মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

রাঙ্গামাটিতে ১১ কেজি গাঁজা ও ৮২ লিটার চোলাইমদসহ গ্রেফতার এক

নিজস্ব প্রতিবেদক

রাঙ্গামাটিতে ১১ কেজি গাঁজা এবং ৮২ লিটার চোলাইমদ উদ্ধারসহ একজনকে গ্রেফতার করেছে র‍্যাব। শনিবার (২৩ এপ্রিল) দুপুরে র‍্যাব-৭ এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

র‍্যাবের দাবি, মাদকসহ আটক ব্যক্তির নাম কমল বিকাশ চাকমা (৪৮)। সে রাঙ্গামাটির কোতয়ালী থানাধীন পূর্ব বিহারপুরের নীল মোহন চাকমার ছেলে।

র‍্যাব জানায়, গোপন সংবাদের মাধ্যমে র‍্যাব জানতে পারে, রাঙ্গামাটি পার্বত্য জেলার কোতয়ালী থানাধীন ফিশারী ঘাট এলাকার চট্টগ্রাম টু রাঙ্গামাটি সড়কের পাকা রাস্তার পাশে কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব নিয়ে বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।

উক্ত সংবাদের ভিত্তিতে শুক্রবার (২২ এপ্রিল) রাতে অভিযান চালিয়ে ১১ কেজি গাঁজা ও ৮২ লিটার চোলাই মদ উদ্ধারসহ বিকাশ চাকমাকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ০২ লক্ষ ৩০ হাজার টাকা।

গ্রেফতারকৃত আসামী বিকাশ একজন পেশাদার মাদক ব্যবসায়ী। সে কৌশলে সকলের চোখ ফাঁকি দিয়ে অবৈধ ভাবে গাঁজা ও মদ বিক্রি করে এলাকার বিভিন্ন পেশার লোকজনদের মাদকাসক্ত করছে বলেও জানায় র‍্যাব।

গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত মাদকদ্রব্য সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

অ্যাম্বুলেন্সে ইয়াবা পাচার: কক্সবাজারে ১০ হাজার পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার

কক্সবাজারে অ্যাম্বুলেন্স ব্যবহার করে অভিনব কৌশলে ইয়াবা পাচারের সময়...

টেকনাফের পাহাড়ে তিনজনের গলা কাটা মরদেহ উদ্ধার

কক্সবাজারের টেকনাফে গহীন পাহাড় থেকে গলা কাটা অবস্থায় তিনজনের...

সংকটে আস্থার প্রতীক হিসেবে বাংলাদেশ সেনাবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে:  ক্যাপ্টেন সামিউল ইসলাম

বান্দরবান সেনা রিজিয়নের আয়োজনে ব্রিগেড সদর দপ্তর প্রশিক্ষণ মাঠে...

নৌবাহিনীর অভিযানে মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই বোটসহ আটক ১১

বাংলাদেশ নৌবাহিনীর অভিযানে সেন্টমার্টিনের অদূরে সমুদ্র এলাকা থেকে মায়ানমারে...

যারা সংস্কার সংস্কার করে, তারা নারী স্বাধীনতা নিয়ে কথা বলে না: প্রধানমন্ত্রী

কিছু রাজনৈতিক দল সংসদে এবং সংসদের বাইরে জনগণকে বিভ্রান্ত...

নতুন কুঁড়ি স্পোর্টস আয়োজনে খাগড়াছড়ি জেলা কমিটির সভা অনুষ্ঠিত

ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা। এই স্লোগান সামনে...

আরও পড়ুন

অ্যাম্বুলেন্সে ইয়াবা পাচার: কক্সবাজারে ১০ হাজার পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার

কক্সবাজারে অ্যাম্বুলেন্স ব্যবহার করে অভিনব কৌশলে ইয়াবা পাচারের সময় স্বামী-স্ত্রীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এসময় তাদের কাছ থেকে ১০ হাজার পিস ইয়াবা...

টেকনাফের পাহাড়ে তিনজনের গলা কাটা মরদেহ উদ্ধার

কক্সবাজারের টেকনাফে গহীন পাহাড় থেকে গলা কাটা অবস্থায় তিনজনের মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা।মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার উপকূলীয় বাহারছড়া ইউনিয়নের...

সংকটে আস্থার প্রতীক হিসেবে বাংলাদেশ সেনাবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে:  ক্যাপ্টেন সামিউল ইসলাম

বান্দরবান সেনা রিজিয়নের আয়োজনে ব্রিগেড সদর দপ্তর প্রশিক্ষণ মাঠে জেলায় বসবাসরত অসহায়, দরিদ্র ও দুঃস্থ জনগোষ্ঠীর জন্য বিশেষ মানবিক সহায়তা কর্মসূচির আয়োজন করা হয়েছে।আজ...

নৌবাহিনীর অভিযানে মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই বোটসহ আটক ১১

বাংলাদেশ নৌবাহিনীর অভিযানে সেন্টমার্টিনের অদূরে সমুদ্র এলাকা থেকে মায়ানমারে সিমেন্ট পাচারকালে একটি ইঞ্জিন চালিত কাঠের বোট আটক করা হয়েছে।গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাংলাদেশ নৌবাহিনী জাহাজ...