শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

মানুষের কল্যাণ সাধনই বঙ্গবন্ধুর আজীবন লালিত স্বপ্ন ছিল: বিপ্লব বড়ুয়া

লোহাগাড়ায় রমজান উপলক্ষে খাদ্যসামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বলেছেন,স্বাধীনতার মূল আকাঙ্খায় ছিল সাধারণ মানুষের সর্বাঙ্গীণ কল্যাণ সাধন।

যেটি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আজীবন লালন করে গেছেন এবং তাঁরই কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তা বাস্তবায়নের লক্ষ্যে দুঃখী মানুষের মুখে হাসি ফুটানোর জন্য নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।

তারই অংশ হিসেবে শেখ হাসিনার পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ সামান্য প্রয়াস মাত্র। আগামীতে এ ক্ষুদ্র প্রয়াসকে আরও বেগবান করার কথা ব্যক্ত করেন ব্যারিস্টার বিপ্লব।

তিনি আজ (শনিবার) বিকালে লোহাগাড়া উপজেলার আমিরাবাদস্থ উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে এ উপজেলার ৯ ইউনিয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে অসহায় ও গরীবদের মাঝে পবিত্র রমজান উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে মুঠো ফোনে উপরোক্ত কথা বলেন।

এ সময় লোহাগাড়া উপজেলা আ.লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের মধ্যে সালাহ উদ্দিন হিরু, শ্রী নিবাস দাশ সাগর, মুজিবুর রহমান, মো.মিয়া ফারুক, শহিদুল কবীর সেলিম, রিদওয়ানুল হক সুজন, চেয়ারম্যান মো ইউনুচ, সিরাজুল ইসলাম, দিদারুল আলম বাবুল, কামাল উদ্দিন, জয়নাল আবেদীন, আব্দুল্লাহ আল সাদ্দাম, এরশাদুর রহমান রিয়াদ, সাজ্জাদ হোসেন অভি, কামাল উদ্দিন, ইঞ্জিনিয়ার তৌহিদ, রিদওয়ানুল হক রুবেল, হুমায়ূন রশীদ, সাজ্জাদ হোসেন ও মাঈন উদ্দিন হাসান উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এর আগে গত শুক্রবার বড়হাতিয়া ইউনিয়নে ৬০০ প্যাকেট খাদ্য সামগ্রী বিতরণের মাধ্যমে এ বিতরণ কার্যক্রম শুরু হয়। প্রতিটি প্যাকেট ইফতার সামগ্রীর মধ্যে ছিল, চাউল, তেল, মসুর ডাল, চনাবুট,চিনি ও চিড়া।

লোহাগাড়া ৯টি ইউনিয়নে ৩ হাজার লোকের মাঝে এ খাদ্য লসামগ্রীগুলো বিতরণ হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

টেকনাফ মেরিন ড্রাইভে ডাম্পার ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

মেরিন ড্রাইভ সড়কের টেকনাফ অংশে ডাম্পার ট্রাকের ধাক্কায় ট্যুরিস্ট...

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতে নিল বাংলাদেশ

নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরি আর মোস্তাফিজের দুর্দান্ত বোলিং এর...

জ্বালানি সংকট মোকাবিলায় যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর

জ্বালানি সংকট মোকাবিলায় সরকারি ও বিরোধী দলের সমান সংখ্যক...

মীরসরাইয়ে হামলায় ছাত্রদল নেতার মৃত্যুতে সড়ক অবরোধ ও আগুন

মীরসরাইয়ে সংঘর্ষে গুরুতর আহত ছাত্রদল নেতা শাহরিয়ার আহমেদ হৃদয়...

ফটিকছড়িতে চোর সন্দেহে যুবককে গাছে বেঁধে পিটিয়ে হত্যা, আটক ৪

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় গাছের সাথে বাঁধা অবস্থায় অজ্ঞাতনামা এক...

চট্টগ্রাম ওয়াসার পাইপলাইনের খনন কাজে মাটি ধসে ২ শ্রমিক নিহত

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন আগ্রাবাদের এক্সেস রোড এলাকায় ওয়াসার...

আরও পড়ুন

টেকনাফ মেরিন ড্রাইভে ডাম্পার ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

মেরিন ড্রাইভ সড়কের টেকনাফ অংশে ডাম্পার ট্রাকের ধাক্কায় ট্যুরিস্ট মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে আশরাফুল ইসলাম (২১) নামে এক পর্যটক নিহত হয়েছেন।বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকালে...

মীরসরাইয়ে হামলায় ছাত্রদল নেতার মৃত্যুতে সড়ক অবরোধ ও আগুন

মীরসরাইয়ে সংঘর্ষে গুরুতর আহত ছাত্রদল নেতা শাহরিয়ার আহমেদ হৃদয় (২৬) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুর প্রায় ২টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ...

ফটিকছড়িতে চোর সন্দেহে যুবককে গাছে বেঁধে পিটিয়ে হত্যা, আটক ৪

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় গাছের সাথে বাঁধা অবস্থায় অজ্ঞাতনামা এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ৪ জনকে আটক করা হয়েছে।বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে...

চট্টগ্রাম ওয়াসার পাইপলাইনের খনন কাজে মাটি ধসে ২ শ্রমিক নিহত

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন আগ্রাবাদের এক্সেস রোড এলাকায় ওয়াসার স্যুয়ারেজ প্রকল্পের পাইপলাইন স্থাপনের কাজ করতে গিয়ে মাটি খননের সময় মাটি ধসে পড়ে দুই শ্রমিক...