বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

ব্যানারে নাম না দেওয়ায় আওয়ামীলীগ সভাপতিকে গাছে বেঁধে মারধর

নয়ন শর্মা

পটিয়া উপজেলার হাইদগাঁও ইউনিয়নে ইফতার মাহফিলের ব্যানারে চেয়ারম্যানের নাম না দেওয়ায় ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতিকে গাছে বেঁধে মারধর করেছে চেয়ারম্যানের লোকজন।এসময় দুইপক্ষের সংঘর্ষে পণ্ড হয়ে যায় ইফতার মাহফিল।

শুক্রবার(২৯ এপ্রিল) জুমার নামাজ শেষে হাইদগাঁও ব্রাহ্মণঘাটায় অবস্থিত গাউছিয়া কমিউনিটি সেন্টারের সামনে এ ঘটনা ঘটে।

গুরতর আহত অবস্থায় ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি জিতেন কান্তি গুহকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্স পরে চট্টগ্রাম মেডিকেলে কলেজ হাসপাতাল (চমেকে) নিয়ে যাওয়া হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, হাইদগাঁও ইউনিয়ন আওয়ামীলীগ কর্তৃক ইফতার মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয় গাউছিয়া কমিউনিটি সেন্টারে। যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল পটিয়ার সাংসদ হুইপ সামশুল হক চৌধুরীর।ইউপি চেয়ারম্যান বিএম জসিমের নাম ব্যানারে না থাকায় দ্বন্ধের সুত্রপাত ঘটলে চেয়ারম্যান জসীমের অনুসারীরা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি জিতেন কান্তি গুহকে গাছের সাথে বেঁধে মারধর করে।

হাইদগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক শহীদুল ইসলাম জুলু জানান,” বর্তমান চেয়ারম্যান আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচিত হওয়ায় ইউনিয়ন আওয়ামীলীগ উনাকে ইফতার মাহফিলে দাওয়াত দেয়নি। এতে তিনি ক্ষিপ্ত হয়ে ৩০/৪০জন লোক নিয়ে অনুষ্ঠানস্থলে এসে ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক মাহমুদুল হক হাফেজকে সহ বিভিন্নজনকে গালাগালি করতে থাকেন। এক পর্যায়ে ইন্দ্রজিৎ লিও নামের সাবেক একজন মেম্বার জিতেন গুহকে ঘুষি মেরে দেন। এসময় উনার সাথে থাকা বাকি লোকজন জিতেন গুহকে টেনে হিচড়ে বাইরে নিয়ে গাছের সাথে বেধে মারধর করে রক্তাক্ত করে ফেলে।”

হাইদগাঁও ইউপি চেয়ারম্যান বিএম জসিমের কাছে এ ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন , জিতেন গুহ সভাপতি থাকার সময় সরকারি ঘর,টিউবওয়েল, চাকরি দেয়ার কথা বলে বিভিন্ন জনের কাছ থেকে প্রতারণা করে টাকা আত্মসাৎ করেছে। ওই লোক গুলো তাকে পেয়ে টাকা ফেরত দিতে বলে মারধর করে। আমি ঘটনাস্থলে উপস্থিত থাকায় জিতেনকে বাঁচাতে পেরেছি। আমি না থাকলে অবস্থা খারাপ হয়ে যেত।।”

এ বিষয়ে পটিয়া থানার ওসি রেজাউল করিম মজুমদার জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। যারা এ ঘটনায় জড়িত তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বুদ্ধ পূর্ণিমায় প্রধানমন্ত্রীর সঙ্গে বৌদ্ধ নেতাদের শুভেচ্ছা বিনিময়

শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা...

রাঙ্গুনিয়ায় চলন্ত অটোরিক্সায় গাছ পড়ে চালক নিহত, আহত ৩

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় কাপ্তাই সড়কের মরিয়মনগর কাটাখালী এলাকায় চলন্ত সিএনজিচালিত...

চট্টগ্রামে ৬০ মিলিমিটার বৃষ্টিতে তলিয়ে গেছে নিচু এলাকা

টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর প্রবর্তক মোড়সহ নগরের নিচু এলাকাগুলো...

চট্টগ্রামে নবনির্মিত নেভি মেডিকেল কলেজের উদ্বোধন

চট্টগ্রামের বানৌজা ঈসা খান সংলগ্ন বন্দরটিলা এলাকায় নবনির্মিত বাংলাদেশ...

সংসদে অসুস্থ জামায়াত এমপির খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

জাতীয় সংসদের অধিবেশন চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিলেন বিরোধী...

চট্টগ্রামের জলাবদ্ধতা নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ

চট্টগ্রাম নগরের জলাবদ্ধতা পরিস্থিতি নিয়ে দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী...

আরও পড়ুন

রাঙ্গুনিয়ায় চলন্ত অটোরিক্সায় গাছ পড়ে চালক নিহত, আহত ৩

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় কাপ্তাই সড়কের মরিয়মনগর কাটাখালী এলাকায় চলন্ত সিএনজিচালিত অটোরিক্সায় গাছ পড়ে এক চালক নিহত হয়েছেন। বুধবার (২৯ এপ্রিল) সকাল সাড়ে ৮টায় এই ঘটনা...

চট্টগ্রামে নবনির্মিত নেভি মেডিকেল কলেজের উদ্বোধন

চট্টগ্রামের বানৌজা ঈসা খান সংলগ্ন বন্দরটিলা এলাকায় নবনির্মিত বাংলাদেশ নৌবাহিনী মেডিকেল কলেজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান।আজ বুধবার (২৯ এপ্রিল)নবনির্মিত...

চট্টগ্রামে কর্ণফুলীতে দেয়াল চাপা পড়ে নারীর মৃত্যু

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় অতিবৃষ্টির কারণে দেয়াল ধসে দেলোয়ারা বেগম (৬০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় শিশুসহ আরও ৩জন আহত হয়েছে বলে জানা...

একাত্তরের সঙ্গে গণআন্দোলনের তুলনা করলে মুক্তিযুদ্ধকে ছোট করা হয়

‘মুক্তিযুদ্ধ প্রশান্ত মহাসাগর, প্রশান্ত মহাসাগরের সঙ্গে ডোবার তুলনা করা যেমন হিমালয় পর্বতের সঙ্গে টিলার তুলনা করা, মুক্তিযুদ্ধের সঙ্গে ৫ আগস্টের তুলনা করা ঠিক তেমনই।...