মঙ্গলবার, ২৬ মে ২০২৬

টাইগারপাসে র‌্যাবের হাতে তিন ভুয়া সাংবাদিক আটক

চট্টগ্রাম মহানগরীর টাইগারপাস মোড় এলাকা থেকে নামসর্বস্ব পত্রিকার স্টিকার লাগিয়ে সাংবাদিক পরিচয় দিয়ে যাত্রী পরিবহনের সময় ভুয়া তিন সাংবাদিককে আটক করেছে র‌্যাব-৭ এর সদস্যরা।

আজ সোমবার (৫ জুলাই) দুপুরে মহানগরীর টাইগারপাস মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক নুরুল আবছার বলেন, সোমবার সকালে টাইগারপাস মোড়ে র‌্যাবের চেকপোস্ট বসানো হয়। এসময় মোটরসাইকেলে প্রেসের স্টিকার লাগিয়ে ভাড়ায় যাত্রী পরিবহনের সময় ৩ জনকে আটক করা হয়।

তিনি বলেন, ঘটনাস্থলে সংবাদ সংগ্রহ করতে আসা বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও সাংবাদিক নেতাদের সঙ্গে কথা হলে তারা এই তিনজনকে সাংবাদিক নামধারী হিসেবে চিহ্নিত করেন। পরে যাত্রী পরিবহনের অভিযোগে তাদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, চলমান লকডাউনে সাংবাদিক পরিচয় দিয়ে কতিপয় ব্যক্তি মোটরসাইকেল, মাইক্রোবাস ও অটোরিকশায় যাত্রী পরিবহন করছে। কেউ কেউ অহেতুক ঘুরে বেড়াচ্ছে।

আইনশৃঙ্খলাবাহিনীর চোখ এড়াতে তারা এসব পরিবহনের সামনে প্রেস বা পত্রিকার ভুয়া স্টিকার লাগিয়ে রেখেছে। এমন একজন দৈনিক আলোকিত প্রতিদিন পত্রিকার পরিচয় দিয়ে, মোটরসাইকেলে স্টিকার লাগিয়ে যাত্রী পরিবহন করছিল। তার গলায় ঝুলানো পরিচয়পত্র দেখে র‌্যাব সদস্যরা ঘটনাস্থলে থাকা সাংবাদিকদের কাছে ওই ব্যক্তি সম্পর্কে জানতে চান। পাশাপাশি বিভিন্ন প্রশ্ন করা হলে ওই ব্যক্তি সদুত্তর দিতে পারেননি।

চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের টিভি ইউনিটের চীফ মাসুদুল হক বলেন, নগরে নামসর্বস্ব গণমাধ্যমের স্টিকার লাগিয়ে মোটরসাইকেল ও গাড়ি দাপিয়ে বেড়াচ্ছে। নিজেদের সাংবাদিক পরিচয় দিয়ে কিছু ব্যক্তি বিভিন্ন অপরাধ করছে।

মোটরসাইকেলে ভুয়া পত্রিকার স্টিকার লাগিয়ে যাত্রী পরিবহনের সময় সোমবার (৫ জুলাই) টাইগারপাস মোড়ে ৩ জনকে আটক করে র‌্যাব। গণমাধ্যমকর্মী পরিচয় দিয়ে নগরে প্রতিদিন এমন ঘটনা ঘটছে। আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধ, কেউ ভুয়া সাংবাদিক প্রমাণিত হলে তাদের আইনের আওতায় আনার হোক।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বাঁশখালীতে বজ্রপাতে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু

বাঁশখালীতে বজ্রপাতে এক মাদ্রাসার শিক্ষকের মৃত্যু হয়েছে। সোমবার (২৫...

টাঙ্গাইলে ট্রাক উল্টে নিহত ১৫, নওগাঁর একই ইউনিয়নের ১০ জন সবাই ফেরিওয়ালা

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় যমুনা সেতুর পূর্ব প্রান্তে রডবোঝাই ট্রাক...

চট্টগ্রাম চেম্বারের সভাপতি আমিরুল হক, সহসভাপতি পদে আমজাদ-মশিউল

চট্টগ্রাম চেম্বারের নির্বাচনে ইউনাইটেড বিজনেস ফোরামের পুরো প্যানেলের বিজয়ের...

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ইউএসটিসি’র পাঁচতলা থেকে ফেলে তরুণীকে হত্যা, যুবক আটক

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়া খুলশী ইউএসটিসি হাসপাতালের পাঁচতলা...

কর্ণফুলীতে গরুবাহী ট্রাকের ধাক্কায় নিহত ১, আহত ৭

কর্ণফুলীতে গরুবাহী ট্রাকের ধাক্কায় মো. আব্দুল খালেক (৬২) নামে...

প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে এশীয় উন্নয়ন...

আরও পড়ুন

বাঁশখালীতে বজ্রপাতে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু

বাঁশখালীতে বজ্রপাতে এক মাদ্রাসার শিক্ষকের মৃত্যু হয়েছে। সোমবার (২৫ মে) আনুমানিক ৭টার সময় উপজেলার সরল ইউনিয়নের উত্তর সরল ৩ নম্বর ওয়ার্ড এলাকায় এ ঘটনা...

চট্টগ্রাম চেম্বারের সভাপতি আমিরুল হক, সহসভাপতি পদে আমজাদ-মশিউল

চট্টগ্রাম চেম্বারের নির্বাচনে ইউনাইটেড বিজনেস ফোরামের পুরো প্যানেলের বিজয়ের পর অনেকটা নিশ্চিত ছিল সভাপতি পদে আসতে যাচ্ছেন প্যানেল দলনেতা মোহাম্মদ আমিরুল হক। আজ সোমবার...

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ইউএসটিসি’র পাঁচতলা থেকে ফেলে তরুণীকে হত্যা, যুবক আটক

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়া খুলশী ইউএসটিসি হাসপাতালের পাঁচতলা ভবন থেকে ধাক্কা দিয়ে ফেলে এক তরুণীকে হত্যার ঘটনায় মূল আসামি আব্দুর রহমান শেখ নামের...

কর্ণফুলীতে গরুবাহী ট্রাকের ধাক্কায় নিহত ১, আহত ৭

কর্ণফুলীতে গরুবাহী ট্রাকের ধাক্কায় মো. আব্দুল খালেক (৬২) নামে এক সিএনজি অটোরিকশার যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় শিশুসহ আরও সাতজন আহত হয়েছেন।সোমবার (২৫ মে)...