শনিবার, ১ আগস্ট ২০২৬

বৈসাবী শেষে ধর্মীয় রীতিনীতি মেনে পরিশুদ্ধতা হওয়ার লক্ষে ধর্মীয় অনুষ্ঠান

স্মৃতি বিন্দু চাকমা, জুরাছড়ি উপজেলা প্রতিনিধি।

পার্বত্য চট্টগ্রামে আদিবাসীদের প্রধান সামাজিক উৎসব বৈসাবী শেষে বাংলা নববর্ষের মাসে ধর্মীয় আনুষ্ঠানিকতার মধ্যদিয়ে বিগত বছরের যা কিছু কলহ ছিল সে গুলোকে পরিহার করে সামাজিক পারিবারিক এবং সকল প্রাণীর হিত সুখ মঙ্গল কামনা করে ধর্মীয়গুরুদের নিয়ে সার্বজনীন এবং পারিবারিক ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আজ বৃহস্পতিবার জুরাছড়ি উপজেলার লুলাংছড়ি এলাকার ৭ নং ওয়ার্ডের গন্ডীছড়া, নন্দীছড়া ও বাসীর সম্মিলিত উদ্যোগে সার্বজনীন সংঘ দান, বুদ্ধ মূর্তি দান, অষ্টপরিস্কার বিভিন্ন দানানুষ্ঠান সম্পাদন করা হয়।

এসব দানানুষ্ঠানে প্রধান ধর্মীয় গুরু হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি রাজবনবিহার থেকে আগত শ্রীমৎ জ্ঞান প্রিয় মহাস্থবির।

উপস্থিত এলাকাবাসী পূণ্যার্থীদের উদ্দেশ্য জ্ঞান প্রিয় মহাস্থবির বলেন, বৌদ্ধ ধর্মের রীতিনীতি মোতাবেক গৃহী জীবনে পঞ্চশীল গুলো রক্ষা করতে পারলে পরিবারের জন্য শান্তি সম্মৃদ্ধি এবং উন্নতি বৃদ্ধি পাই।

কোন প্রকার কারো প্রতি হিংসা, বিদ্বেষ থাকলে কখনো পরিবারে শান্তি আনায়ন হয়না। এজন্য সকল জীবের প্রতি মৈত্রীময় পোষণ করে আমাদের নৈতিক দায়িত্ব এবং কর্তব্য পালন করা বাঞ্ছনীয়।

অনুষ্ঠান শুরু আগ-মুহুর্তে পরম পুজনীয় মঞ্চে উপবিষ্ট ভিক্ষু সংঘকে ফুল দিয়ে বরণ করেন হেডম্যান কার্বারী এবং গন্যমান্য ব্যক্তিবর্গ। এতে পঞ্চশীল প্রার্থনা করেন কুসুমছড়ি মৌজার কার্বারী জ্ঞান রঞ্জন চাকমা।

এছাড়াও অনুষ্ঠানে পূন্যার্থীদের উদ্দেশ্য করে স্বধর্ম দেশনা প্রদান করেন ভারতের অরুনাচল প্রদেশ থকে আগত অতিথি ভিক্ষু বিজয়া ধর্মা ভান্তে। রাঙামাটি মরিচ্যাবিল বনবিহারের অধ্যক্ষ শ্রীমৎ জিনপ্রিয় মহাস্থবির।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ফটিকছড়িতে বিদ্যুতের তারে প্রাণ গেল কৃষি শ্রমিকের

চট্টগ্রামের ফটিকছড়িতে কৃষিজমিতে ধানের চারা রোপণের সময় ছেঁড়া বিদ্যুতের...

টেকনাফে রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮, নিখোঁজ অন্তত ১৩

কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীরদ্বীপ উপকূলে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে রোহিঙ্গাদের...

বান্দরবানে মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটক নিহত

বান্দরবানের রুমা উপজেলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি গভীর খাদে...

টাইব্রেকারে বাজিমাত করে চ্যাম্পিয়ন গোসাইলডাঙ্গা

টুর্নামেন্টের পাঁচ ম্যাচের প্রথমটিতে টাইব্রেকারে হেরে শুরু করেছিল গোসাইলডাঙ্গা...

কুমিল্লা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন: সভাপতি ফারুক, সা. সম্পাদক জিতু

কুমিল্লা প্রেসক্লাব কার্যনির্বাহী পরিষদের ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচন উৎসবমুখর ও...

লোহাগাড়ায় পুকুরে মিলল তবলাশিল্পীর লাশ

চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুর থেকে অরুণ জল দাশ (৫২) নামে...

আরও পড়ুন

বাঘাইছড়ি বিজিবির অভিযানে বিদেশি অস্ত্র গোলাবারুদ ও সিগারেট জব্দ

রাঙামাটি জেলায় বাঘাইছড়ি   সীমান্তবর্তী দুর্গম এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ ( বিজিবি) অভিযান চালিয়ে অস্ত্র, গোলাবারুদ এবং বিদেশী সিগারেট জব্দ করেছে।বৃহস্পতিবার (৩০ জুলাই) দিনগত...

নিরবিচ্ছিন্ন বিদ্যুৎতের দাবীতে বাঘাইছড়িতে বিদ্যুৎ অফিস ঘেরাও

রাঙ্গামাটি জেলার বাঘাইছড়িতে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ও হয়রানি মুক্ত সেবার দাবিতে বিদ্যুৎ অফিস ঘেরাও করেছে স্থানীয়রা।বৃহস্পতিবার( ৩০ জুলাই) সকাল ১১টায় বাঘাইছড়ি বিদ্যুৎ অফিস ঘেরাও...

কাপ্তাই প্রেস ক্লাবের সভাপতি মাহাফুজ আলম ও সম্পাদক রিপন মারমা নির্বাচিত

উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে কাপ্তাইয়ের পেশাদার সাংবাদিকদের নিয়ে গঠন করা হয়েছে কাপ্তাই প্রেস ক্লাব। আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) বেলা ২টায় কাপ্তাইয়ে আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে উপজেলার...

নাইক্ষ্যংছড়ির বাইশারীতে দুই মাসেই উঠে যাচ্ছে ৩ কোটি টাকার সড়কের কার্পেটিং

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার গুরুত্বপূর্ণ বাইশারী-ঈদগড় সড়কের সংস্কার কাজ শেষ হওয়ার মাত্র দুই মাসের মাথায় বিভিন্ন স্থানে কার্পেটিং উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে।...