মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

তৈরি করুন কলা দিয়ে সুস্বাদু হালুয়া

চট্টগ্রাম নিউজ ডটকম

হালুয়া তৈরি করা যায় অনেককিছু দিয়েই। কিন্তু আমরা সাধারণত হালুয়া বলতে পরিচিত কয়েকটি পদের কথা জানি। এর বাইরেও অনেক পদের হালুয়া তৈরি করা যায়। তেমনই একটি পদ হলো কলার হালুয়া। বাড়িতে পাকা কলা থাকলে আজই তৈরি করে ফেলনু সুস্বাদু এই পদ। এটি তৈরি করতে সময়ও লাগবে অনেক কম।

তৈরি করতে যা লাগবে

পাকা কলা- ৩টি

চিনি- ১/৪ কাপ

ঘি- ২ টেবিল চামচ

কাজু বাদাম- ৩ টেবিল চামচ

এলাচের গুঁড়া- ১/৪ চা চামচ।

যেভাবে তৈরি করবেন

পাকা কলার খোসা ছাড়িয়ে ব্লেন্ড করে নিন। এবার প্যানে এক চা চামচ ঘি গরম করে নিন। ঘি গরম হলে তাতে কাজু বাদাম আধ ভাঙা করে ভেজে নিন। অন্য একটি প্যানে ঘি গরম করার পর ব্লেন্ড করা কলার পেস্ট দিয়ে দিন। কলার পেস্ট হালকা ভাজা ভাজা হওয়ার পর তাতে চিনি মিশিয়ে নিন।

এবার অল্প অল্প করে ঘিসহ সব উপকরণ ঢেলে দিয়ে ৮-১০ মিনিট জ্বাল দিন। হালকা তাপে একটু পর পর নেড়ে দিন। চুলা থেকে নামিয়ে একটি প্লেটে সামান্য ঘি মেখে নিন। এবার তাতে পাকা কলার হালুয়া ঢালুন। ঠান্ডা হলে পছন্দের মাপে কেটে নিন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সরকারের পাশাপাশি জেলা পরিষদও বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে কাজ করবেন:  জেলা প্রশাসক শামীম

চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক...

চট্টগ্রামের বায়েজিদে টবে গাঁজা চাষ, গ্রেপ্তার ১

নগরের বায়েজিদ বোস্তামী থানা এলাকায় বসতঘরের টিনের চালের ওপর...

পার্কভিউ হসপিটাল লিমিটেড ও রেইস অনলাইন লিমিটেড মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

উন্নত ও মানসম্পন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে পার্কভিউ হসপিটাল...

খাগড়াছড়িতে বিজিবির সঙ্গে সশস্ত্র চোরাকারবারীদের গোলাগুলি, ৪ আগ্নেয়াস্ত্রসহ গুলি উদ্ধার

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার যামিনীপাড়া সীমান্তে বিজিবির সঙ্গে সশস্ত্র চোরাকারবারীদের...

দেশি-বিদেশি সব বিনিয়োগকারীর নিরাপত্তা নিশ্চিত করা হবে: সালাহউদ্দিন

আনোয়ারায় চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল (চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল...

বাংলাদেশ ও চীনের অংশীদারত্ব শুধু অর্থনৈতিক নয়, এটি কৌশলগতও: অর্থমন্ত্রী

বাংলাদেশ ও চীনের মধ্যকার সম্পর্ক এখন এমন পর্যায়ে পৌঁছেছে,...

আরও পড়ুন

‘কালার কাস্ট ফ্যাশন রিভাইভাল সিজন ২’ ফ্যাশন শো ও পুরস্কার প্রদান অনুষ্ঠান

চট্টগ্রামের একটি জমকালো অনুষ্ঠানে “কালার কাস্ট ফ্যাশন রিভাইভাল সিজন ২” ফ্যাশন শো ও পুরস্কার প্রদান অনুষ্ঠান গত ৪ ডিসেম্বর রাতে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। এটি...

মিস ইউনিভার্স ২০২৫ জিতলেন মেক্সিকোর সুন্দরী ফাতিমা বশ

২১ নভেম্বর বাংলাদেশ সময় সকাল ৭টায় থাইল্যান্ডের ব্যাংকক শহরে শুরু হয় মিস ইউনিভার্স ২০২৫–এর ফাইনাল পর্ব, যেখানে কয়েকটি পর্ব পেরিয়ে মিস ইউনিভার্সের ফাইনালে উঠে...

কাশফুলের কন্যা: শরতের স্নিগ্ধতায় নারী ও প্রকৃতির মেলবন্ধন

বাংলার ঋতুচক্রে শরৎকাল যেন এক অনিন্দ্যসুন্দর আবাহন। বর্ষার সিক্ততা কেটে গিয়ে চারদিকে তখন ধবধবে সাদা কাশফুলের সমারোহ। নদীর পাড়, খোলা প্রান্তর কিংবা গ্রামের মাঠ—যেদিকেই...

বোয়ালখালীতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জাতীয় ফল মেলা অনুষ্ঠিত 

‘দেশি ফল বেশি খাই, আসুন ফলের গাছ লাগাই’ প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের বোয়ালখালীতে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১৯ জুন) সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ...