শনিবার, ৮ আগস্ট ২০২৬

ফটিকছড়ির নারায়নহাট ‘স্কুল কমিটিতে’ একই পরিবারের তিনজন!

দৌলত শওকত,ফটিকছড়ি প্রতিনিধি

ফটিকছড়ি উপজেলার নারায়নহাট ইউনিয়নের পশ্চিম চান্দপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নতুন কমিটিতে স্থান পেয়েছেন একই পরিবারের তিনজন। এক পেশে এ মনোনয়ন নিয়ে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

জানা যায়, ১০ এপ্রিল রবিবার উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস কর্তৃক পশ্চিম চান্দপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নতুন কমিটির অনুমোদন দেয়া হয়। ১১ সদস্যের এ কমিটিতে সভাপতি হয়েছেন স্থানীয় বাসিন্দা ফোরকান উদ্দিন। বিদ্যুৎসাহী সদস্য হিসেবে মনোনীত হয়েছেন সভাপতির আপন বড়ভাই বোরহান উদ্দিন। অন্যদিকে, চার অভিভাবক সদস্য পদের একটিতে জায়গা পেয়েছেন তাদেরই ভগ্নিপতি আবুল কালাম।
তথ্যমতে, প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনে স্কুল ক্যাচমেন্ট এরিয়ার প্রতিটি অঞ্চল থেকে সদস্য মনোনীত করার নিয়ম থাকলেও চান্দপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় কমিটি গঠনে তা মানা হয়নি।

এ বিষয়ে স্থানীয় বেশ কয়েকজন অভিভাবক অভিযোগ করে বলেন, কমিটিতে স্থান পাওয়ার মত এলাকায় অনেক যোগ্য লোক থাকা সত্ত্বেও একই পরিবার থেকে তিনজনকে রাখা হয়েছে। যা অন্যায় এবং একপেশে।

এক পরিবার থেকে তিনজন স্থান পাওয়ার বিষয়টি স্বীকার করে স্থানীয় ইউপি সদস্য আলতাফ হোসেন বলেন, গতকাল নতুন কমিটির প্রথম মিটিং ছিল। এলাকায় এ নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। যার কারনে আমি অনুপস্থিত ছিলাম।

প্রধান শিক্ষক তৌহিদুল আলমের বক্তব্য জানতে চাইলে বলেন, নিয়মানুযায়ী বিদ্যুৎসাহী পদে তিনজনের নাম প্রস্তাব করে এমপি সাহেবের নিকট পাঠিয়েছিলাম। তন্মধ্যে বোরহান উদ্দিনের নাম ছিল তিন নাম্বারে। মনে করেছিলাম অগ্রভাগের ব্যক্তিকে মনোনয়ন দেয়া হবে।

এক ভাইকে দাতা সদস্য পদে অন্তর্ভুক্ত করে অপর ভাইয়ের নাম বিদ্যুৎসাহী হিসেবে কেন মনোনয়ন দিলেন, এ প্রশ্নের কোন সদুত্তর দিতে পারেন প্রধান শিক্ষক।

জানতে চাইলে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হাসানুল কবির বলেন আইনে বাঁধা নেই। তবে এক পরিবার থেকে তিনজন না রেখে এলাকায আরো যারা যোগ্য আছেন তাঁদের সুযোগ দেওয়ার দরকার ছিল।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে...

চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা...

সেপাক টাকরো কোচেস প্রশিক্ষণে অংশ নিতে থাইল্যান্ড যাচ্ছেন সোহেল

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত জাপানের নাগোয়াতে...

রোববার চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী, বরণের প্রস্তুতি

সরকারের দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো আগামীকাল রোববার (৯...

‘হাসিনা কার্ড’ খেলা বন্ধ করতে ভারতের প্রতি আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে গড়ে ওঠা...

জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জ্বালানি খাতের সংকট মোকাবিলায় সরকার...

আরও পড়ুন

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কায় বাসটির হেলপার নিহত হয়েছেন। আহত হয়েছেন চালকসহ অন্তত ১১ জন। আহতদের মধ্যে...

চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে আয়েশা বেগম (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তিনি উপজেলার চিওড়া ইউনিয়নের বেরলা গ্রামের...

‘হাসিনা কার্ড’ খেলা বন্ধ করতে ভারতের প্রতি আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে গড়ে ওঠা জাতীয় ঐক্য ধরে রাখার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একইসঙ্গে ভারতের উদ্দেশে তিনি বলেছেন, বাংলাদেশের...

পাঠানদণ্ডী উজির আলী প্রাথমিক বিদ্যালয়ে পুরস্কার বিতরণ, অভিভাবক সমাবেশ ও বৃক্ষরোপণ

চন্দনাইশ উপজেলার পাঠানদণ্ডী উজির আলী চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে বার্ষিক পুরস্কার বিতরণী, অভিভাবক সমাবেশ-২০২৬ এবং বৃক্ষরোপণ কর্মসূচি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে প্রধান অতিথি...