নগরীর চান্দগাঁও থানার খাজা রোড় এলাকা থেকে দুই হাজার ৯০০ ইয়াবাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
আজ মঙ্গলবার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার শাহাদত হুসেন রাসেল।
গ্রেপ্তারকৃরা হলেন, মোঃ ফয়সাল ও মোঃ জাহাঙ্গীর আলম।
এডিসি রাসেল জানান, গোপন সংবাদের ভিত্তিতে নগরীর খাজা রোড় এলাকায় অভিযান চালিয়ে মোঃ ফয়সাল ও মোঃ জাহাঙ্গীর আলম কে গ্রেপ্তার করা হয়।এসময় তাদের কাছ থেকে দুই হাজার ৯০০ পিছ ইয়াবা উদ্ধার করা হয়।তাদের বিরুদ্ধে চান্দগাঁও থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
