মঙ্গলবার, ১২ মে ২০২৬

মা ও শিশু হাসপাতালে কর্মবিরতিতে ডাক্তার নার্স কর্মচারীরা

বিভিন্ন কারণে ও অনৈতিকভাবে বেতন কাটার অভিযোগ তুলে কর্মবিরতিতে নেমেছেন চট্টগ্রাম নগরের আগ্রাবাদের মা ও শিশু হাসপাতালের কর্মরত ডাক্তার, নার্স ও চতুর্থ শ্রেণির কর্মচারীরা।

আজ সোমবার (৪ এপ্রিল) সকাল থেকে এ কর্মবিরতি শুরু করেন তারা। এতে করে চরম ভোগান্তিতে পড়েছে হাসপাতালে চিকিৎসাসেবা নিতে আসা রোগী ও স্বজনরাে।এদিকে ২৪ ঘন্টার মধ্যে দাবি না মানলে আরো ‍কঠোর আন্দোলনের হুমকি দেন আন্দোলনকারীরা।

আন্দোলনকারীরা জানান,হাসপাতালে নতুন কমিটি দায়িত্ব নেওয়ার পর থেকে সামান্য কারণে অনিয়মতান্ত্রিকভাবে বেতন-ভাতা কর্তন করছে। সেই সঙ্গে আমাদের বিভিন্ন সুযোগ সুবিধাও কমিয়ে আনা হয়েছে।অযৌক্তিকভাবে নানান কারণ দেখিয়ে কর্মরত ডাক্তার, নার্স ও চতুর্থ শ্রেণির কর্মচারীদের বেতন কেটে রাখতে শুরু করেন। এই কমিটির বিরুদ্ধে ডাক্তারদের অনেক অভিযোগও রয়েছে। সেই অভিযোগের জেরে এবং ফিঙ্গার প্রিন্টে কয়েক মিনিট দেরি হওয়াকে কেন্দ্র করে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীদের বেতন কাটা শুরু করেন। যা অতিরিক্ত পর্যায়ে চলে যাওয়ায় এ কর্মবিরতিতে নামতে বাধ্য হন তারা।

এদিকে হাসপাতালটিতে চিকিৎসা সেবা নিতে আসা রোগী ও রোগির স্বজনরা ভোগান্তিতে পড়েছেন।ডাক্তার দেখাতে আসা নাজমা বেগম জানান,সকাল থেকে হাসপাতালে এসে দীর্ঘ সময় অপেক্ষা করার পরও পাওয়া যাচ্ছে না টিকেট।ফলে ডাক্তার না দেখিয়ে ফিরে যেতে বাধ্য হচ্ছেন তারা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সীতাকুণ্ড বিআইটিআইডি এলাকায় মোবাইল কোর্টে ১জনকে জরিমানা

সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাটে অবস্থিত বাংলাদেশ ইনস্টিটিউট অফ ট্রপিক্যাল অ্যান্ড...

রমেশ শীলের ছিলেন বাঙালির জাতি সত্তার অভিচ্ছেদ্য অংশ: এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেছেন, রমেশ শীল...

যোগ্যতার ভিত্তিতে নারী উদ্যোক্তাদের উৎসাহ দেওয়া দরকার : ডা. জুবাইদা রহমান

প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান বলেছেন, স্বনির্ভরতার লক্ষ্যে ক্ষুদ্র,...

প্রধানমন্ত্রীর সঙ্গে বিজিএমইএ ও বিকেএমইএ নেতৃবৃন্দের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ পোশাক...

পুলিশ প্রশাসনের কোনো পদই চিরস্থায়ী নয় : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, গণতান্ত্রিক ব্যবস্থায়...

চেতনানাশক খাইয়ে অটোরিকশা ছিনতাই, চালক হত্যা: আন্তঃজেলা চক্রের দুই সদস্য গ্রেফতার

চট্টগ্রামের আনোয়ারায় চেতনানাশক দ্রব্য সেবন করিয়ে ব্যাটারিচালিত অটোরিকশাচালক মোহাম্মদ...

আরও পড়ুন

যোগ্যতার ভিত্তিতে নারী উদ্যোক্তাদের উৎসাহ দেওয়া দরকার : ডা. জুবাইদা রহমান

প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান বলেছেন, স্বনির্ভরতার লক্ষ্যে ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্পে যোগ্যতার ভিত্তিতে নারী উদ্যোক্তাদের উৎসাহ দেওয়া দরকার।তিনি বলেন, নারীদের প্রয়োজনীয় প্রশিক্ষণ,...

চেতনানাশক খাইয়ে অটোরিকশা ছিনতাই, চালক হত্যা: আন্তঃজেলা চক্রের দুই সদস্য গ্রেফতার

চট্টগ্রামের আনোয়ারায় চেতনানাশক দ্রব্য সেবন করিয়ে ব্যাটারিচালিত অটোরিকশাচালক মোহাম্মদ আইয়ুব আলীকে (৫৫) হত্যা এবং অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় আন্তঃজেলা চেতনানাশক চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে...

চট্টগ্রামের কোতোয়ালীতে দোকান থেকে ১০০ লিটার মদ জব্দ, ১ জন গ্রেপ্তার

চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানা এলাকায় অভিযান চালিয়ে ১০০ লিটার দেশে তৈরি চোলাই মদসহ জাহিদুল ইসলাম (২৯) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।রোববার (১০ মে)...

নৌবাহিনীর ব্যবস্থাপনায় চট্টগ্রামে ‘নর্থ ইন্ডিয়ান ওশান হাইড্রোগ্রাফিক কমিশনের সম্মেলন শুরু

বাংলাদেশ নৌবাহিনীর ব্যবস্থাপনায় ‘নর্থ ইন্ডিয়ান ওশান হাইড্রোগ্রাফিক কমিশন’র (NIOHC) ২৫-তম আন্তর্জাতিক সম্মেলন আজ সোমবার (১১ মে) চট্টগ্রামে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল...