মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

মানবাধিকার সংস্থা থেকে সাময়িক বহিষ্কার রাশিয়াকে

আন্তর্জাতিক ডেস্ক

জাতিসংঘের মানবাধিকার সংস্থা থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে রাশিয়াকে। ইউক্রেনে ‘নৃশংসতা’ চালানোর অভিযোগে এই পদক্ষেপ নিল বৈশ্বিক এই সংস্থাটি।

সাধারণ পরিষদে বৃহস্পতিবার (৭ এপ্রিল) বাংলাদেশ সময় রাতে হয় এই ভোটাভুটি।

নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে বৃহস্পতিবার এক সংক্ষিপ্ত রেজোলিউশনে ইউক্রেনে চলমান মানবাধিকার এবং মানবিক সংকটের প্রতি গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। এতে বলা হয়েছে, রাশিয়ান ফেডারেশন ইউক্রেনে মানবাধিকার লঙ্ঘন করেছে। তাই মানবাধিকার সংস্থায় তাদের থাকা উচিত নয়।

সাধারণ পরিষদের অধিবেশনে বিপক্ষে ভোট দেওয়া দেশগুলোর মধ্যে আছে চীন, ইরান, কাজাখিস্তান, কিউবা, বেলারুশ, সিরিয়া এবং খোদ রাশিয়া।

মানবাধিকার সংস্থা থেকে বহিষ্কারের ঘটনা বিরল। সবশেষ ২০১১ সালে আফ্রিকার দেশ লিবিয়াকে বহিষ্কার করা হয়েছিল এই সংস্থা থেকে।

ভোটের আগে রাশিয়া অবশ্য সব সদস্য দেশকেই সতর্ক করেছিল। বলেছিল, তাদের সিদ্ধান্ত প্রভাব ফেলবে দ্বিপক্ষীয় সম্পর্কে, বহিষ্কারের সিদ্ধান্ত সম্পূর্ণ রাজনৈতিক।

সাধারণ পরিষদে প্রস্তাবটির পক্ষে ৯৩ ভোট পড়ে। বিপক্ষে পড়েছে ২৪ ভোট। তবে এবার রেকর্ড সংখ্যক ৫৮টি সদস্য দেশ ভোট দান থেকে বিরত থাকে। তবে ভোটদানে বিরত থাকা দেশগুলোর ভোট চূড়ান্ত গণনা থেকে বাদ যাওয়ায় ভোটাভুটিতে অংশ নেওয়া সদস্য দেশগুলোর দুই তৃতীয়াংশের বেশি ভোটে প্রস্তাবটি পাস হয়।

জাতিসংঘের সাধারণ পরিষদে ইউক্রেনে রাশিয়ার হামলার ইস্যুতে তৃতীয়বারের মতো সাধারণ পরিষদে ভোটাভুটি হলো।

সবশেষ বাংলাদেশ মানবাধিকার রক্ষায় ইউক্রেনের একটি প্রস্তাবের পক্ষে ভোট দেয়। তবে এবার বাংলাদেশ, ভারত, পাকিস্তানসহ দক্ষিণ এশিয়ার দেশগুলো ভোটদানে বিরত ছিল।

রাশিয়া জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য এবং নিরাপত্তা পরিষদের পাঁচটি স্থায়ী সদস্যের মধ্যে একটি। সেই দেশকে জাতিসংঘের একটি সংস্থার সদস্যপদ স্থগিতের প্রস্তাব সাধারণ পরিষদে পাস হওয়াকে আন্তর্জাতিকভাবে খুব গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ইউক্রেন এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা লিখেছেন, মানবাধিকার রক্ষায় যুদ্ধাপরাধীদের কোনো স্থান জাতিসংঘে নেই। সাধারণ পরিষদে যারা এই প্রস্তাবকে সমর্থন করেছেন এবং ইতিহাসে সঠিক পক্ষ বেছে নিয়েছেন তাদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা।

অপরদিকে, রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রি পেসকভ ব্রিটিশ সংবাদমাধ্যমকে বলেন, ‘এই ঘটনায় আমরা দুঃখিত।’ একইসঙ্গে আন্তর্জাতিক ফোরামে নিজেদের স্বার্থ রক্ষায় সম্ভাব্য সকল বৈধ পন্থা অবলম্বন করবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামের বায়েজিদে টবে গাঁজা চাষ, গ্রেপ্তার ১

নগরের বায়েজিদ বোস্তামী থানা এলাকায় বসতঘরের টিনের চালের ওপর...

পার্কভিউ হসপিটাল লিমিটেড ও রেইস অনলাইন লিমিটেড মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

উন্নত ও মানসম্পন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে পার্কভিউ হসপিটাল...

খাগড়াছড়িতে বিজিবির সঙ্গে সশস্ত্র চোরাকারবারীদের গোলাগুলি, ৪ আগ্নেয়াস্ত্রসহ গুলি উদ্ধার

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার যামিনীপাড়া সীমান্তে বিজিবির সঙ্গে সশস্ত্র চোরাকারবারীদের...

দেশি-বিদেশি সব বিনিয়োগকারীর নিরাপত্তা নিশ্চিত করা হবে: সালাহউদ্দিন

আনোয়ারায় চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল (চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল...

বাংলাদেশ ও চীনের অংশীদারত্ব শুধু অর্থনৈতিক নয়, এটি কৌশলগতও: অর্থমন্ত্রী

বাংলাদেশ ও চীনের মধ্যকার সম্পর্ক এখন এমন পর্যায়ে পৌঁছেছে,...

বোয়ালখালীতে পলিটেকনিক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় অমিত সেনগুপ্ত (২২) নামে এক পলিটেকনিক...

আরও পড়ুন

চট্টগ্রামের বায়েজিদে টবে গাঁজা চাষ, গ্রেপ্তার ১

নগরের বায়েজিদ বোস্তামী থানা এলাকায় বসতঘরের টিনের চালের ওপর টবে গাঁজা চাষের অভিযোগে লোকমান হোসেন (৪৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। এ সময়...

খাগড়াছড়িতে বিজিবির সঙ্গে সশস্ত্র চোরাকারবারীদের গোলাগুলি, ৪ আগ্নেয়াস্ত্রসহ গুলি উদ্ধার

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার যামিনীপাড়া সীমান্তে বিজিবির সঙ্গে সশস্ত্র চোরাকারবারীদের গোলাগুলির ঘটনা ঘটেছে।খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার তবলছড়ি সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে চারটি আগ্নেয়াস্ত্র, ১৪ রাউন্ড...

রামুতে কাভার্ডভ্যান-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, দুই বোনসহ নিহত ৩

কক্সবাজারের রামু উপজেলায় কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই বোনসহ তিনজন নিহত এবং আরও তিনজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে...

পেকুয়ায় ইউপি সচিবের বাড়িতে ভয়াবহ ডাকাতি

কক্সবাজারের পেকুয়া পৌরসভায় এক ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (ইউপি সচিব) রেজাউল করিমের বাড়িতে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে। গভীর রাতে অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি...