বুধবার, ২৯ জুলাই ২০২৬

চন্দনাইশে দলিল লেখক সমিতির অনিদিষ্ট কালের কর্মবিরতি

আবু তালেব আনচারী, চন্দনাইশ প্রতিনিধি।

চট্টগ্রামের চন্দনাইশে সাব রেজিস্ট্রারের অনিয়মের বিরুদ্ধে দলিল লেখক সমিতির অনিদিষ্ট কালের কর্মবিরতি দিয়ে রেজিষ্ট্রারকে আপসারনে দাবিতে বিক্ষোভ চলছে।

আজ (১২ এপ্রিল) মঙ্গলবার সকাল ১০টা থেকে দুপুর ৩টা পর্যন্ত উপজেলার গাছবাড়ীয়া খানহাটস্থ সাব রেজিস্ট্রার অফিস সম্মুখে কর্মবিরতী ও বিক্ষোভ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দলিল লেখক সমিতি গাছবাড়ীয়া সাব রেজিস্ট্রার শার্মি পালিত এর বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ উত্তাপন করেন। সমিতির নেতারা অভিযোগ করে বলেন, নবাগত সাব রেজিস্ট্রার শার্মি পালিত বিভিন্ন অযুহাত দেখিয়ে এবং জমি রেজিস্ট্রেশন ব্যয়য়ের প্রতি লক্ষ টাকায় ২ হাজার টাকার কমিশন দাবি করেন।

গত ২২ মার্চ সাব রেজিস্ট্রার অফিসে যোগদানের পর থেকে অদ্যাবদি জমে থাকা জমি রেজিষ্ট্রেশনের কাজ বন্ধ হয়ে পড়েছে।

কারণ দলিল লেখক সমিতির দলিল লেখকদের সাথে রেজিষ্ট্রেশন সর্ম্পকিত বিধি বিধান সংক্রান্ত বিষয়ে উভয়ের মধ্যে বনাবনি হচ্ছে না। সাব রেজিষ্ট্রার দলিল লেখক সমিতির লোকজনের সাথে অসৌজন্য মূলক আচরণ করে থাকেন বলে অভিযোগ করেন সমিতির নেতারা।

এছাড়াও প্রতিদিন নিয়মিত জমি রেজিষ্ট্রেশনের কাজ সম্পূর্ণ না হওয়ায় এক দিকে সরকার রাজস্ব আয় হতে বঞ্চিত হচ্ছেন। অপরদিকে জমি রেজিষ্ট্রেশন করতে আসা দাতা গ্রহীতারা ব্যাপক দূর্ভোগ ও হয়রানীর শিকার হচ্ছেন।

এ ব্যাপারে জমি রেজিষ্ট্রেশন করতে আসা ভুক্তভোগী আব্দুর রহিম জানান নতুন সাব রেজিস্ট্রার অফিসার যোগদানের পর থেকে অদ্যাবধি জমি রেজিষ্ট্রেশন করতে এসে ভোগান্তি পোহাচ্ছি।

দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক ফরিদুল আলম বলেন নতুন সাব রেজিস্ট্রার অফিসারের যোগদানের পর থেকে তার বিভিন্ন অনিয়মের কারণে জমি রেজিষ্ট্রেশন সংক্রান্ত সকল কর্মকান্ড মুখ তুপড়ে পড়েছে।

এ ব্যাপারে সাব রেজিস্ট্রার অফিসার শার্মি পালিতের সাথে যোগাযোগ করা হলে তিনি তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নাছরীন আকতারের সাথে যোগাযোগ করা হলে সাব রেজিস্ট্রারের বিরুদ্ধে অভিযোগ সংক্রান্ত আবেদন প্রাপ্তি স্বীকার করে বলেন উপজেলা প্রশাসনের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন দলিল লেখক সমিতির সভাপতি ফরিদুল ইসলাম চৌধুরী। রহিম মোস্তফার সঞ্চালনায় বক্তব্য রাখেন সাবেক সভাপতি ইদ্রিছ চৌধুরী, ফখরুদ্দিন, জসিম উদ্দীন, আব্দুল করিম, ফরিদুল আলম, সেলিম উদ্দীন প্রমুখ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

কথা রাখলেন সাংসদ সাচিং প্রু জেরী, ২৪ ঘন্টার মধ্যে সদর হাসপাতাল পরিদর্শন 

বান্দরবানে হাম রোগের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতি পর্যবেক্ষণে বান্দরবান...

চুয়েটের পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর কাজী নজরুল ইসলাম...

বোয়ালখালীতে জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরার ইউনিয়নের ঘোষখীল গ্রামে জায়গা জমির...

হালিশহরে গামছা পেঁচিয়ে সাত বছরের শিশুকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

চট্টগ্রাম নগরীর হালিশহর থানা এলাকায় গামছা দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধ...

সেবাপ্রত্যাশীদের প্রতিটি অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরবাসীর অভিযোগ ও সমস্যার দ্রুত সমাধানের মাধ্যমে জনবান্ধব...

আকবরশাহে বাসা থেকে চুরি: ১০ ভরি স্বর্ণ উদ্ধার, দুইজন গ্রেপ্তার

চট্টগ্রাম মহানগরের আকবরশাহ থানাধীন বিশ্ব কলোনি এলাকায় একটি বাসা...

আরও পড়ুন

কথা রাখলেন সাংসদ সাচিং প্রু জেরী, ২৪ ঘন্টার মধ্যে সদর হাসপাতাল পরিদর্শন 

বান্দরবানে হাম রোগের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতি পর্যবেক্ষণে বান্দরবান সদর হাসপাতালে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য সাচিং প্রু জেরী।বুধবার (২৯ জুলাই) সকালে তিনি...

চুয়েটের পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর কাজী নজরুল ইসলাম হলের পুকুরে ডুবে অর্ণব সাহা (২৫) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) সন্ধ্যার...

বোয়ালখালীতে জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরার ইউনিয়নের ঘোষখীল গ্রামে জায়গা জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের আঘাতে বড় ভাই নিহত হয়েছেন। নিহত নেজাম উদ্দিন (৪৫) ঘোষখীল গ্রামের...

হালিশহরে গামছা পেঁচিয়ে সাত বছরের শিশুকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

চট্টগ্রাম নগরীর হালিশহর থানা এলাকায় গামছা দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধ করে সাত বছরের শিশু মাহফুজকে হত্যা মামলায় আসামি মো. আল আমিন নামে এক যুবককে মৃত্যুদণ্ড...