শুক্রবার, ১ মে ২০২৬

‌চোরাই মোবাই‌লের আইএমইআই প‌রিবর্তন: গ্রেপ্তার ৩

চোরাই মোবাই‌লের আইএমইআই প‌রিবর্তনকারী চ‌ক্রের হোতাসহ তিনজন‌কে গ্রেপ্তার ক‌রে‌ছে পু‌লিশ।

প্রথমে চোরদের কাছ থেকে চোরাইকৃত মোবাইল সংগ্রহ করতো। এরপর আইনশৃঙ্খলা বাহিনীর চোখকে ফাঁকি দিতে বিশেষ সফটওয়্যার ব্যবহার করে মাত্র কয়েক মিনিটেই মোবাইলের আইএমইআই (ইন্টারন্যাশনাল মোবাইল ইকুইপমেন্ট আইডেনটিটি) পরিবর্তন করে বিভিন্নভাবে সাধারণ মানুষের কাছে বিক্রি করে দিতো। তাছাড়া অপরাধমূলক কর্মকাণ্ডেও ব্যবহৃত হয় এসব মোবাইল।

বৃহস্পতিবার (৭ এপ্রিল) সকালে উপ-পুলিশ কমিশনার দক্ষিণের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সিএমপির উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ জসিম উদ্দিন এসব তথ্য জানান।

এর আগে বুধবার (৬ এপ্রিল) অভিযান চালিয়ে ১১৭টি চোরাই মোবাইল, আইএমইএই নম্বর পরিবর্তনের কাজে ব্যবহৃত ৩টি ল্যাপটপসহ তিনজনকে আটক করে পুলিশ।

গ্রেফতারকৃত আসামিরা হলেন- ফেনীর নতুন বাজার এলাকার মো. সেলিমের ছেলে মো. সাজ্জাদ (২০), সাতকানিয়া ৯ নং ওয়ার্ডের পশ্চিম হাটিয়া এলাকার কবির আহমেদের ছেলে হাবিবুল্লাহ মেজবাহ (২৫), ফটিকছড়ির উত্তর ধুরুং এলাকার বদিউল আলমের ছেলে মো. রাশেদ (২০)।

চট্টগ্রাম নগরীর পুরাতন রেলস্টেশন, সিডিএ মার্কেট্, রিয়াজউদ্দিন বাজারের তামাকুণ্ডিতে বুধবার (৬ এপ্রিল) বিকাল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত অভিযান চালিয়ে এই চক্রের সঙ্গে জড়িত বেশ কয়েকটি দোকানে তল্লাশি চালায় পুলিশ। এসময় ১১৭টি চোরাই মোবাইল ও ৩টি ল্যাপটপ উদ্ধার করে পুলিশ।

সংবাদ সম্মেলনে পুলিশের ভাষ্য, পুরাতন রেলস্টেশনে বাগদাদ হোটেলের গলিতে সাজ্জাদকে সন্দেহ হলে পুলিশ তাকে তল্লাশি করে। এ সময় তার হাতে থাকা ১১টি শপিং ব্যাগে ৩৫ টি মোবাইল ফোন পাওয়া যায়। সাজ্জাদ পুলিশের কাছে স্বীকার করে এসব মোবাইল চোরাইকৃত। জিজ্ঞাসাবাদে সে আরও জানায়, সিডিএ মার্কেট রয়েল প্লাজায় অবস্থিত ইনোভেটিভ ফোন কেয়ার এর প্রোপাইটর মো. হাবিবুল্লাহ মিসবাহ এবং তার কর্মচারী মো. রাশেদের কাছে চোরাইকৃত মোবাইলগুলোর আইএমইআই পরিবর্তন করতে যাচ্ছিল। তারা মাত্র কয়েক মিনিটেই সব ব্র্যান্ডের মোবাইলের আইএমইআই পরিবর্তন করতে পারে।

সংবাদ সম্মেলনে পুলিশ আরও জানায়, সাজ্জাদের দেওয়া তথ্য মতে সিডিএ মার্কেট ও তামাকুণ্ডি লেইনে তল্লাশি চালিয়ে হাবিবুল্লাহ মিসবাহ ও তার কর্মচারী রাশেদকে গ্রেফতার করা হয়। সেখান থেকে আরও বেশ কয়েকটি চোরাই মোবাইল এবং আইএমইআই পরিবর্তনের কাজে ব্যবহৃত ল্যাপটপ উদ্ধার করে পুলিশ।

উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, ‘তারা আইএমইআই পরিবর্তন করে বিভিন্ন জেলায় তা সরবরাহ ও বিক্রি করতো। এছাড়া নানা অপরাধমূলক কর্মকাণ্ডে তারা এসব মোবাইল ব্যবহার করে থাকে।’

তিনি আরও বলেন, ‘তারা বিশেষ সফটওয়্যার ব্যবহার করে কয়েক মিনিটে আইএমইআই নম্বর পরিবর্তন করে ফেলে। এছাড়া যেকোনো অ্যান্ড্রয়েড মোবাইলের লক খুলে তা আবার বিক্রি করে দিতো।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চকরিয়ায় বাসচাপায় বিএনপি নেতা নিহত

কক্সবাজারের চকরিয়া উপজেলার বরইতলী এলাকায় বাসের চাপায় মো. ইয়াসিন (২২)...

শ্রমজীবী মানুষের রক্তঝরা গৌরবময় ইতিহাস সৃষ্টির দিন আজ

মহান মে দিবস আজ। মাঠেঘাটে, কলকারখানায় খেটে খাওয়া শ্রমজীবী...

কোনোভাবেই এই সংসদকে ব্যর্থ হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী

শহীদদের আত্মত্যাগ এবং সাধারণ মানুষের আকাঙ্ক্ষাকে ধারণ করে একটি...

চট্টগ্রামে জলাবদ্ধতা:অবশেষে দুঃখ প্রকাশ সিডিএ চেয়ারম্যানের

চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা পরিস্থিতি নিয়ে অবশেষে দুঃখ প্রকাশ করেছেন...

সংসদে আসা শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়

সংসদ অধিবেশন পরিদর্শন করতে আসা ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের...

সংরক্ষিত নারী আসনে ৪৯ প্রার্থী নির্বাচিত , গেজেট প্রকাশ

‘ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের ৪৯ জন প্রার্থীকে...

আরও পড়ুন

শ্রমজীবী মানুষের রক্তঝরা গৌরবময় ইতিহাস সৃষ্টির দিন আজ

মহান মে দিবস আজ। মাঠেঘাটে, কলকারখানায় খেটে খাওয়া শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে রক্তঝরা সংগ্রামের গৌরবময় ইতিহাস সৃষ্টির দিন। দীর্ঘ বঞ্চনা আর শোষণ থেকে মুক্তি...

চট্টগ্রামে জলাবদ্ধতা:অবশেষে দুঃখ প্রকাশ সিডিএ চেয়ারম্যানের

চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা পরিস্থিতি নিয়ে অবশেষে দুঃখ প্রকাশ করেছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান প্রকৌশলী নুরুল করিম।বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম সিটি করপোরেশনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত...

হালদা নদীতে ডিম ছেড়েছে কার্পজাতীয় মা মাছ

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীতে কার্প–জাতীয় মা মাছ প্রথম দফায় ডিম ছেড়েছে। গত মঙ্গলবার থেকে বজ্রপাত সহ ভারী বৃষ্টিপাত শুরু হলে...

চট্টগ্রামে কোস্টগার্ডের অভিযানে ৭০ লাখ টাকার বিদেশি মদ জব্দ

চট্টগ্রাম নগরীর ইপিজেড থানাধীন আকমল আলী সুইচগেট সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৭০ লাখ টাকা মূল্যের ১৮৫ বোতল বিদেশি মদ জব্দ করেছে কোস্টগার্ড। তবে...