শকরা হুমড়ি খেয়ে পড়েছে এটি দেখার জন্য।

‘কেজিএফ’ নির্মাণ করেছেন প্রশান্ত নীল। এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন যশ। তার সঙ্গে আরও আছেন শ্রীনিধি শেঠি, সঞ্জয় দত্ত, রাভিনা ট্যান্ডন, প্রকাশ রাজ প্রমুখ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

রাউজানে মধ্যরাতে যুবককে গুলি করে হত্যা

চট্টগ্রামের রাউজানে বাবলু (২৭) নামে এক যুবককে গুলি করে...

৮০ কুস্তির মধ্যে চ্যাম্পিয়ন বাঘা শরীফ, রানার আপ রাশেদ

শত বছরের ঐতিহ্যবাহী জব্বারের বলী খেলার ১১৭তম আসর ঘিরে...

শিক্ষার্থীদের সঙ্গে হাসি-আড্ডায় প্রধানমন্ত্রী

বাংলাদেশ ইনস্টিটিউট অব অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট (বিয়াম) ল্যাবরেটরি স্কুলের...

বর্তমান সরকার মেধানির্ভর মানবসম্পদ গড়ে তুলতে বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের উন্নয়নকে টেকসই করতে মেধাভিত্তিক,...

কুমিল্লার বাঘা শরীফের হ্যাটট্রিক শিরোপা

জব্বারের বলী খেলায় টানা তিনবার শিরোপা জিতে হ্যাটট্রিক করেছেন...

কোতোয়ালীতে ঝটিকা মিছিল: নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আ’ লীগের ১২ নেতাকর্মী গ্রেফতার

কোতোয়ালী থানাধীন রেলওয়ে বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সামনে নিষিদ্ধ ঘোষিত...

আরও পড়ুন

বাংলা নববর্ষ বরণকে ঘিরে উৎসবে মুখর চট্টগ্রাম

বাংলা নববর্ষ বরণের উৎসবকে ঘিরে সেজেছে পুরো চট্টগ্রাম। নব বৈশাখের আলপনার রঙ, গানের সুর আর আবৃত্তির মূর্ছনায় বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ করছে চট্টগ্রাম। ঐতিহ্যবাহী...

বাঙালির প্রাণের উৎসব আজ

'মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা/ অগ্নিস্নানে শুচি হোক ধরা’– পুরনো সব জীর্ণতাকে পেছনে ফেলে ভোরের আকাশে উদিত হয়েছে নতুন বছরের রক্তিম সূর্য।১৪৩২ এর...

জাপানের সর্বোচ্চ ও আইকনিক আগ্নেয়গিরি মাউন্ট ফুজি

অতিথি লেখক: কল্যাণ বড়ুয়া মুক্তা ।  জাপানের সর্বোচ্চ ও আইকনিক আগ্নেয়গিরি মাউন্ট ফুজি দেখার সু‌যোগ হ‌য়ে‌ছে। র‌বিবার (৬ এ‌প্রিল ) ভো‌রে টো‌কিও আরআরকে হেড়...

রবিরশ্মি’র “প্রেমে ধন্য কর” শীর্ষক রবীন্দ্রসঙ্গীত সন্ধ্যা ও আলোচনা সভা

রবিরশ্মি, চট্টগ্রাম শাখার দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী ও নব নির্বাচিত কার্যকরী কমিটির অভিষেক উপলক্ষে গত ২৮ মার্চ শনিবার চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়ে গেল...