শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

প্রাইভেট কার-জিপের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

নিজস্ব প্রতিবেদক

মৌলভীবাজারে রাজনগরে প্রাইভেটকারের সঙ্গে পিকআপ জিপের মুখোমুখি সংঘর্ষে প্রাইভেটকার চালক মারা গেছেন এবং এঘটনায় আহত হয়েছেন তিন যাত্রী।

রোববার সকাল সাড়ে ১১টায় মৌলভীবাজার-ফেঞ্চুগঞ্জ সড়কের রাজনগর উপজেলার নন্দিউড়া এলাকায় এ ঘটনা ঘটে।

কার চালক জাকির হোসাইন ঘটনাস্থলেই মারা যান। নিহত জাকির কমলগঞ্জ উপজেলার ঘোড়ামাড়া গ্রামের আব্দুর সহিদের ছেলে।

আহতদের ঘটনাস্থল থেকে গুরুতর অবস্থায় দ্রুত মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।

এদের মধ্যে কারের যাত্রী গুরুতর আহত কমলগঞ্জ উপজেলার সাবেক স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মো:কাইয়ুম উদ্দীনকে সিলেট মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

রাজনগর থানা পুলিশ জানান রোববার সকাল সাড়ে ১১টায় মৌলভীবাজার-ফেঞ্চুগঞ্জ সড়কের রাজনগর উপজেলার নন্দিউড়া এলাকায় ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা তাদের উদ্ধারে সাহায্য চালান।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

টেকনাফ মেরিন ড্রাইভে ডাম্পার ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

মেরিন ড্রাইভ সড়কের টেকনাফ অংশে ডাম্পার ট্রাকের ধাক্কায় ট্যুরিস্ট...

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতে নিল বাংলাদেশ

নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরি আর মোস্তাফিজের দুর্দান্ত বোলিং এর...

জ্বালানি সংকট মোকাবিলায় যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর

জ্বালানি সংকট মোকাবিলায় সরকারি ও বিরোধী দলের সমান সংখ্যক...

মীরসরাইয়ে হামলায় ছাত্রদল নেতার মৃত্যুতে সড়ক অবরোধ ও আগুন

মীরসরাইয়ে সংঘর্ষে গুরুতর আহত ছাত্রদল নেতা শাহরিয়ার আহমেদ হৃদয়...

ফটিকছড়িতে চোর সন্দেহে যুবককে গাছে বেঁধে পিটিয়ে হত্যা, আটক ৪

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় গাছের সাথে বাঁধা অবস্থায় অজ্ঞাতনামা এক...

চট্টগ্রাম ওয়াসার পাইপলাইনের খনন কাজে মাটি ধসে ২ শ্রমিক নিহত

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন আগ্রাবাদের এক্সেস রোড এলাকায় ওয়াসার...

আরও পড়ুন

টেকনাফ মেরিন ড্রাইভে ডাম্পার ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

মেরিন ড্রাইভ সড়কের টেকনাফ অংশে ডাম্পার ট্রাকের ধাক্কায় ট্যুরিস্ট মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে আশরাফুল ইসলাম (২১) নামে এক পর্যটক নিহত হয়েছেন।বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকালে...

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতে নিল বাংলাদেশ

নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরি আর মোস্তাফিজের দুর্দান্ত বোলিং এর উপর ভর করে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতে নিল বাংলাদেশ। ঢাকায় সিরিজের প্রথম দুই ম্যাচের...

মীরসরাইয়ে হামলায় ছাত্রদল নেতার মৃত্যুতে সড়ক অবরোধ ও আগুন

মীরসরাইয়ে সংঘর্ষে গুরুতর আহত ছাত্রদল নেতা শাহরিয়ার আহমেদ হৃদয় (২৬) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুর প্রায় ২টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ...

ফটিকছড়িতে চোর সন্দেহে যুবককে গাছে বেঁধে পিটিয়ে হত্যা, আটক ৪

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় গাছের সাথে বাঁধা অবস্থায় অজ্ঞাতনামা এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ৪ জনকে আটক করা হয়েছে।বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে...