মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

বেতবুনিয়ায় পাহাড় ধসে ২ নির্মাণ শ্রমিকের মৃত্যু

চট্টগ্রাম নিউজ ডেস্ক

রাঙামাটির কাউখালীতে অবৈধভাবে পাহাড় কেটে বাড়ি নির্মাণের সময় পাহাড় ধসে দু’জন নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। শুক্রবার (১৫ এপ্রিল) উপজেলার বেতবুনিয়ার মনাইপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।  পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত করে পরিবারের কাছে হস্তান্তর করেছে।

মৃত শ্রমিকরা হলেন দক্ষিণ পাড়ার মৃত কবির আহমদ মিস্ত্রির ছেলে মো. পেয়ার মোহাম্মদ এবং কাউখালীর বেতবুনিয়ার বেনুবনের অঞ্জন বড়ুয়ার ছেলে সুফল বড়ুয়া।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে উপজেলার ১নং বেতবুনিয়া মডেল ইউনিয়নের মনাইপাড়ার মাইল্যাছোলা নামক এলাকায় ডলুছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাধন বড়ুয়ার বাড়ির পাশে পাহাড়ের সাথে নতুন করে দেওয়াল নির্মাণের জন্য কাজ করছিলেন দুই শ্রমিক। পাহাড় আগেই কাটা ছিল। হঠাৎ করে পূর্বে কাটা পাহাড় ধসে পড়ে এই দুই শ্রমিকের উপর এবং পাহাড়ের মাটি চাপা পড়েন তারা।

খবর পেয়ে সাথে সাথে এলাকার লোকজন দৌড়ে এসে তাদের উদ্ধার করলেও তার আগেই তারা মৃত্যুবরণ করেন।

বেতবুনিয়া পুলিশ ফাঁড়ির আইসি পুলিশ পরিদর্শক বিকাশ সরকার জানান, খবর পেয়ে বেতবুনিয়া পুলিশ ফাঁড়ির একটি দল দুপুরে ঘটনাস্থল থেকে মৃত দুইজনের মরদেহ উদ্ধার করে পুলিশ ফাঁড়িতে নিয়ে আসেন এবং ময়নাতদন্তের জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালে প্রেরণ করেন।

শুক্রবার রাতে এ প্রতিবেদন লিখা পর্যন্ত নিহতের পরিবারের পক্ষ হতে কোনো লিখিত অভিযোগ করা হয়নি বলে জানান কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এস শহীদুল ইসলাম। তবে কেউ অভিযোগ করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চমেক হাসপাতালে স্ত্রীর লাশ রেখে পালালেন স্বামী

পরিবারের অমতে তিন-চার মাস আগে একই জেলার (গাইবান্ধা) ছেলেকে...

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন...

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে...

বোয়ালখালীতে টেম্পোর সঙ্গে ধাক্কা, খুলে পড়লো পর্যটক এক্সপ্রেসের দরজা

বোয়ালখালীতে রেললাইন ঘেঁষে পার্কিং করে রাখা একটি সিএনজিচালিত টেম্পোর...

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের...

প্রতিটি শিক্ষার্থীকে বিজ্ঞানমনস্ক, আধুনিক ও মানবিক হতে হবে: জেলা প্রশাসক রোজী আকতার

কুমিল্লার চৌদ্দগ্রামে মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের...

আরও পড়ুন

রামগড়ে বিজিবির মাসিক নিরাপত্তা ও সম্প্রীতি সভা অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এর উদ্যোগে আজ রবিবার (২৪ আগস্ট ২০২৬) রামগড় জোন সদরে মাসিক নিরাপত্তা, সাম্প্রদায়িক সম্প্রীতি ও উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে।রামগড়...

এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

এডমিরাল পদে পদোন্নতি লাভ করেছেন নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম।আজ রবিবার (২৩ আগস্ট ) বিমান বাহিনী সদর দপ্তরে প্রধানমন্ত্রী তারেক রহমান...

ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে একটি সমন্বিত ডিজিটাল ব্যবস্থার আওতায় আনতে ‘ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম’ চালুর পরিকল্পনা করছে সরকার।প্রাথমিকভাবে দেশের কয়েকটি জেলায় পাইলট প্রকল্পের মাধ্যমে এই প্ল্যাটফর্মের...

আলীকদমে ২০ অস্বচ্ছল নারী পেল বসুন্ধরা শুভ সংঘের সেলাই মেশিন

বান্দরবানের আলীকদমে বসুন্ধরা শুভ সংঘের উদ্যোগে ও বসুন্ধরা গ্রুপের সহযোগিতায় প্রশিক্ষণপ্রাপ্ত ২০ জন অস্বচ্ছল নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত...