সোমবার, ২৭ জুলাই ২০২৬

আজ বাংলা নববর্ষ ১৪২৯

আজ (বৃহস্প‌তিবার) প‌হেলা বৈশাখ। বাংলা বর্ষ ১৪২৯ বঙ্গাব্দের প্রথম দিন।এই পহেলা বৈশাখই বাংলার মানুষকে ঐক্যবদ্ধ করেছিল অসাম্প্রদায়িকতার বাণী পৌঁছে দিয়েছিল ঘরে ঘরে। ভাষার জন্য মানুষ প্রাণ দিয়েছিল। পরবর্তীকালে ভাষা এবং তার ভূখণ্ডের জন্য প্রাণ দিয়েছিল এই অসাম্প্রদায়িক সব বাঙালি।

সেই আকবরের আমল থেকে অদ্যাবধি যে বাংলা সাঅ চালু হয়েছে তাতে শুধু সংখ্যা গণনা নয়, রয়েছে বাংলার সুজলা-সুফলা শস্য ভাণ্ডারের অবদান। সপ্তডিঙ্গা মধুকর দিয়ে একদা বাংলার সোনালি সম্ভার পার হত সাত সমুদ্র তের নদীর ওপারে

কেমন সমৃদ্ধ ছিল এই বাংলা তার একটি প্রমাণ মেলে মোঘল সম্রাজ্যের প্রায় শেষ পর্যায়ে। আওরঙ্গজেবের সময় শুধু বাংলা থেকে এক কোটি টাকা রাজস্ব আদায় হতো এবং বাংলার ইতিহাস প্রণেতা ইসলাম খাঁর সেনাপতি মির্জা নাথান বাংলাকে আখ্যায়িত করেছেন বাহার ই স্তানে গায়েবি বলে। যার অর্থ অচেনা চির বসন্তের দেশ। যেখানে গ্রীষ্মেও ঘাস শুকিয়ে যায় না।

কালক্রমে সেই দেশের সবুজ বনানী সুউচ্চ পাহাড়, অসংখ্য নদ-নদী আমরা বিপন্ন করে তুলেছি দুর্ব্যবহারে এবং নিজেদের স্বার্থসিদ্ধির জন্য। এটা অবশ্যই ব্যতিক্রম এই বঙ্গভূমি আবার শুধু বাংলা ভাষাভাষির নয়, আরও চল্লিশটি ভাষাভাষির মানুষ এখানে বসবাস করে তাদের নিজস্ব সংস্কৃতি নিয়ে। তারা এত প্রকৃতির কাছাকাছি যে তারা ভূমিকে মনে করে ধরিত্রি। বন, পাহাড়, নদী এসবেরই তারা রক্ষক। ভাষা ও সংস্কৃতির স্বতন্ত্র থাকলেও তারা এই বঙ্গভূমির সন্তান। চৈত্রের শেষ দিনে তারাও মেতে উঠে উৎসবে।

বিজু বা বৈসাবির মাধ্যমে তারা যুক্ত হয় বর্ষ শেষের আনন্দ উৎসবে। বাংলা নববর্ষ অর্র্থাৎ পহেলা বৈশাখ শুধু একটি উৎসবের দিন নয় এটি অমঙ্গলের বিরুদ্ধে মঙ্গলের প্রেরণা।

আজ থেকে পঞ্চাশ ষাট বছর আগে প্রতিটি গ্রামে এই দিনে ভ্রাম্যমাণ সঙের অভিনয় হতো সেই সঙের বিষয়বস্তু ছিল গ্রামের কুসংস্কারের বিরুদ্ধে এবং অত্যাচারী মহাজন বা ধর্মকে যারা ব্যবহার করে সেইসব মানুষের বিরুদ্ধে। সাধারণ মানুষ একমুষ্ঠি চাল, বা সামান্য অর্থ দিয়ে তাদের সম্মানিত করত।

গত ত্রিশ চল্লিশ বছর ধরে ঢাকা ও বিভিন্ন বড় বড় শহরে মঙ্গল শোভাযাত্রার সূচনা হয়েছে। এই শোভাযাত্রায় বিভিন্ন ধরনের অমঙ্গলের প্রতীক অত্যন্ত শিল্পীতভাবে নির্মিত হয় এবং পহেলা বৈশাখে প্রথম প্রহরে বিশাল শোভাযাত্রা নিয়ে বড় বড় রাজপথ প্রদিক্ষণ করা হয়ে থাকে।

সারাদেশের ন্যায় চট্টগ্রামেও নতুন বছরকে বরণ করতে নানান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।সিআরবি শিরীষতলা,ডিসি হিলে আয়োজন করা হয়েছে বর্ষবরণে নানান ধরনের অনুষ্ঠান।এছাড়াও চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি,চারুকলা ‍ইনস্টিটিউটেও বর্ষবরণে প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

শিক্ষার্থীদের ক্লাসমুখী করা এখন বড় চ্যালেঞ্জ

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার বিকাশে ব্যক্তি উদ্যোগের অবদান দীর্ঘদিনের। স্বাধীনতার...

সীতাকুণ্ডে বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে খুন, মামলা দায়ের

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাড়ি থেকে মো. নাঈম (৩০) নামক এক...

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ...

শারীরিক শিক্ষা কলেজে ভলিবল রেফারিজ কোর্স সম্পন্ন

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহযোগিতায় সরকারি শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রামের...

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি যেন পাহাড়ের চুড়ায় অর্গানিক ফলের একখণ্ড স্বর্গরাজ্য

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা...

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে গত...

আরও পড়ুন

তৈরি পোশাকের পর সেমিকন্ডাক্টর শিল্পে অপার সুযোগ বিদ্যমান: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ২০২৬ সালের মধ্যেই গ্লোবাল সেমিকন্ডাক্টর বাজার ১ ট্রিলিয়ন মার্কিন ডলারের কাছাকাছি পৌঁছাতে যাচ্ছে। এই বিশাল বাজারে বাংলাদেশের জন্য অপার সুযোগ...

দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিএনপি সরকার ২০৩৪ সালের মধ্যে দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে। একই সাথে তিনি দেশি ও বিদেশি উদ্যোক্তা ও বিনিয়োগকারীদের...

পোশাক শিল্পের বিকাশে প্রতিবন্ধকতা দ্রুত দূর করার নির্দেশনা প্রধানমন্ত্রীর

দেশের পোশাক শিল্পের বিকাশের পথে বিদ্যমান প্রতিবন্ধকতাগুলো দ্রুত দূর করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।আজ বুধবার বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে...

সারাদেশে ‘ফ্যামিলি কার্ড’ সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের প্রকৃত উপকারভোগীর কাছে ফ্যামিলি কার্ডের সুবিধা কার্যকর, স্বচ্ছ ও নির্ভুলভাবে পৌঁছে দিতে একটি সঠিক ও গ্রহণযোগ্য তথ্যভাণ্ডার গড়ে তোলার ওপর...