শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

দেশের পুঁজিবাজারে আরও বড় দরপতন

চট্টগ্রাম নিউজ ডটকম

সপ্তাহের দ্বিতীয় কর্মদিবসের চেয়ে তৃতীয় কর্মদিবস মঙ্গলবার (১২ এপ্রিল) আরও বড় দরপতন হলো দেশের পুঁজিবাজারে। এদিন শেয়ার কেনার চেয়ে বিক্রির চাপ এত বেশি ছিল যে, প্রায় অর্ধশতাধিক কোম্পানির ক্রেতাই খুঁজে পাওয়া যায়নি।

শুধু তাই নয়, দিনের শুরু থেকে শেষ সময় পর্যন্ত ব্যাংক, বিমা এবং আর্থিক প্রতিষ্ঠানসহ লেনদেন হওয়া প্রায় ৯০ শতাংশ কোম্পানির শেয়ারের দাম কমেছে।

ফলে বিনিয়োগকারীদের মধ্যে ভয় আতঙ্ক আরও বেড়েছে। তারা নতুন করে বাজারে আবারও ধসের হতে পারে এ আতঙ্কে শেয়ার বিক্রি করছেন। তার প্রভাবে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমেছে ৬৪ পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমেছে ১৫৪ পয়েন্ট।

সূচকের পাশাপাশি উভয় বাজারে কমেছে লেনদেনও। এর ফলে রোববার সূচক বৃদ্ধির পর সোম ও মঙ্গলবার টানা দুদিন দরপতন হলো। তার আগে গত সপ্তাহ টানা চারদিন দরপতন হয়েছিল।

ডিএসইর তথ্য মতে, মঙ্গলবার বাজারটিতে ৩৭৮টি প্রতিষ্ঠানের মোট ১২ কোটি ৪৪ লাখ ৭১ হাজার ৬৩৭টি শেয়ার ও ইউনিট কেনাবেচা হয়েছে। এদিন ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৮টির, কমেছে ২৩৭টির, আর অপরিবর্তিত রয়েছে ২৩টি কোম্পানির শেয়ারের।

লেনদেন হওয়া প্রায় সব শেয়ারের দাম কমায় এদিন ডিএসইর প্রধান সূচক আগের দিনের চেয়ে ৬৪ পয়েন্ট কমে ৬ হাজার ৫৭৪ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইর অপর দুই সূচকের মধ্যে ডিএসইএক্স আগের দিনের চেয়ে কমেছে ১১ দশমিক ৮৭ পয়েন্ট এবং ডিএস-৩০ সূচক কমেছে ২০ দশমিক ২৬ পয়েন্ট।

এদিন ডিএসইতে ৫৩২ কোটি ৯৫ লাখ ৮ হাজার টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। এর আগের দিন লেনদেন হয়েছিল ৬৪৩ কোটি ৫৬ লাখ ৯৭ হাজার টাকার শেয়ার। অর্থাৎ আগের দিনের চেয়ে লেনদেন কমেছে।

ডিএসইতে মঙ্গলবার লেনদেনের শীর্ষে ছিল আইপিডিসির শেয়ার। এরপর ছিল বেক্সিমকো লিমিটেড, লাফার্জহোলসিম, জেনেক্স ইনফোসেস, বিডি ল্যাম্পস, স্কয়ার ফার্মা, সোনালী পেপার, লঙ্কা বাংলা ফাইন্যান্স, ফরচুন সুজ এবং ওরিয়ন ফার্মাসিটিউক্যালস লিমিটেড।

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৫৪ দশমিক ২৫ পয়েন্ট কমে ১৯ হাজার ৩৪০ পয়েন্টে দাঁড়িয়েছে।

সিএসইতে ২৫২টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে ১৯টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ২১৩টির, আর অপরিবর্তিত রয়েছে ২০টির দাম।

এ বাজারে ১০ কোটি ৬২ লাখ ৬৬ হাজার ৮২৮ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর আগের দিন লেনদেন হয়েছিল ২৪ কোটি ৯১ লাখ ২৮ হাজার ৪ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বিগত দুই সরকারের গাফিলতিতে হাম ছড়িয়ে পড়ে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিগত দুই সরকারের গাফিলতিতে হাম...

শিপিং সেক্টরে নতুন বাজার সৃষ্টিতে নাবিকগণ দূত হিসেবে কাজ করবে -নৌপরিবহন মন্ত্রী

নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম এমপি নতুন নাবিকদের দেশের...

চট্টগ্রামে ১২ ঘণ্টার মধ্যে চুরি যাওয়া প্রাইভেটকার উদ্ধার, গ্রেপ্তার ১

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানায় দায়ের হওয়া একটি গাড়ি চুরি...

খুলে দেওয়ার একদিনের মধ্যেই আবারও হরমুজ বন্ধ করল ইরান

ইরান আবারও হরমুজ প্রণালী-এ অবরোধ জারি করেছে ।শনিবার (১৮...

হজযাত্রীদের জন্য শুভেচ্ছা উপহার পাঠালেন প্রধানমন্ত্রী

হজযাত্রীদের জন্য শুভেচ্ছা উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার...

বোয়ালখালী আন্ত:স্কুল ফুটবল টুর্নামেন্টে কধুরখীল মুসলিম হাইস্কুল চ্যাম্পিয়ন

চট্টগ্রামের বোয়ালখালীতে আন্ত:স্কুল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ...

আরও পড়ুন

আইসিবির মুনাফা কমলেও, ২% নগদ লভ্যাংশ দিয়ে শেয়ারহোল্ডারদের চমক

অর্থবছরের শেষ দিকে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ লিমিটেড (আইসিবি) তাদের শেয়ারহোল্ডারদের জন্য ২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। গত ৩০ জুন সমাপ্ত অর্থবছরের জন্য...

রিজার্ভ বাড়ছে, অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে : বাণিজ্য উপদেষ্টা

দেশে রিজার্ভ বাড়ছে, দেশের অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে বলে মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, দেশীয় শিল্পের বিকাশে সরকার কার্যকর পদক্ষেপ নিচ্ছে।...

মিরাকল ইন্ডাস্ট্রিজের শেয়ার কিনতে ৩ মাস সময় পেলো মেহমুদ ইক্যুইট

দেশের পুঁজিবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত কোম্পানি মিরাকল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চার পরিচালকের শেয়ার স্থানান্তরের জন্য তিন মাস সময় পেয়েছে মেহমুদ ইক্যুইটিজ লিমিটেড। কয়েকটি সমস্যার কারণে...

অর্থবছরের তিনমাসে বাণিজ্য ঘাটতি ৭৫৪ কোটি ডলার

আমদানির চেয়ে রপ্তানি আয় কম হওয়ায় অর্থবছরের শুরু থেকে টানা তিন মাস বড় অঙ্কের বাণিজ্য ঘাটতি দেখা দেয়। চলতি ২০২২-২০২৩ অর্থবছরের প্রথম তিন (জুলাই-আগস্ট-সেপ্টেম্বর)...