বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬

অসহায় পরিবারের মাঝে সিএমপির উপহার সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম মেট্টোপলিটিন পুলিশ (সিএমপি) ও কমিউনিটি পুলিশিংয়ের আয়োজনে এবং দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাহবুবুল আলমের সার্বিক সহযোগিতায় ৫’শ অসহায় পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

আজ (১২ এপ্রিল) মঙ্গলবার সকাল ১১টায় নগরীর আগ্রাবাদস্থ এক্সেস রোডের আবদুল্লাহ করভেনশন হলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব উপহার সামগ্রী বিতরণ করেন সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর পিপিএম।

উপহার সামগ্রীর মধ্যে রয়েছে-চাল, ছোলা, চিনি, সয়াবিন তেল, চিড়া, পেয়াঁজ ও আলু।

উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কমিউনিটি পুলিশিং চট্টগ্রাম মহানগরের আহবায়ক ও একুশে পদকপ্রাপ্ত দৈনিক আজাদীর সম্পাদক এম.এ মালেক, দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাহবুবুল আলম ও কমিউনিটি পুলিশিং মহানগরের সদস্য সচিব অহিদ সিরাজ চৌধুরী স্বপন।

উপস্থিত ছিলেন সিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) শ্যামল কুমার নাথ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) শামসুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার (পশ্চিম) আবদুল ওয়ারীশ, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-পশ্চিম) তারেক আহমেদ, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ ফরিদ উদ্দিন চৌধুরী, ডবলমুরিং জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মোঃ আরিফ হোসেন, ভেগাস ফার্নিচারের স্বত্ত্ধিকারী সাইফুদ্দিন চৌধুরী দুলাল, ডবলমুরিং থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবুল কাশেম ভূইঁয়া, হালিশহর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান, বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাহেদুল ইসলাম, পাহাড়তলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুস্তাফিজুর রহমানসহ অন্যান্য পুলিশ কর্মকর্তাবৃন্দ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর বলেন, দুঃসময়ে সমাজের অসহায়, অবহেলিত ও হতদরিদ্র মানুষের পাশে দাড়াঁনো সকলের মানবিক দায়িত্ব।

পবিত্র মাহে রমজানে চট্টগ্রাম মেট্টোপলিটিন পুলিশ (সিএমপি) ও কমিউনিটি পুলিশিংয়ের সদস্যরা প্রয়োজনীয় উপহার সামগ্রী নিয়ে অসহায় পরিবারের পাশে রয়েছে। সমাজের বিত্তবানেরা এগিয়ে আসলে অসহায় মানুষের কষ্ট লাঘব হবে বলে তিনি মন্তব্য করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ধর্মীয় ভাবগাম্ভীর্যে জমিয়তুল ফালাহ্ ময়দানে পবিত্র ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে চট্টগ্রাম মহানগরের ঐতিহ্যবাহী জমিয়তুল ফালাহ্...

মূল্য তালিকা নেই, বিক্রি হচ্ছিল মেয়াদোত্তীর্ণ পণ্য

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বটতলী বাজারে ভোক্তা অধিকার ও সড়ক...

কোরবানি শুধু পশু জবাই নয়, মনের পশুত্বকে পরাভূত করার দীক্ষা: ঈদ শুভেচ্ছা বার্তায় প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, কোরবানি শুধু পশু জবাই নয়;...

সৌদির সঙ্গে মিল রেখে দক্ষিণ চট্টগ্রামে প্রায় ৬০ গ্রামে ঈদ উদযাপন

চট্টগ্রামের চন্দনাইশের জাঁহাগিরিয়া শাহ ছুফি মমতাজিয়া দরবার ও সাতকানিয়ার...

বোয়ালখালীতে কালবৈশাখীর তাণ্ডবে গাছপালা ভেঙে শিশুসহ আহত ৯

চট্টগ্রামের বোয়ালখালীতে হঠাৎ ঘূর্ণিবাতাসে উপজেলার বিভিন্ন স্থানে গাছপালা ভেঙে...

বাকলিয়ায় শিশু ধর্ষণের ঘটনায় পুলিশের ওপর হামলার মামলা, আসামি ৫ শতাধিক

চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানা এলাকায় শিশু ধর্ষণ মামলার আসামিকে...

আরও পড়ুন

ধর্মীয় ভাবগাম্ভীর্যে জমিয়তুল ফালাহ্ ময়দানে পবিত্র ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে চট্টগ্রাম মহানগরের ঐতিহ্যবাহী জমিয়তুল ফালাহ্ ময়দানে অনুষ্ঠিত হয়েছে ঈদের প্রধান জামাত।বৃহস্পতিবার (২৮ মে) সকাল ৭টায় প্রায় ৬৫ হাজার বর্গফুট এলাকাজুড়ে...

মূল্য তালিকা নেই, বিক্রি হচ্ছিল মেয়াদোত্তীর্ণ পণ্য

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বটতলী বাজারে ভোক্তা অধিকার ও সড়ক দখলবিরোধী অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত।বুধবার (২৭ মে) দুপুর ১২টা ৩০ মিনিট থেকে ১টা ৩০...

বোয়ালখালীতে কালবৈশাখীর তাণ্ডবে গাছপালা ভেঙে শিশুসহ আহত ৯

চট্টগ্রামের বোয়ালখালীতে হঠাৎ ঘূর্ণিবাতাসে উপজেলার বিভিন্ন স্থানে গাছপালা ভেঙে পড়ে নারী শিশুসহ অন্তত ৯ জন আহত হয়েছেন। এছাড়া বিভিন্ন সড়কে গাছ ও ডাল পড়ে...

বাকলিয়ায় শিশু ধর্ষণের ঘটনায় পুলিশের ওপর হামলার মামলা, আসামি ৫ শতাধিক

চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানা এলাকায় শিশু ধর্ষণ মামলার আসামিকে গ্রেপ্তারকে কেন্দ্র করে পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ ও হামলার ঘটনায় ৫৮ জনের নাম উল্লেখ করে মামলা...