শনিবার, ১৩ জুন ২০২৬

বান্দরবানে ভ্রাম্যমান আদালতের অভিযানে মামলা ও জরিমানা আদায়

কাজী জুয়েল হোসাইন, বান্দরবান সদর প্রতিনিধি: বান্দরবানে চলছে টানা ৪র্থ দিনের মত লকডাউন । গত ১লা জুলাই সারাদেশের মত বান্দরবানে ও শুরু হয় এই লকডাউন।

লকডাউন বাস্তবায়নে বান্দরবান জেলা সদরসহ সাতটি উপজেলায় জেলা প্রশাসনের তত্বাবধানে নির্বাহী ম্যাজিস্ট্রেট এর নেতৃত্বে ১৮টি ভ্রাম্যমান আদালত লকডাউন পর্যবেক্ষনে নিয়োজিত আছে। র‌্যাব,পুলিশ, বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরা নির্বাহী ম্যাজিস্ট্রেটদের ভ্রাম্যমান আদালত পরিচালনায় সহায়তা করে যাচ্ছে।

লকডাউনের ৪র্থ দিনে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করে আইন অমান্য করার অপরাধে ৪৪টি মামলা দায়ের করেছে এবং ১৬ হাজার টাকা জরিমানা আদায় করেছে বলে জেলা প্রশাসনের তথ্যমতে জানা যায়, লকডাউন বাস্তবায়নে সাত উপজেলায় নির্বাহী ম্যাজিস্ট্রেটরা ভ্রাম্যমান আদালত পরিচালনা করে যাচ্ছে আর নির্বাহী ম্যাজিস্ট্রেটদের ভ্রাম্যমান আদালত পরিচালনায় পুলিশ,র‌্যাব ও সেনাবাহিনীর সদস্যদের পাশাপাশি কাজ করছে স্কাউট সদস্য বৃন্দ।

বান্দরবান জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটও সহকারী কমিশনার মোঃকায়েসুর রহমান জানান, অযথা বাইরে ঘোরাফেরা সহ স্বাস্থ্য বিধি লংঙ্ঘিত এমন কর্মকাণ্ড সংগঠিত না হয় সেই দিকে আমরা বিশেষ দৃষ্টি রাখছি।সাধারণ মানুষকে বুঝিয়ে অপ্রয়োজনীয় ঘোরাঘুরি না করার জন্য অনুরোধ করছি। বেশি অনিয়ম দেখলে সেখানে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মামলা ও জরিমানা করা হচ্ছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

কানাডা বনাম বসনিয়া ম্যাচ মাতাবেন যেসব তারকা

ফিফা বিশ্বকাপ ২০২৬ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। গ্রুপ ‘বি’-তে...

জাতীয় স্কুল ক্রিকেটের চট্টগ্রাম পর্বে সানশাইন গ্রামার স্কুল চ্যাম্পিয়ন

বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট...

বিচ ফুটবল টুর্নামেন্ট বালক ও বালিকা বিভাগে চট্টগ্রাম বিভগ চ্যাম্পিয়ন

যুব ও ক্রীড়া মন্ত্রনালয় আয়োজিত অনূর্ধ্ব-১৫ বালক ও বালিকা...

১০০ টাকার মজুরিতে শুরু ৯ বছরের আসিফের কর্মজীবন

সকালবেলা যখন স্কুলের ঘণ্টা বাজে, তখন ৯ বছরের শিশু...

বিশ্বকাপ শুরুর আগেই র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ফিরলো আর্জেন্টিনা

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ মাঠে গড়ানোর আগ মুহূর্তেই সুখবর পেয়েছে...

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে লাল কার্ডের রেকর্ড

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর উদ্বোধনী ম্যাচে শুধু মেক্সিকোর জয়ই নয়,...

আরও পড়ুন

বান্দরবানে হাসপাতালে বিদ্যুৎস্পৃষ্টে ২ নির্মাণ শ্রমিকের মৃত্যু

বান্দরবান সদর হাসপাতালের সার্ভিস ভবনে নির্মাণকাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই নির্মাণ শ্রমিক নিহত হয়েছে।আজ বৃহস্পতিবার (১১ জুন) দুপুর ১২টার দিকে বান্দরবান সদর হাসপাতালে...

নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন আতঙ্ক: জনসচেতনতায় উঠান বৈঠক

সাম্প্রতিক সময়ে বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত এলাকায় মাইন বিস্ফোরণে হতাহতের ঘটনা বৃদ্ধি পাওয়ায় বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্ত এলাকায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি উঠান বৈঠক অনুষ্ঠিত...

কাপ্তাই হ্রদে সাঁতর কাটতে নেমে ডুবে চবি শিক্ষার্থীর মৃত্যু

রাঙামাটির কাপ্তাই হ্রদে ডুবে ইনতিশার হাসনাত (২২) নামে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৯ জুন) সন্ধ্যার দিকে রাঙামাটি ফায়ার সার্ভিস ও...

সীমান্তে নোম্যান্সল্যান্ডে মাইন বিস্ফোরণে প্রাণ গেল রোহিঙ্গা যুবকের

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের রেজু আমতলী সীমান্ত এলাকায় মাইন বিস্ফোরণে আব্দুল খালেক (৩০) নামে এক রোহিঙ্গা যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৯ জুন) সকাল...