বুধবার, ২৯ জুলাই ২০২৬

মিরসরাইয়ে ইসলামী ব্যাংকের উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা

সাফায়েত মেহেদী, মিরসরাই

 

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড মিরসরাই শাখার উদ্যোগে ‘সার্বজনীন কল্যানে মাহে রমজান’ শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৩ এপ্রিল) বিকেল ৩টায় ব্যাংক কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মিরসরাই পৌরসভার মেয়র মোঃ গিয়াস উদ্দিন।

ব্যাংকের এভিপি ও মিরসরাই শাখা প্রধান মুহাম্মদ লুৎফুল্লাহিল মজিদের সভাপতিত্বে ও ব্যাংক কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রাম স্টেশন রোড় শাখা প্রধান মোহাম্মদ সানাউল্লাহ।

প্রধান আলোচক ছিলেন ফারুকীয়া মদিনাতুল উলুম মাদরাসার অধ্যক্ষ মাওলানা সাফওয়ান বিন হারুন আল আজহারী।

আলোচনা করেন মিরসরাই লতিফীয়া কামিল মাদরাসার সহকারি অধ্যাপক মাওলানা মোঃ নিজামুদ্দীন। স্বাগত বক্তব্য রাখেন ব্যাংকের মিরসরাই শাখার ম্যানেজার (অপারেশন্স) মোহাম্মদ ইয়াসিন তালুকদার।

ইফতার মাহফিলে ব্যবসায়ী, রাজনীতিবিদ, জনপ্রতিনিধি, পেশাজীবি, ইসলামী এজেন্ট ব্যাংকের বিভিন্ন আইটলেট এজেন্ট এর ইনচার্জ ও ব্যাংকের গ্রাহকবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, কল্যানমুখী ব্যাংকের প্রবর্তক ইসলামী ব্যাংক ৪০ বছর ধরে এদেশের মানুষকে ব্যাংকিং সুবিধা দিয়ে যাচ্ছে। শুধু দেশে নয়, বিশে^র এক হাজার ব্যাংকের মধ্যে বাংলাদেশের একমাত্র ব্যাংক হিসেবে ইসলামী ব্যাংক স্থান করে নিয়েছে। এই অর্জন গ্রাহকদের ভালোবাসা ও সহযোগিতার কারণে সম্ভব হয়েছে।

আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যান কামনায় মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পার্কভিউ হাসপাতালের আয়োজনে পল্লী চিকিৎসকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং পল্লী চিকিৎসকদের...

চট্টগ্রামের হাটহাজারীতে ইটভাটা মালিকের গাড়ি লক্ষ্য করে গুলি

চট্টগ্রাম শহর থেকে রাউজানে নিজ বাড়িতে ফেরার পথে হাটহাজারীর...

চট্টগ্রামের সদরঘাটে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

চট্টগ্রাম নগরের সদরঘাট এলাকায় একটি গুদামে অভিযান চালিয়ে প্রায়...

তথ্য গোপন করে রিট: জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা

আপিল বিভাগে একই বিষয়ে মামলা বিচারাধীন থাকা সত্ত্বেও তথ্য...

প্রধানমন্ত্রীর সঙ্গে ভুবন ভোলানো হাসিতে মন জয় করা তাহসিনের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছে সেই তাহসিন, যে...

মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত...

আরও পড়ুন

তথ্য গোপন করে রিট: জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা

আপিল বিভাগে একই বিষয়ে মামলা বিচারাধীন থাকা সত্ত্বেও তথ্য গোপন করে হাইকোর্টে রিট আবেদন করায় জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা করেছেন হাইকোর্ট। আগামী...

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন তার ৩ সহযোগীসহ যশোরে গ্রেপ্তার

চট্টগ্রামসহ দেশ জুড়ে আলোচিত সন্ত্রাসী মোবারক হোসেন ওরফে ডেভিড ইমনকে যশোরের ঝুমঝুমপুর এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তার সহযোগী আল ইসলাম অলিফ তমাল,...

কথা রাখলেন সাংসদ সাচিং প্রু জেরী, ২৪ ঘন্টার মধ্যে সদর হাসপাতাল পরিদর্শন 

বান্দরবানে হাম রোগের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতি পর্যবেক্ষণে বান্দরবান সদর হাসপাতালে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য সাচিং প্রু জেরী।বুধবার (২৯ জুলাই) সকালে তিনি...

চুয়েটের পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর কাজী নজরুল ইসলাম হলের পুকুরে ডুবে অর্ণব সাহা (২৫) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) সন্ধ্যার...