সোমবার, ২৭ জুলাই ২০২৬

হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় র‌্যাব সদস্য নিহত

চট্টগ্রাম নিউজ ডটকম

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে সড়ক দুর্ঘটনায় মাহমুদ মিয়া (২২) নামের র‌্যাবের এক সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় তার সঙ্গে থাকা সাখাওয়াত হোসেন (২৫) নামে আরেক সদস্য গুরুতর আহত হয়েছেন।

শনিবার (২ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে শায়েস্তাগঞ্জ পৌর শহরের পুরান বাজার নতুন ব্রিজ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক শহীদ মোহাম্মদ সামসুজ্জামান র‌্যাব সদস্য মাহমুদকে মৃত ঘোষণা করেন।

তিনি জানান, মাথায় আঘাতের কারণে অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে। এছাড়া আহত সাখাওয়াতের অবস্থাও আশঙ্কাজনক। তাকে ঢাকায় রেফার করা হয়েছে।

খবর পেয়ে শায়েস্তাগঞ্জ র‌্যাব কার্যালয়ের কমান্ডার নাহিদ হাসানসহ র‌্যাব সদস্যরা সদর হাসপাতালে ছুটে আসেন। তারা আহত র‌্যাব সদস্যকে ঢাকায় পাঠান।

স্থানীয়রা জানান, মোটরসাইকেলযোগে র‌্যাব সদস্য মাহমুদ ও সাখাওয়াত প্রয়োজনীয় কাজে শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ এলাকার উদ্দেশে রওনা হন।

পথে একটি পিকআপ তাদের চাপা দিলে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ছিটকে পড়ে। স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যায়।

নিহত মাহমুদের বাড়ি খুলনায়। এছাড়া গুরুতর আহত অবস্থায় সাখাওয়াতকে রাতেই হেলিকপ্টারযোগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

ঘটনার পর রাত সাড়ে ১০টার দিকে শ্রীমঙ্গল র‌্যাব-৯ এর সিইউসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা হাসপাতালে আসেন। সদর থানা পুলিশ নিহতের মরদেহ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠায়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

শিক্ষার্থীদের ক্লাসমুখী করা এখন বড় চ্যালেঞ্জ

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার বিকাশে ব্যক্তি উদ্যোগের অবদান দীর্ঘদিনের। স্বাধীনতার...

সীতাকুণ্ডে বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে খুন, মামলা দায়ের

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাড়ি থেকে মো. নাঈম (৩০) নামক এক...

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ...

শারীরিক শিক্ষা কলেজে ভলিবল রেফারিজ কোর্স সম্পন্ন

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহযোগিতায় সরকারি শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রামের...

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি যেন পাহাড়ের চুড়ায় অর্গানিক ফলের একখণ্ড স্বর্গরাজ্য

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা...

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে গত...

আরও পড়ুন

সীতাকুণ্ডে বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে খুন, মামলা দায়ের

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাড়ি থেকে মো. নাঈম (৩০) নামক এক যুবকে তুলে নিয়ে নির্মমভাবে খুন করেছে দুর্বৃত্তরা।শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যায় চমেকে চিকিৎসাধীন অবস্থায় তার মর্মান্তিক...

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটক মো. জাওয়াদ উল ইসলাম মাহিয়ানের (২৪) মরদেহ উদ্ধার করা হয়েছে।রবিবার (২৬ জুলাই) সসকালে সাড়ে...

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি যেন পাহাড়ের চুড়ায় অর্গানিক ফলের একখণ্ড স্বর্গরাজ্য

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা পাহাড়ি পথ। যেদিকে চোখ যায় সবুজের সমারোহে মন জুড়িয়ে যায়। দুপাশে সবুজ পাহাড় আর তার...

চাটগাঁইয়্যা নওজোয়ানের নবনির্বাচিত পরিষদের শপথ গ্রহণ সম্পন্ন

চট্টগ্রামের অন্যতম জনপ্রিয় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘চাটগাঁইয়্যা নওজোয়ান’-এর ২০২৬-২৯ মেয়াদের নবনির্বাচিত পরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠান গত শনিবার চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি হলে সম্পন্ন...