মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

পার্বত্য চট্টগ্রামে ফুল ভাসানোর মধ্য দিয়ে বিজু উদযাপন

চিরন বিকাশ দেওয়ান , রাঙামাটি প্রতিনিধি

রাঙ্গামাটি সহ তিন পার্বত্য জেলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে শুরু হলো আদিবাসী পাহাড়ীদের তিনদিন ব্যাপী ঐতিহ্যবাহী বিজু উৎসব। 

আজ মঙ্গল ভোরে নারী পুরুষ শিশু কিশোর নদীতে ফুল ভাসানোর মধ্যে দিয়ে প্রথম দিনের বিজু উদযাপন অনুষ্ঠিত হচ্ছে ।

বিজু প্রথম দিন(মঙ্গল) থেকে শুরু বুধ, ও বৃহস্পতিবার পর্যন্ত শহর, উপজেলা ইউনিয়ন ও গ্রাম পর্যায়ে বিজু উদযাপন হবে বলে জানা যায়।

মঙ্গলবার (১২মার্চ) সকালে রাঙামাটি রাজবনবিহার সহ বিভিন্ন এলাকায় নদীতে ফুল ভাসানো শুরু হয়,পরে বিভিন্ন ইভেন্টের ঐতিহ্যবাহী বলী খেলা, ডিসপ্লে, পিঠা উৎসব ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, মারমা ভাষায় সাংগ্রাইং, ত্রিপুরা ভাষায় বৈসু, তঞ্চঙ্গ্যা ভাষায় বিষু এবং চাকমা ভাষায় বিজু’র সংক্ষেপিত রূপ হচ্ছে বৈসাবি।প্রতি বছর ফুল ভাসানোর মধ্য দিয়ে পাহাড়ে শুরু হয় এই বৈসাবি উৎসব। আজকের দিনটিকে চাকমারা ফুল বিজু, মারমারা পাইংছোয়াই, ত্রিপুরারা হারিবৈসুক নামে পালন করে। এই দিনে চাকমাসহ পাহাড়ে বসবাসরত বিভিন্ন সম্প্রদায় এই উৎসবে সামিল হয়ে ভোরে ঘুম থেকে উঠে বিভিন্ন পাড়ায় পাড়ায় ঘুরে ফুল সংগ্রহ করে।

এরপর দলবেধে সবাই একসাথে নদীতে গিয়ে মা গঙ্গার উদ্দেশ্য ফুল ভাসায় পাহাড়িরা। দ্বিতীয় দিন মূল বিঝু ও তৃতীয় দিনে গোইজ্জ্যা-পোইজ্জ্যা দিন নামে পালন করে পাহাড়ের চাকমা সম্প্রদায়। মারমারা প্রথম দিন সাংগ্রাই, এরপরে আকে, এরপরে আতাদা নামে পালন করে।

এই উৎসবকে ঘিরে জমে উঠেছে শহরের হাটবাজার গুলো।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

দেশি-বিদেশি সব বিনিয়োগকারীর নিরাপত্তা নিশ্চিত করা হবে: সালাহউদ্দিন

আনোয়ারায় চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল (চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল...

বাংলাদেশ ও চীনের অংশীদারত্ব শুধু অর্থনৈতিক নয়, এটি কৌশলগতও: অর্থমন্ত্রী

বাংলাদেশ ও চীনের মধ্যকার সম্পর্ক এখন এমন পর্যায়ে পৌঁছেছে,...

বোয়ালখালীতে পলিটেকনিক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় অমিত সেনগুপ্ত (২২) নামে এক পলিটেকনিক...

রামুতে কাভার্ডভ্যান-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, দুই বোনসহ নিহত ৩

কক্সবাজারের রামু উপজেলায় কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে...

নতুন কুঁড়ি স্পোর্টসের খুদে ক্রীড়াবিদদের হাতে পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’র জাতীয় পর্বের...

স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

স্বাধীন গণমাধ্যম ও সাংবাদিকদের জন্য নীতিমালা প্রণয়নের চলমান কাজে...

আরও পড়ুন

দেশি-বিদেশি সব বিনিয়োগকারীর নিরাপত্তা নিশ্চিত করা হবে: সালাহউদ্দিন

আনোয়ারায় চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল (চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন-সিইআইজেড) বাংলাদেশে শিল্পায়ন এবং অর্থনৈতিক উন্নয়নে নতুন অধ্যায়ের সূচনা করবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন...

বাংলাদেশ ও চীনের অংশীদারত্ব শুধু অর্থনৈতিক নয়, এটি কৌশলগতও: অর্থমন্ত্রী

বাংলাদেশ ও চীনের মধ্যকার সম্পর্ক এখন এমন পর্যায়ে পৌঁছেছে, যেখানে আরো কৌশলগত বিনিয়োগ প্রত্যাশিত বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।চীনা বিনিয়োগকারীদের এগিয়ে...

রামুতে কাভার্ডভ্যান-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, দুই বোনসহ নিহত ৩

কক্সবাজারের রামু উপজেলায় কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই বোনসহ তিনজন নিহত এবং আরও তিনজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে...

পেকুয়ায় ইউপি সচিবের বাড়িতে ভয়াবহ ডাকাতি

কক্সবাজারের পেকুয়া পৌরসভায় এক ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (ইউপি সচিব) রেজাউল করিমের বাড়িতে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে। গভীর রাতে অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি...