মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

রাঙ্গামাটিতে ৫ দিনব্যাপী বৈসাবী মেলার উদ্বোধন

সুজন কুমার তঞ্চঙ্গ্যা , রাঙ্গামাটি প্রতিনিধি

রাঙ্গামাটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের আয়োজনে, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতায় ০৫দিন ব্যাপী বিজু, সাংগ্রাই,বৈসুক,বিষু মেলা শুরু হয়েছে।

৪ এপ্রিল ( সোমবার) বিকালে রাঙ্গামাটি সাংস্কৃতিক ইনস্টিটিউট প্রাঙ্গণে জেলা পরিষদের চেয়ারম্যান অংসুপ্রু চৌধুরীর সভাপতিত্বে মেলার উদ্বোধন করেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।

মেলায় উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বলেন, বৈসাবী উৎসব সম্প্রদায়িক সম্প্রিতির মিলন মেলা, এখানে থাকেনা কোনো হিংসা বিদ্বেষ।

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের নির্দেশনা দিয়েছেন, পার্বত্য অঞ্চলসহ দেশের সকল অঞ্চলে, ক্ষুদ্র, ক্ষুদ্র জাতিসত্তা রয়েছে, তাদের ভাষা,কৃষ্টি ও সংস্কৃতি বিলুপ্তি হতে চলছে, সে সকল ভাষা ও সংস্কৃতি আমাদের সংরক্ষণ করতে হবে।

এ সময় অন্যান্যদের মধ্যে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ইমতাজ উদ্দিন, এনডিসি, পিএসসি, ব্রিগেড কমান্ডার ৩০৫ পদাতিক ব্রিগেড, জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান, রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার,মীর মোদ্দাছের হোসেন। বাংলাদেশ আওয়ামী লীগ রাঙ্গামাটি জেলা শাখার সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সম্মানিত সদস্য হাজী মুছা মাতব্বর, রাঙ্গামাটি সদর উপজেলার চেয়ারম্যান শহীদুজ্জামান মহসিন রোমান।

এতে বিভিন্ন সরকারি বেসরকারি কর্মকর্তাবৃন্দ,ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়া, সাংবাদিকবৃন্দ সহ সর্ব স্তরের সকল নেতৃবৃন্দ, বিভিন্ন জাতিগোষ্ঠী উপস্থিত ছিলেন।

মেলার উদ্বোধনী অনুষ্ঠানে ঐতিহ্য বাহী ক্ষুদ্র নৃ গোষ্ঠীর নৃত্য প্রর্দশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়েছে।

বিগত ২বছর করোনা মহামারীর কারণে পাহাড়ে বৈসাবী উৎসবের তেমন আয়োজন না থাকলেও এবার করোনা মহামারী কমে যাওয়াতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়েই পাহাড়ের গ্রামে গ্রামে উদযাপিত হবে বৈসাবী উৎসব এমনটাই প্রত্যাশা সকলের।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

দেশি-বিদেশি সব বিনিয়োগকারীর নিরাপত্তা নিশ্চিত করা হবে: সালাহউদ্দিন

আনোয়ারায় চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল (চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল...

বাংলাদেশ ও চীনের অংশীদারত্ব শুধু অর্থনৈতিক নয়, এটি কৌশলগতও: অর্থমন্ত্রী

বাংলাদেশ ও চীনের মধ্যকার সম্পর্ক এখন এমন পর্যায়ে পৌঁছেছে,...

বোয়ালখালীতে পলিটেকনিক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় অমিত সেনগুপ্ত (২২) নামে এক পলিটেকনিক...

রামুতে কাভার্ডভ্যান-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, দুই বোনসহ নিহত ৩

কক্সবাজারের রামু উপজেলায় কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে...

নতুন কুঁড়ি স্পোর্টসের খুদে ক্রীড়াবিদদের হাতে পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’র জাতীয় পর্বের...

স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

স্বাধীন গণমাধ্যম ও সাংবাদিকদের জন্য নীতিমালা প্রণয়নের চলমান কাজে...

আরও পড়ুন

দেশি-বিদেশি সব বিনিয়োগকারীর নিরাপত্তা নিশ্চিত করা হবে: সালাহউদ্দিন

আনোয়ারায় চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল (চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন-সিইআইজেড) বাংলাদেশে শিল্পায়ন এবং অর্থনৈতিক উন্নয়নে নতুন অধ্যায়ের সূচনা করবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন...

বাংলাদেশ ও চীনের অংশীদারত্ব শুধু অর্থনৈতিক নয়, এটি কৌশলগতও: অর্থমন্ত্রী

বাংলাদেশ ও চীনের মধ্যকার সম্পর্ক এখন এমন পর্যায়ে পৌঁছেছে, যেখানে আরো কৌশলগত বিনিয়োগ প্রত্যাশিত বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।চীনা বিনিয়োগকারীদের এগিয়ে...

রামুতে কাভার্ডভ্যান-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, দুই বোনসহ নিহত ৩

কক্সবাজারের রামু উপজেলায় কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই বোনসহ তিনজন নিহত এবং আরও তিনজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে...

পেকুয়ায় ইউপি সচিবের বাড়িতে ভয়াবহ ডাকাতি

কক্সবাজারের পেকুয়া পৌরসভায় এক ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (ইউপি সচিব) রেজাউল করিমের বাড়িতে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে। গভীর রাতে অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি...