রবিবার, ৯ আগস্ট ২০২৬

বান্দরবান সেনা জোনের উদ্যোগে সুপেয় পানি প্রদান

মোঃ শহীদুল ইসলাম রানা,বান্দরবান

বান্দরবানে বসবাসকারী পাহাড়ি জনগনের সুপেয় পানি সংকট নিরশনে পানি বিতরণ করেছে বান্দরবান সেনা জোন। 

 বৃহস্পতিবার ( ১৪ এপ্রিল ) সকাল ৯ টা হতে বিকাল ৪টা পর্যন্ত বান্দরবান সেনা জোন (৫ ইস্ট বেঙ্গল) বান্দরবানস্থ রেইচা এলাকায় সুপেয় ও বাহ্যিক ব্যবহারের পানি প্রদান করেছে।

গ্রীষ্মকাল জুড়ে পার্বত‍্য এলাকায় তথা বান্দরবানে বেশ কিছু পাহাড়ি অঞ্চলে তীব্র পানি সংকট দেখা দেয়।সুপেয় পানির অভাবে ইতিমধ্যে জনসাধারণের দুর্ভগের সৃষ্টি হয়েছে। পাহাড়ে স্থাপিত অধিকাংশ টিউবওয়েল ও রিংওয়েল এখন পানি শূন্য হয়ে পড়েছে।

এলাকা বাসীরা জানায়, গ্রীষ্মকালে প্রতিবছরই পানির সংকট দেখা দেয়। জনস্বাস্থ‍্য প্রক‍ৌশলী অধিদপ্তর ও বিভিন্ন এনজিও পানি সংকট নিরসনে কাজ করলেও এখনো আলোর মূখ দেখেনি।

জলবায়ু পরিবর্তনের মারাত্মক প্রভাবের শিকার দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় পার্বত্য জেলা বান্দরবান। এই অঞ্চলে ঝড়-জলোচ্ছ্বাস, বন্যা, খরার মতো প্রাকৃতিক দুর্যোগের মাত্রা বাড়ছে। সেই সঙ্গে বাড়ছে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা। চারদিক পানিতে সয়লাব থাকলেও সুপেয় পানির সংকটে জেলার ৬০-৭০% শতাংশ পরিবার।

প্রখর রৌদ্র ও গ্রীষ্মের তীব্র তাপে পার্বত্য বান্দরবান জেলার অন্তর্গত সদর ইউনিয়নে জনসাধারণের ব্যবহারকৃত পানির উৎস সমূহ শুকিয়ে পানিশূন্যতায় পরিণত হয়েছে। এতে উক্ত অঞ্চলের জনসাধারণের তীব্র পানি সংকট দেখা দেওয়াতে জনজীবন বিপন্ন হওয়ার পথে। প্রতিনিয়ত পানি নিয়ে এলাকাবাসীর বিভিন্ন অভিযোগ দুর্ভোগ ও পানির তীব্র সংকট দেখে অবশেষে জনগণের এই কঠিন বিপদে পাশে দাঁড়িয়েছে বান্দরবান সেনা জোন।

নিত্য প্রয়োজনীয় ব্যবহার্য পানি, খাবার পানি , পবিত্র মাহে রমজান ও বিজু উৎসব উদযাপনকে ত্বরান্বিত করতে বান্দরবান সেনা জোন কর্তৃক একটি মহান উদ্যোগ গ্রহণ করা হয়। সেনা জোনের উদ্যোগে পানিশূন্য এলাকায় সেনাবহরের একটি দল পানির ট্যাংক গাড়িতে করে ১৩ থেকে ১৫ এপ্রিল পর্যন্ত টানা তিন দিন ধরে ভুক্তভোগী জনসাধারণের দ্বারে দ্বারে প্রয়োজনীয় পানি পৌঁছে দিয়েছেন।

সেনা জোনের এই জনহিতকর কার্যাবলী কে সাধুবাদ জানিয়েছেন বান্দরবান জেলার বিভিন্ন জনপ্রতিনিধি ও ঊর্ধ্বতন কর্মকর্তা। এছাড়াও সৃষ্টিকর্তার আশীর্বাদ বলে অভিহিত করেছেন সুবিধা প্রাপ্ত জনসাধারণ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করুন : ইউএনওদের প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সার্বিক উন্নয়ন ও মানুষের কল্যাণে...

কালুরঘাট বেতার কেন্দ্র সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ইয়াসের...

খাগড়াছড়িতে প্রমিলা একাডেমি কাপের বর্ণিল উদ্বোধন

খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত রাখার প্রত্যয়ে খাগড়াছড়িতে শুরু...

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে...

চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা...

সেপাক টাকরো কোচেস প্রশিক্ষণে অংশ নিতে থাইল্যান্ড যাচ্ছেন সোহেল

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত জাপানের নাগোয়াতে...

আরও পড়ুন

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কায় বাসটির হেলপার নিহত হয়েছেন। আহত হয়েছেন চালকসহ অন্তত ১১ জন। আহতদের মধ্যে...

চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে আয়েশা বেগম (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তিনি উপজেলার চিওড়া ইউনিয়নের বেরলা গ্রামের...

পাঠানদণ্ডী উজির আলী প্রাথমিক বিদ্যালয়ে পুরস্কার বিতরণ, অভিভাবক সমাবেশ ও বৃক্ষরোপণ

চন্দনাইশ উপজেলার পাঠানদণ্ডী উজির আলী চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে বার্ষিক পুরস্কার বিতরণী, অভিভাবক সমাবেশ-২০২৬ এবং বৃক্ষরোপণ কর্মসূচি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে প্রধান অতিথি...

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী ‘ম্যারাথন দৌড়' দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে’—এই প্রতিপাদ্যে আয়োজিত ম্যারাথনে তিন শতাধিক দৌড়বিদ...