রবিবার, ১২ এপ্রিল ২০২৬

রাঙ্গামাটিতে সাংগ্রাইয়ে জল উৎসবে মাতোয়ারা মারমা তরুণ-তরুণী

নিহার বিন্দু চাকমা, রাঙ্গামাটি ও ঝুলন দত্ত, কাপ্তাই প্রতিনিধি :

পাহাড়ের মারমা জাতিগোষ্ঠির নতুন বর্ষবরণ উৎসবের নাম সাংগ্রাই। এ উৎসবকে কেন্দ্র করে মারমা পল্লীতে চলে জলকেলির আয়োজন। মাতোয়ারা মারমা তরুণ-তরুণীরা একে অপরের গায়ে পানি ছিটিয়ে বর্ষবরণের আনন্দে মেতে উঠে। তাদের বিশ্বাস পবিত্র পানির ধারা ধুয়ে মুছে দিবে পুরনো বছরের সব দুঃখ-গ্লানি। সকল দুঃখ, গ্লানি দূর হয়ে আনন্দ আর শান্তির প্রত্যাশা করেন পাহাড়ের মারমা জনগোষ্ঠী।

পার্বত্য অঞ্চলে ক্ষুদ্র ক্ষুদ্র জাতিসত্তার ঐতিহ্য সংরক্ষণ ও সংস্কৃতি বিকাশে এগিয়ে আসুন’ এই শ্লোগানকে সামনে রেখে

শনিবার (১৬ এপ্রিল) সকালে রাঙ্গামাটির কাউখালী উপজেলার বেতবুনিয়া উচ্চ বিদ্যালয় মাঠে পার্বত্য চট্টগ্রামের দ্বিতীয় বৃহত্তম ক্ষুদ্র নৃ-জনগোষ্ঠী মারমা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী সবচেয়ে বড় সামাজিক উৎসব সাংগ্রাইয়ে জলকেলি অনুষ্ঠিত হয়। সাংগ্রাই উদযাপনের মধ্য দিয়ে রাঙ্গামাটিতে শেষ হচ্ছে পাহাড়িদের বর্ষবিদায় ও বর্ষবরণের উৎসব বৈসাবি।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় ও রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সহযোগিতায় মারমা সংস্কৃতি সংস্থার (মাসস) আয়োজিত সাংগ্রাই জলে উৎসবে প্রধান অতিথি খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি ধর্মীয় ঘণ্টা বাঁজিয়ে উৎসবে পানি খেলার সূচনা করেন।

প্রধান অতিথি দীপংকর তালুকদার এমপি বলেন, সাংগ্রাই উৎসব শুধু মারমা সম্প্রদায়ের নয় এ উৎসব এ এলাকায় বসবাসরত সকল সম্প্রদায়ের উৎসবে পরিনত করতে হবে। এ ধরনের অনুষ্ঠান এ এলাকায় বসবাসরত সকল সম্প্রদায়ের জনগোষ্ঠীকে ভ্রার্তৃত্বের সর্ম্পককে আরো সুর্দঢ় করে তুলবে। তিনি বলেছেন এখন সময় এসেছে তা সকলের মধ্যে পৌছে দেওয়ার।

তিনি বলেন, এখানে বসবাসরত মুসলমান, হিন্দু, চাকমা, মারমাসহ ক্ষুদ্র ক্ষুদ্র যে সকল জাতি সত্তা রয়েছে তারা সকলেই বাংলাদেশের নাগরিক এক কথায় আমরা সবাই বাংলাদেশি। আমাদের মাঝে কোন ভেদাভেদ নাই। পার্বত্য চট্টগ্রামের সব ভাষাভাষি , সম্প্রদায়ের বিশ্বাসকে সরকার অত্যন্ত গুরুত্ব দিয়ে থাকে। তাই এ অঞ্চলের ক্ষুদ্র ক্ষুদ্র জনগোষ্ঠির ভাষা, শিক্ষা, সংস্কৃতিসহ আর্থ সামাজিক উন্নয়নে যা যা করা প্রয়োজন তা করতে বর্তমান সরকার সব ধরণের সহযোগিতা করে যাচ্ছে । যার যার যে ভাষা ও সংস্কৃতি রয়েছে আমাদেরকে সে গুলোকে গুরুত্ব দিতে হবে। পুরাতন বছরের সকল গ্লানি মুছে ফেলে নতুন বছরের শুভ কামনার জন্য বৃহত্তম এ আয়োজন করা হয়।

রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ও মারমা সাংস্কৃতিক সংস্থার (মাসস) সভাপতি অংসুই প্রু চৌধুরীর সভাপতিত্বে অনুষ্টিত এ উৎসবে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন বি‌জি‌বির সেক্টর কমান্ডার ক‌র্নেল তা‌রিকুল ইসলাম, রাঙ্গামাটি জোন কমান্ডার
কর্ণেল বিএম আশিকুর রহমান,পিএসসি,
রাঙ্গামা‌টি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ আশরাফুল ইসলাম, রাঙ্গামাটি পুলিশ সুপার মীর মোদদাছছের হোসেন, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান চিংকিউ রোয়াজা।

পুরাতন বছরের সকল দুঃখ,গ্লানি ধুয়ে মুছে নতুন বছরকে স্বাগত জানাতে পাহাড়ের মারমা সম্প্রদায়ের মানুষেরা সমবেত হয় সাংগ্রাই জল উৎসবে। মারমা তরুণ-তরুণীরা কয়েকটি দলে অংশ নেয় পানি খেলায়। একে অপরকে পানি ছিটিয়ে শুরু হয় পানি খেলা। জল উৎসবের পাশাপাশি চলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের সাংস্কৃতিক পরিবেশনা।

করোনা মহামারির উদ্ভূত পরিস্থিতির কারণে গত দুবছর পার্বত্য চট্টগ্রামে আনুষ্ঠানিকভাবে বিজু, বৈসু, সাংগ্রাই, সাংক্রান বিহু, বিষু উদযাপন হয়নি। ঘরোয়াভাবে হলেও তেমন জাকজমকপূর্ণ হয়নি। তাই এ বছর যেন উৎসবের বাড়তি আমেজে মেতেছে পাহাড়ের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষেরা। পার্বত্য জনপদের ক্ষুদ্র ক্ষুদ্র জনগোষ্ঠির নিজ নিজ ভাষা, সংস্কৃতি, কৃষ্টি, ঐতিহ্য দেশবাসীর কাছে তুলে ধরতে মারমা সংস্কৃতিক সংস্থা (মাসস) আয়োজন করে এ মনোরম অনুষ্ঠানের।

মারমা সাংস্কৃতিক সংস্থা ( মাসস) এর কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক সম্পাদক মংসুইপ্রু মারমা জানান, এটা আমাদের প্রানের উৎসব। এই উৎসবের মাধ্যমে আমরা আমাদের সংস্কৃতিকে বিশ্বে তুলে ধরছি।
সাংগ্রাই জল উৎসবে আসা কাপ্তাইয়ের হরিনছড়া এলাকার মংসাই মারমা, চিৎমরম এর মিনপ্রু মারমা জানান, এই উৎসবে এসে ভালো লাগছে। আমাদের সংস্কৃতি তুলে ধরছে আয়োজক কমিটি।

মাসসের সাধারণ সম্পাদক মউচিং মারমা জানান, এই উৎসব মারমা সম্প্রদায়ের প্রধান সামাজিক উৎসব হলেও, এইখানে সকল সম্প্রদায়ের লোকজন এসে মিলিত হয়েছেন।

এদিকে সাংগ্রাই জল উৎসবকে কেন্দ্র করে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ২০ জন ছাত্রকে শিক্ষা উপবৃত্তি প্রদান করা হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বিনা খরচে একসাথে ঘর বাঁধলো চার দম্পতি 

কোলাহলমুক্ত এক উঠান, চারপাশে স্বজনদের ভিড়, আর মাঝখানে হাসি-আনন্দে...

বেইলি রোডে সপরিবারে নাটক দেখলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রাজধানীর নাট্যপাড়ায় সপরিবারে হাজির হয়ে শিশুতোষ নাটক উপভোগ করলেন...

চিটাগং শপিং কমপ্লেক্সে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

নগরের পাঁচলাইশ থানাধীন দুই নম্বর গেইট চিটাগাং শপিং কমপ্লেক্সে...

চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে যাত্রীর ব্যাগেজে ২০০ কার্টন সিগারেট

চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর কাস্টমস শাখা ও কাস্টমস ইন্টেলিজেন্স...

জাতীয় পার্টি রাজনৈতিক ময়দানে সকল বাধা বিপত্তি উপেক্ষা করে এগিয়ে যাবে: আলহাজ্ব আবু তাহের

জাতীয় পার্টি কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রাম মহানগর আহবায়ক...

মোহরা এশিয়ান স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন

সিজেকেএস ক্লাব সমিতি আয়োজিত সিসিএস ট্যালেন্ট হান্ট টি-টোয়েন্টি ক্রিকেট...

আরও পড়ুন

বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম আনুষ্ঠানিকভাবে মে মাসে ঘোষণা করবে ভুমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর

বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোনটি!এই সত্যটি সবার সামনে আবারো নতুন করে তুলে ধরতে উদ্যোগ নিয়েছে সরকার,চলতি বছরের মে মাসে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম ঘোষণা...

মহালছড়িতে সামাজিক সংগঠন ‘হৃদয়ে মহালছড়ি’র আত্মপ্রকাশ

"তারুণ্যের শক্তি, মহালছড়ির প্রগতি"—এই শ্লোগানকে সামনে রেখে খাগড়াছড়ির মহালছড়িতে আত্মপ্রকাশ করেছে নতুন সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠন ‘হৃদয়ে মহালছড়ি’। এলাকার শিক্ষিত ও উদ্যমী কিছু তরুণদের...

তিন তলা বিল্ডিং থাকলেও ছাত্র ছাত্রীদের ক্লাস নেওয়া হয় বেড়ার ঘরে

বান্দরবান জেলা সদর হতে ২৬ কিলোমিটার পথ পেরিয়ে,রুমা উপজেলার রুমা -চিম্বুক সড়কের গা ঘেষে ম্রো সম্প্রদায়ের প্রায় ৫০-৬০ টি পরিবারের শতাধিক সদস্যের জনসাধারণের বসবাস...

খাগড়াছড়িতে প্রতিপক্ষের গুলিতে ইউপিডিএফ সদস্য নিহত

খাগড়াছড়ি সদরে আধিপত্য বিস্তারের জেরে প্রতিপক্ষের গুলিতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) প্রসীত গ্রুপের এক সদস্য নিহত হয়েছে।বুধবার সকাল ১০ টার দিকে খাগড়াছড়ি-মহালছড়ি...