মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

কাপ্তাইয়ের দুর্গম পাহাড়ি গ্রামে অগ্নিকাণ্ড, পুড়লো দিনমজুরের শেষ আশ্রয়

ঝুলন দত্ত, কাপ্তাই ( রাঙামাটি)

রাঙামাটির কাপ্তাই উপজেলার ৪ নম্বর কাপ্তাই ইউনিয়নের ১১৯ নম্বর ভার্য্যাতলী মৌজার দুর্গম গুড়াছড়ি পাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে দিনমজুর আছুমং মারমার বসতবাড়ি।

মঙ্গলবার এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে বুধবার সকালে নিশ্চিত করেছেন মৌজার হেডম্যান থোয়াই অং মারমা।

স্থানীয় সূত্রে জানা যায়, আগুনের সূত্রপাত হয় ঘরে থাকা সোলার ব্যাটারি থেকে। ঘটনার সময় পাঁচ সদস্যের পরিবারটি কেউ বাড়িতে ছিলেন না—অভিভাবকরা জুমে কৃষিকাজে ব্যস্ত ছিলেন, আর ছেলে-মেয়েরা স্কুলে ছিল। ফলে কেউ তাৎক্ষণিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনতে পারেননি। আগুনে বসতঘরের খাদ্যশস্য, আদা-হলুদের বীজ, ও নগদ পাঁচ হাজার টাকা সম্পূর্ণভাবে পুড়ে যায়। ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক এক লক্ষাধিক টাকা।

ঘটনার খবর পেয়ে স্থানীয়রা ছুটে এসে আগুন নেভাতে চেষ্টা করেন, তবে ততক্ষণে সব কিছু ছাই হয়ে যায়।

অগ্নিকাণ্ডের পরপরই মঙ্গলবার বিকেলে হরিনছড়া এলাকার বাসিন্দারা ও স্থানীয় মাল্টিপারপাস কমিউনিটি সেন্টার (এমসিসি) ক্ষতিগ্রস্ত পরিবারকে চাল, তরকারি, কাপড় ও নগদ ছয় হাজার টাকা সহায়তা প্রদান করে।

সহায়তা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার মহিলা কারবারি উশেম্রা মারমা, সহকারী কারবারি সানুখই মারমা, স্থানীয় বিহার কমিটির সম্পাদক মংহলাপ্রু মারমা সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

দেশি-বিদেশি সব বিনিয়োগকারীর নিরাপত্তা নিশ্চিত করা হবে: সালাহউদ্দিন

আনোয়ারায় চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল (চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল...

বাংলাদেশ ও চীনের অংশীদারত্ব শুধু অর্থনৈতিক নয়, এটি কৌশলগতও: অর্থমন্ত্রী

বাংলাদেশ ও চীনের মধ্যকার সম্পর্ক এখন এমন পর্যায়ে পৌঁছেছে,...

বোয়ালখালীতে পলিটেকনিক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় অমিত সেনগুপ্ত (২২) নামে এক পলিটেকনিক...

রামুতে কাভার্ডভ্যান-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, দুই বোনসহ নিহত ৩

কক্সবাজারের রামু উপজেলায় কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে...

নতুন কুঁড়ি স্পোর্টসের খুদে ক্রীড়াবিদদের হাতে পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’র জাতীয় পর্বের...

স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

স্বাধীন গণমাধ্যম ও সাংবাদিকদের জন্য নীতিমালা প্রণয়নের চলমান কাজে...

আরও পড়ুন

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটক মো. জাওয়াদ উল ইসলাম মাহিয়ানের (২৪) মরদেহ উদ্ধার করা হয়েছে।রবিবার (২৬ জুলাই) সসকালে সাড়ে...

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি যেন পাহাড়ের চুড়ায় অর্গানিক ফলের একখণ্ড স্বর্গরাজ্য

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা পাহাড়ি পথ। যেদিকে চোখ যায় সবুজের সমারোহে মন জুড়িয়ে যায়। দুপাশে সবুজ পাহাড় আর তার...

বান্দরবানের থানচি-তিন্দুমুখ নৌপথ ভ্রমন ৩০ জুলাই পর্যন্ত বন্ধ

সাম্প্রতিক নৌকাডুবির ঘটনার পর নিরাপত্তা নিশ্চিত করতে বান্দরবানের থানচি সদর থেকে তিন্দুমুখ পর্যন্ত সাঙ্গু নদীপথে সব ধরনের নৌযান চলাচল আগামী ৩০ জুলাই পর্যন্ত বন্ধ...

বান্দরবানে পর্যটকবাহী নৌকাডুবি: বিজিবির তৎপরতায় ৬ জন জীবিত উদ্ধার, নিখোঁজ ১

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে পর্যটকবাহী একটি নৌকা ডুবে যাওয়ার ঘটনায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাৎক্ষণিক উদ্ধার অভিযান চালিয়ে ৭ আরোহীর মধ্যে...