শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

বেশি দামে পণ্য বিক্রির দায়ে ১০ ব্যবসায়ীকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের বাঁশখালীর মিয়ার বাজার ও উপজেলা সদর বাজারে মূল্য তালিকা না থাকা ও বেশি দামে পণ্য বিক্রির দায়ে ১০ ব্যবসায়ীকে ৯ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৪ এপ্রিল) বাঁশখালীর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুকের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

উমর ফারুক বলেন, নিত্য প্রয়োজনীয় পণ্যের অহেতুক দাম বৃদ্ধি ঠেকাতে এ অভিযান পরিচলনা করা হয়েছে। অভিযানকালে মূল্য তালিকা না থাকা ও বেশি দামে পণ্য বিক্রির দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১০ ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।

বাঁশখালীতে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুকের নেতৃত্বে অভিযান।

এর মধ্যে, বাঁশখালীর চন্দন স্টোরকে ২ হাজার টাকা, ফখরুদ্দীন স্টোরকে ২ হাজার টাকা, আজিজ স্টোরকে ১ হাজার টাকা, আল্লাহর দান স্টোরকে ১ হাজার টাকা, সামসুল আলম স্টোরকে ৫০০ টাকা, জামাল স্টোরকে ৫০০ টাকা, আল্লার মালিক স্টোরকে ৫০০ টাকা, সুজন স্টোরকে ৫০০ টাকা, গ্রিন চিলি রেস্টুরেন্টেকে ৫০০ টাকা, আল মদিনা হোটেলকে ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

তিনি বলেন, কিছু অসাধু ব্যবসায়ী রমজান মাসকে সামনে রেখে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধির পাঁয়তারা করছে। আজকের অভিযান মূলত ব্যবসায়ীদের সতর্ক ও সচেতন করার জন্য পরিচালনা করেছি। সকলকে অযাচিত দাম না বাড়াতে ও বাজার অস্থিতিশীল না করার জন্য সতর্ক করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

টেকনাফ মেরিন ড্রাইভে ডাম্পার ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

মেরিন ড্রাইভ সড়কের টেকনাফ অংশে ডাম্পার ট্রাকের ধাক্কায় ট্যুরিস্ট...

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতে নিল বাংলাদেশ

নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরি আর মোস্তাফিজের দুর্দান্ত বোলিং এর...

জ্বালানি সংকট মোকাবিলায় যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর

জ্বালানি সংকট মোকাবিলায় সরকারি ও বিরোধী দলের সমান সংখ্যক...

মীরসরাইয়ে হামলায় ছাত্রদল নেতার মৃত্যুতে সড়ক অবরোধ ও আগুন

মীরসরাইয়ে সংঘর্ষে গুরুতর আহত ছাত্রদল নেতা শাহরিয়ার আহমেদ হৃদয়...

ফটিকছড়িতে চোর সন্দেহে যুবককে গাছে বেঁধে পিটিয়ে হত্যা, আটক ৪

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় গাছের সাথে বাঁধা অবস্থায় অজ্ঞাতনামা এক...

চট্টগ্রাম ওয়াসার পাইপলাইনের খনন কাজে মাটি ধসে ২ শ্রমিক নিহত

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন আগ্রাবাদের এক্সেস রোড এলাকায় ওয়াসার...

আরও পড়ুন

টেকনাফ মেরিন ড্রাইভে ডাম্পার ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

মেরিন ড্রাইভ সড়কের টেকনাফ অংশে ডাম্পার ট্রাকের ধাক্কায় ট্যুরিস্ট মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে আশরাফুল ইসলাম (২১) নামে এক পর্যটক নিহত হয়েছেন।বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকালে...

মীরসরাইয়ে হামলায় ছাত্রদল নেতার মৃত্যুতে সড়ক অবরোধ ও আগুন

মীরসরাইয়ে সংঘর্ষে গুরুতর আহত ছাত্রদল নেতা শাহরিয়ার আহমেদ হৃদয় (২৬) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুর প্রায় ২টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ...

ফটিকছড়িতে চোর সন্দেহে যুবককে গাছে বেঁধে পিটিয়ে হত্যা, আটক ৪

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় গাছের সাথে বাঁধা অবস্থায় অজ্ঞাতনামা এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ৪ জনকে আটক করা হয়েছে।বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে...

চট্টগ্রাম ওয়াসার পাইপলাইনের খনন কাজে মাটি ধসে ২ শ্রমিক নিহত

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন আগ্রাবাদের এক্সেস রোড এলাকায় ওয়াসার স্যুয়ারেজ প্রকল্পের পাইপলাইন স্থাপনের কাজ করতে গিয়ে মাটি খননের সময় মাটি ধসে পড়ে দুই শ্রমিক...